বরাবর
মাননীয় শিক্ষামন্ত্রী
মহাত্মন, উত্তরবঙ্গের তারাগঞ্জ নামধেয় ক্ষুদ্র জনপদে এক অলৌকিক মহাজাগতিক পাঠদান খেলা চলিতেছে। আমাদের ৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৩৫টিতেই প্রধান শিক্ষকের কেদারাখানি নিঃসঙ্গ, ধূলিধূসরিত ও খামখেয়ালি বাতাসের দখলে। সাধারণ গণিতে যেটুকু বুঝিলাম, তাহাতে উপজেলার প্রায় ৫৩ শতাংশ বিদ্যালয়ই এখন কাপ্তানহীন জাহাজ।
জনাব, এ যেন এক অদ্ভুত রূপকথার রাজ্য—
যেখানে রাজা নাই, অথচ রাজত্ব চালাইবার জন্য ‘ভারপ্রাপ্ত’ কিছু উজির সৃষ্টি করা হইয়াছে। শ্রদ্ধেয় সহকারী শিক্ষকরা এখন একাধার...