Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

কাপ্তানহীন জাহাজ

agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯
কাপ্তানহীন জাহাজ

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

মাননীয় শিক্ষামন্ত্রী

মহাত্মন, উত্তরবঙ্গের তারাগঞ্জ নামধেয় ক্ষুদ্র জনপদে এক অলৌকিক মহাজাগতিক পাঠদান খেলা চলিতেছে। আমাদের ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতেই প্রধান শিক্ষকের কেদারাখানি নিঃসঙ্গ, ধূলিধূসরিত ও খামখেয়ালি বাতাসের দখলে। সাধারণ গণিতে যেটুকু বুঝিলাম, তাহাতে উপজেলার প্রায় ৫৩ শতাংশ বিদ্যালয়ই এখন কাপ্তানহীন জাহাজ।

জনাব, এ যেন এক অদ্ভুত রূপকথার রাজ্য— যেখানে রাজা নাই, অথচ রাজত্ব চালাইবার জন্য ‘ভারপ্রাপ্ত’ কিছু উজির সৃষ্টি করা হইয়াছে। শ্রদ্ধেয় সহকারী শিক্ষকরা এখন একাধারে নাটকের নায়ক, ভিলেন ও নেপথ্যের কারিগর। একই শরীরে তাহারা দুই সত্তা বহন করিতেছেন— এক হাতে চক-ডাস্টার লইয়া কচি-কাঁচাদের ভগ্নাংশের অঙ্ক বুঝাইতেছেন, আর অন্য হাতে সরকারি নথিপত্রের পাহাড় সামলাইয়া ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ হিসেবে দায়িত্ব পালন করিতেছেন।

কিন্তু দুই নৌকায় পা দিয়া নদী পার হইবার চেষ্টা যেমন সার্কাসের কসরত মাত্র, তাহাদের অবস্থাও আজ তদ্রূপ। ক্লাসরুমে জ্ঞান বিতরণের মহতী উদ্দেশ্যে মন দেবেন, নাকি প্রশাসনিক ফাইলের লাল ফিতায় নিজকে জড়াইবেন, এ দ্বিবিধ ঘূর্ণিপাকে পাঠদান কার্যক্রম এখন কেবল আনুষ্ঠানিকতার খোলসে পরিণত হইয়াছে।

আমাদের সন্তানরাও নিজেদের ‘ভারপ্রাপ্ত শিক্ষার্থী’ ভাবিয়া পড়াশোনাকে ‘অতিরিক্ত দায়িত্ব’ মনে করিবে

আমরা সাধারণ অভিভাবকরা যখন সন্তানকে স্কুলে পাঠাই, তখন ভাবি তাহারা শৃঙ্খলা ও জ্ঞানের দীক্ষা লইয়া ফিরিবে। কিন্তু স্কুলে গিয়া দেখা যায়, শৃঙ্খলা নাকি বহু আগেই বিনা ছুটিতে প্রস্থান করিয়াছে! ভারপ্রাপ্ত মহাশয় যখন কোনো প্রশাসনিক নির্দেশনা জারি করেন, তখন নাকি অন্য সহকর্মীদের নিকট তাহা কোনো কমান্ড মনে হয় না, বরং অলিপাখির গুঞ্জন বা শিস কাটার মতো শোনায়! ‘কে শোনে কার কথা’— এই মহীয়সী নীতিতে তদারকি প্রথা এখন বিলুপ্তির পথে। ফলে শিক্ষার মান প্রতিদিন বৈশাখী নদীর তলদেশের মতো শুকাইয়া নিচে নামিতেছে।

সম্প্রতি কানে আসিল, শিক্ষা বিভাগ নাকি কৃপা করিয়া ৩৬ জন নতুন সহকারী শিক্ষক পাঠাইতেছেন। অতি উত্তম কথা! জাহাজে নতুন কিছু নাবিক আসিল বটে, কিন্তু যাহাদের দিকনির্দেশনায় জাহাজ চলিবে, সেই কাপ্তানের আসনটি যে এখনো খালি পড়ে আছে!

অতএব, হে মহিম, এই ‘ভারপ্রাপ্ত’ পৌরাণিক নাটকের শুভ যবনিকাপাত ঘটাইয়া তারাগঞ্জের শূন্য চেয়ারগুলোতে দ্রুত স্থায়ী প্রধান শিক্ষক পদায়নের বন্দোবস্ত করুন। নতুবা অচিরেই আমাদের সন্তানরাও নিজেদের ‘ভারপ্রাপ্ত শিক্ষার্থী’ ভাবিয়া পড়াশোনাকে ‘অতিরিক্ত দায়িত্ব’ মনে করিবে এবং পড়ালেখা ত্যাগ করিয়া ভারপ্রাপ্ত জীবনের প্রকৃত স্বাদ আস্বাদন করিতে শুরু করিবে।

ইতি

তারাগঞ্জের এক চিন্তিত অভিভাবক

 

আগামীর চোখতারাগঞ্জশিক্ষামন্ত্রী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি