Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এখন মাদকসেবীদের আস্তানা

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৩:২৩
নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এখন মাদকসেবীদের আস্তানা

রংপুরের তারাগঞ্জের নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। ছবি: আগামীর সময়

রক্ষণাবেক্ষণের অভাবে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে রংপুরের তারাগঞ্জের নারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র। প্রতিষ্ঠার পাঁচ বছর পূর্ণ হলেও একদিনও হয়নি প্রশিক্ষণ ক্লাস। স্থাপনাটি মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।

উপজেলার ইকরচালী ইউনিয়নের রংপুর-দিনাজপুর মহাসড়কের পাশে কালেক্টরেট বামনদীঘি ইকো পার্কের ভেতরে নির্মিত হয় প্রশিক্ষণ কেন্দ্রটি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্পের আওতায় বাংলাদেশ সরকার ও জাইকার অর্থায়নে নির্মাণ করা হয় কেন্দ্রটি। ব্যয় হয় প্রায় ৩৫ লাখ টাকা। এলজিইডির কারিগরি তত্ত্বাবধানে উপজেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করে।


আরও পড়ুন

মেধাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গঠনের তাগিদ শিক্ষক নেতাদের

০১ আগস্ট ২০২৬


সরেজমিনে দেখা যায়, ভবনটির দেয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল সৃষ্টি হয়েছে। ভবনের দরজা ভাঙা, বাথরুমের অধিকাংশ ফিটিংস খুলে নেওয়া হয়েছে। পানির ট্যাংক ও সংযোগের পাইপও নেই। ভবনের চারপাশের মাটি সরে গিয়ে ভিত্তির অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই কেন্দ্রটি অবহেলায় পড়ে থাকায় ধীরে ধীরে এতে চুরি ও ভাঙচুরের ঘটনা ঘটতে ধাকে। বর্তমানে পার্কটিতে মাদকসেবীদের আনাগোনা বেড়েছে। সরকারি সম্পদ রক্ষায় কোনো নজরদারি না থাকায় একের পর এক মালামাল উধাও হলেও সংশ্লিষ্টদের কোনো উদ্যোগ দেখা যায়নি।

ইকরচালী ইউনিয়নের বাসিন্দা গোলাপি খাতুন বললেন, ‘এখানে প্রশিক্ষণ পেলে উপকৃত হতেন গ্রামের অনেক নারী। কিন্তু ভবনটি কোনো কাজে লাগানো হয়নি। এখন এটি ভাঙাচোরা পরিত্যক্ত স্থাপনা। প্রকল্পটি চালু না হওয়ায় ভবনটি দীর্ঘদিন অব্যবহৃত পড়ে আছে। দ্রুত এটি ব্যবহারে উদ্যোগ নেওয়া প্রয়োজন।'

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাব্বর হোসেনের ভাষ্য, খুব দ্রুত কেন্দ্রটি মেরামত করে সেখানে নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।


পরিত্যক্ত ভবনরংপুরতারাগঞ্জনারী উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ

    চরফ্যাশনে জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ