Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সব বাধা পেরিয়ে

তবুও থমকে দাঁড়িয়ে মাসুদের স্বপ্ন

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর)
agamir somoy
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬, ০৫:৪৯
তবুও থমকে দাঁড়িয়ে মাসুদের স্বপ্ন

মাসুদ রানা

এসএসসির ফল প্রকাশের পর চারপাশে যখন আনন্দের হাওয়া, তখন রংপুরের তারাগঞ্জের মাসুদ রানার ঘরে সেই আনন্দ যেন ম্লান। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সব বিষয়ে জিপিএ ৫ পেয়েছে সে। শিক্ষক-সহপাঠীদের অভিনন্দন আর শুভেচ্ছায় সিক্ত হচ্ছে অদম্য এই শিক্ষার্থী। অথচ কলেজে ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবে কি না, সেই চিন্তায় এখন তার পরিবারের চোখেমুখে উদ্বেগ।

তারাগঞ্জ উপজেলার প্রত্যন্ত গ্রামের ছেলে মাসুদ। অটো চালিয়ে সংসার চালান বাবা হাফিজুল ইসলাম। মা গৃহিণী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির সামান্য আয়ে সংসারের খরচ চালানোই কঠিন। সেখানে ছেলের কলেজের ভর্তি, বই-খাতা ও অন্যান্য শিক্ষার খরচ জোগাড় করা তাদের কাছে প্রায় অসম্ভব।

অভাব অবশ্য মাসুদের পড়াশোনাকে থামাতে পারেনি। প্রয়োজনীয় বই-খাতা কিনতে না পারলে চেয়ে নিয়েছে সহপাঠী ও শিক্ষকদের কাছ থেকে। রাত জেগে পড়ার সময় অনেক ক্ষেত্রেই ছিল না পর্যাপ্ত আলোর ব্যবস্থাও।

মাসুদের বিদ্যালয় ঘনিরামপুর বড়গোলা উচ্চবিদ্যালয়ের শিক্ষিকা মোছা. আলিফ লায়লা শান্তা বলেছেন, ‘মাসুদ শুরু থেকেই অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী। তার এই ফল আমাদের জন্য গর্বের। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ। সহযোগিতা না পেলে তার মতো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা থেমে যাওয়ার আশঙ্কা আছে।’

মাসুদ বলে, ‘আমার পড়াশোনা চালিয়ে যাওয়ার খুব ইচ্ছা। ভবিষ্যতে ভালো কিছু করতে চাই। কিন্তু বাবা যে আয় করেন, তা দিয়ে সংসার চালানোই কঠিন। কলেজের খরচ কীভাবে চলবে, সেটাই বুঝতে পারছি না।’

ছেলের ফলাফলে আনন্দিত হলেও বাবা হাফিজুল ইসলামের কণ্ঠে অসহায়ত্ব। তিনি বলেছেন, ‘ছেলের এই ফলাফলে আমি খুব খুশি। কিন্তু এখন ওকে কলেজে পড়ানোর সামর্থ্য আমার নেই। টাকার অভাবে ছেলের পড়াশোনা বন্ধ হয়ে যাবে, এটা ভাবতেই কষ্ট হয়।’

মাসুদের স্বপ্নথমকেম্লানএসএসসির ফলতারাগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে