Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মতামত

দিল্লির আন্দোলনে ভাসলো মানবিক ভারতের মুখ

রাত জাগে জন্তর মন্তর, জেগে থাকে মানবতা

  • টিয়ার গ্যাস, লাঠিচার্জ আর ক্ষুধার মধ্যেও মানুষের পাশে মানুষ থাকার এক অনন্য কাহিনি
রুবাইয়া জেসমিন, কলকাতা
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১৯:৫৭
রাত জাগে জন্তর মন্তর, জেগে থাকে মানবতা

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আসছে খাবারের অর্ডার।

একের পর এক খাবারের অর্ডার পৌঁছতে শুরু করেছে জন্তর মন্তরে। কেউ কলকাতা থেকে, কেউ বেঙ্গালুরু থেকে, কেউ পুনে, চেন্নাই বা গুয়াহাটি থেকে খাবার পাঠিয়েছেন। ডেলিভারি নোটে শুধু লেখা "যে কোনও ক্ষুধার্ত আন্দোলনকারীর হাতে পৌঁছে দিন।"
দিনের দিল্লি আর রাতের দিল্লি যেন দুটি আলাদা শহর। দিনে এখানে ব্যারিকেড, পুলিশি কড়াকড়ি, ধাওয়া-পাল্টা ধাওয়া, জলকামান, টিয়ার গ্যাস আর রাজনৈতিক বিবৃতি। আর রাত নামলে সেই একই জন্তর মন্তর পরিণত হয় অন্য এক ভূখণ্ডে- যেখানে অপরিচিত মানুষ অপরিচিত মানুষের জন্য খাবার কিনে পাঠায়, যেখানে আশ্রয়ের দরজা খুলে যায় ধর্মের দেয়াল পেরিয়ে, যেখানে ক্লান্ত ছাত্রীর মাথার নিচে বালিশ হয়ে ওঠে অচেনা কারও ব্যাগ, আর ক্ষুধার্ত তরুণের হাতে পৌঁছে যায় হাজার মাইল দূরের কারও পাঠানো এক প্যাকেট খাবার।

গত কয়েকদিনে ভারতের রাজনীতি বহু দৃশ্য দেখেছে। কিন্তু জন্তর মন্তরের রাতগুলো শুধু রাজনৈতিক ইতিহাসের অংশ নয়, এগুলো হয়তো একদিন মানবিকতার ইতিহাসেও লেখা থাকবে। সূর্য ডুবে যাওয়ার পরও যেখানে ভিড় কমে না। অনেকের মতে, রাত যত গভীর হয়, জন্তর মন্তর তত বেশি জেগে ওঠে। মূল মঞ্চের সামনে আর জায়গা থাকে না। ফলে অনেকে রাস্তার ধারে, ফুটপাতে, গাছের নীচে, ব্যারিকেডের পাশে বসে পড়েন। কেউ স্লোগান দিচ্ছেন, কেউ গান গাইছেন, কেউ বন্ধুদের সঙ্গে পরদিনের কর্মসূচি নিয়ে আলোচনা করছেন। কেউ বা শুধু চুপচাপ বসে আছেন, যেন ইতিহাসের একটি মুহূর্তের সাক্ষী হয়ে।

এই জনসমুদ্রের মধ্যে শুধু ছেলেরা নয়। মেয়েরাও রয়েছেন সমান সংখ্যায় এবং নিরাপদে। কেউ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, কেউ গবেষক, কেউ চাকরিপ্রার্থী। দিনের উত্তেজনার পর রাতের নিরাপত্তা নিয়ে পরিবারের উদ্বেগ থাকলেও তারা ফিরছেন না। কারণ তাদের মতে, এই আন্দোলন শুধু একটি পরীক্ষার প্রশ্ন নয়, ভবিষ্যতের প্রশ্ন।

কিন্তু রাতভর এত মানুষের খাবার আসে কোথা থেকে? সেখানেই জন্ম নিয়েছে এই আন্দোলনের সবচেয়ে আবেগঘন গল্পগুলির একটি। দিল্লির বাইরে বসে থাকা মানুষজনও যেন নিজেদের উপস্থিতি জানাতে চেয়েছেন। দেশের নানা প্রান্ত থেকে Swiggy ও Zomato-র মাধ্যমে একের পর এক খাবারের অর্ডার পৌঁছতে শুরু করেছে জন্তর মন্তরে। কেউ কলকাতা থেকে, কেউ বেঙ্গালুরু থেকে, কেউ পুনে, চেন্নাই বা গুয়াহাটি থেকে খাবার পাঠিয়েছেন। ডেলিভারি নোটে শুধু লেখা "যে কোনও ক্ষুধার্ত আন্দোলনকারীর হাতে পৌঁছে দিন।"  

কেউ আন্দোলনস্থলে পৌঁছতে পারেননি। কিন্তু তারা চেয়েছেন অন্তত একজন ক্ষুধার্ত ছাত্র যেন রাতে খালি পেটে না ঘুমোয়। একটি বার্গার, একটি পিৎজা, একটি বিরিয়ানি- হয়তো খাবার হিসেবে খুব বড় কিছু নয়। কিন্তু যখন সেটি আসে এমন একজনের কাছ থেকে যাকে আপনি কোনওদিন দেখেননি, তখন সেটি কেবল খাবার থাকে না, সেটি হয়ে ওঠে সংহতি। কেউ একজন হয়তো দিল্লি থেকে দেড় হাজার কিলোমিটার দূরে বসে মোবাইল স্ক্রিনে খাবারের অর্ডার দিয়েছেন। আর সেই খাবার এসে পৌঁছেছে এমন এক ছাত্রের হাতে, যে কয়েক ঘণ্টা আগে টিয়ার গ্যাসের ধোঁয়ার মধ্যে দৌড়ে বাঁচার চেষ্টা করছিল। আন্দোলনের ভিড়ের মধ্যেও সেই দৃশ্য অনেকের চোখ ভিজিয়ে  দিয়েছে।

কিন্তু শুধু অনলাইন খাবার ডেলিভারি নয়। দিল্লির শিখ সম্প্রদায় এই আন্দোলনের অন্যতম বড় মানবিক ভরসা হয়ে উঠেছে। জন্তর মন্তরের আশেপাশে গত কয়েকদিনে অসংখ্য শিখ স্বেচ্ছাসেবককে দেখা গেছে। কেউ খাবার বিলি করছেন, কেউ পানির বোতল পৌঁছে দিচ্ছেন, কেউ আহতদের প্রাথমিক চিকিৎসা করছেন। হেমকুন্ড ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা রাতভর সেবা চালিয়ে গিয়েছেন। একটি ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে একজন স্বেচ্ছাসেবক বলছেন -"যদি খাবার লাগে, আশ্রয় লাগে, ভয় লাগে, সাহায্য লাগে- ভিড়ের মধ্যে শুধু পাগড়ি খুঁজুন। সাহায্য পাবেন।"

২০ জুলাইয়ের সংঘর্ষের পর পরিস্থিতি আরও নাটকীয় হয়ে ওঠে। নির্মমভাবে লাঠিচার্জ, টিয়ার গ্যাস, ধাওয়া- সব মিলিয়ে যখন বহু ছাত্রছাত্রী ছত্রভঙ্গ হয়ে পড়েছিলেন, তখন দিল্লির গুরদোয়ারাগুলির দরজা খুলে যায় তাদের জন্য। বিশেষ করে 'বাংলা সাহিব গুরদোয়ারা'। অনেকেই সেখানে আশ্রয় নেন। কেউ চোখে পানি দিচ্ছেন। কেউ ধোঁয়ায় জ্বালা করা মুখ ধুচ্ছেন। কেউ মেঝেতে বসে বিশ্রাম নিচ্ছেন। কেউ আহত বন্ধুর সেবা করছেন। গুরদোয়ারার কমন এরিয়া রাতভর খোলা ছিল। উনুনের আগুন নিভেনি। চা চলেছে। খাবার চলেছে। পানি চলেছে। আর সবচেয়ে বড় কথা, চলেছে মানুষের পাশে মানুষের দাঁড়িয়ে থাকা। সেই রাতে কেউ জিজ্ঞেস করেনি আপনি কোন রাজ্যের, কোন ভাষার, কোন ধর্মের, কোন রাজনৈতিক মতের। সেই রাতে পরিচয় ছিল একটাই- মানুষ।

সোমবার টিয়ার গ্যাসের ধোঁয়ায় যখন চারদিক ঢেকে গিয়েছিল, চোখ জ্বলছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখন আশপাশে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছিলেন বহু ছাত্র-ছাত্রী। কাছাকাছি একটি মসজিদের দরজা তখন খুলে দেওয়া হয়েছিল তাদের জন্য। কেউ ভিতরে গিয়ে চোখ-মুখ ধুয়েছেন, কেউ কিছুক্ষণ বসে স্বস্তির নিঃশ্বাস নিয়েছেন, কেউ আহত বন্ধুকে নিয়ে আশ্রয় নিয়েছেন।

আবার খাবার বিলিয়ে যাওয়া সেই মুসলিম মানুষটি জন্তর মন্তরের ভিড়ে কোনও বক্তৃতা দেননি। কোনও স্লোগানের কেন্দ্রবিন্দুতেও ছিলেন না। তবু বহু আন্দোলনকারীর স্মৃতিতে থেকে যাবেন সেই মধ্যবয়স্ক মুসলিম ব্যক্তি, যাকে গত কয়েকদিন ধরে দেখা গিয়েছে নিজের উদ্যোগে খাবার ও পানীয় জল বিলি করতে। কারও নাম জিজ্ঞেস করেননি, কে কোন রাজ্য থেকে এসেছে তাও জানতে চাননি। শুধু একের পর এক খাবারের প্যাকেট এগিয়ে দিয়েছেন ক্লান্ত, ক্ষুধার্ত ছাত্রছাত্রীদের হাতে। আন্দোলনের উত্তপ্ত পরিবেশে তার এই নীরব উপস্থিতি মনে করিয়ে দিয়েছে- সবচেয়ে বড় পরিচয় কখনও কখনও ধর্ম, ভাষা বা রাজনীতি নয়।  সবচেয়ে বড় পরিচয় মানুষ হওয়া।আন্দোলনকারীদের কাছে তিনি পরিচিত হয়ে উঠেছিলেন শুধু ‘চাচা’ নামে। কেউ তার পুরো নাম জানতেন না, কেউ জানতেন না তিনি দিল্লির কোন প্রান্ত থেকে আসছেন। কিন্তু গত কয়েকদিন ধরে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত তাকে দেখা গিয়েছে খাবার, পানি ও ফল বিতরণ করতে।


এই আন্দোলনের মানবিক ইতিহাসে হয়তো আরও অনেক চরিত্র জায়গা করে নেবে। সেই বৃদ্ধা মহিলা, যিনি নিজের ওষুধের টাকা বাঁচিয়ে পানির বোতল কিনে দিয়েছেন বহু ছাত্রকে। সেই ডেলিভারি বয়, যিনি মাঝরাতে অর্ডার পৌঁছে দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে আন্দোলনের কথা শুনেছেন। সেই চিকিৎসক, যিনি নিজের চেম্বার বন্ধ রেখে ফার্স্ট এইড ক্যাম্পে বসেছেন। সেই ছাত্রী, যিনি নিজের খাবারের অর্ধেক ভাগ করে দিয়েছেন অপরিচিত এক সহপাঠীর সঙ্গে। সেই স্বেচ্ছাসেবক, যিনি টানা ১৮ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাড়ি ফেরেননি। এবং সেই হাজার হাজার মানুষ, যারা হয়তো কোনওদিন সংবাদপত্রের শিরোনাম হবেন না, কিন্তু যাদের হাত ধরেই একটি আন্দোলন বেঁচে থাকে।

রাজনীতি শেষ পর্যন্ত ক্ষমতার গল্প লিখতে ভালোবাসে। কিন্তু জন্তর মন্তরের রাত অন্য গল্প বলে।

সেখানে ইতিহাস লেখা হচ্ছে বক্তৃতায় নয়, ভাগ করে খাওয়া এক টুকরো রুটিতে। সেখানে প্রতিবাদ মানে শুধু স্লোগানে নয়, অপরিচিত মানুষের হাতে তুলে দেওয়া এক বোতল পানিতে। সেখানে গণতন্ত্র শুধু সংসদের ভিতরে নয়, ফুটপাতে বসে থাকা ক্লান্ত ছাত্রটির মধ্যেও। আর তাই মধ্যরাত পেরিয়ে যখন দিল্লির আকাশে ভোরের প্রথম আলো ফুটতে শুরু করে, তখনও জন্তর মন্তর ঘুমোয় না। কারণ সেখানে শুধু একটি আন্দোলন জেগে নেই। জেগে আছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস। জেগে আছে সহমর্মিতা। জেগে আছে এক অন্য ভারত। জেগে আছে জন্তর মন্তর।

ভারতজন্তর মন্তরখাবারের অর্ডার
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    শিক্ষিত বেকারদের সহায় সুজন

    ২২ জুলাই ২০২৬, ০২:৩২

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ. লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    স্ত্রী-দুই মেয়েকে হত্যার পর আত্মহত্যা যুবকের, রেখে গেছেন একাধিক অনুরোধ

    ২২ জুলাই ২০২৬, ০৯:৪৬

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    দুপুরের মধ্যে ঢাকায় বজ্রবৃষ্টি, ১৭ অঞ্চলে ঝড়ের আভাস

    ২২ জুলাই ২০২৬, ০৮:২৫

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    আজকের নামাজের সময়সূচি (২২ জুলাই)

    ২২ জুলাই ২০২৬, ০৭:২০

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

    ২২ জুলাই ২০২৬, ০৮:০৫

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    কয়েক দিন ধরে ঝুলছিল ববি ছাত্রের মরদেহ

    ২২ জুলাই ২০২৬, ০৯:১৫

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    পাসপোর্ট সূচকে উত্তর কোরিয়ার সঙ্গে বাংলাদেশ

    ২২ জুলাই ২০২৬, ১১:১৯

    প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়াতে কাজ করছে সরকার

    প্রতিযোগিতার মাধ্যমে সেবার মান বাড়াতে কাজ করছে সরকার

    ২২ জুলাই ২০২৬, ১৭:০১

    advertiseadvertise