Agamir Somoy E-Paper
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

ইউটিএলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

মেধাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গঠনের তাগিদ শিক্ষক নেতাদের

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬, ১৭:৩৪
মেধাকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গঠনের তাগিদ শিক্ষক নেতাদের

ইউটিএলের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

মেধাভিত্তিক উচ্চশিক্ষা ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে দলীয়করণ বন্ধ, ভিন্নমতের চর্চা এবং রাষ্ট্র গঠনে শিক্ষকদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)। 

আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেছেন শিক্ষক নেতারা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে নিয়োগ ও প্রশাসনে দলীয় প্রভাবের কারণে অনেক ক্ষেত্রে প্রকৃত মেধাবীরা বঞ্চিত হয়েছেন। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নিয়োগের সংস্কৃতি উচ্চশিক্ষার পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে মেধার মূল্যায়ন নিশ্চিত করতে হলে দলীয়করণ বন্ধ করতে হবে এবং ভিন্নমত প্রকাশের অবাধ পরিবেশ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন

ঢাবিতে ‘শাস্তি’ পেলেন সাদেকা হালিমসহ তিন শিক্ষক

৩০ জুলাই ২০২৬


তিনি আরও বলেছেন, শিক্ষকরা শুধু শিক্ষার্থী তৈরি করেন না, তারা ভবিষ্যৎ রাষ্ট্র ও সমাজ গঠনের কারিগর। তাই শিক্ষা, কর্মসংস্থান, জাতীয় উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনা নিয়ে সুস্পষ্ট রূপরেখা প্রণয়নে শিক্ষকদের নেতৃত্ব দিতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, দেশের মানুষের মধ্যে রাজনীতির প্রতি বিরক্তি বাড়ছে। এ পরিস্থিতিতে শিক্ষকদের ঐক্যবদ্ধ থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ভিন্নমতকে ধারণ করার সক্ষমতার ওপরই ইউটিএলের সাফল্য নির্ভর করবে। সংগঠনটি যেন ব্যক্তিগত স্বার্থ হাসিলের মাধ্যম না হয়ে উচ্চশিক্ষার উন্নয়নে কাজ করে, সে আহ্বান রইল।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মু. হায়দার আলী বলেছেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষাব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। তাই শিক্ষার্থীদের বইনির্ভর শিক্ষার পাশাপাশি প্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। একই সঙ্গে ব্যবহারিক শিক্ষাও জোরদার করতে হবে।

আরও পড়ুন

নীল দলের কার্যক্রম পর্যালোচনায় ঢাবির চার সদস্যের কমিটি

২৯ জুলাই ২০২৬


সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ বলেছেন, ‘শিক্ষকরা কেবল পাঠদান করেন না, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন।’ ব্যবহারিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বললেন, ইউটিএল উচ্চশিক্ষার গুণগত উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

ইউটিএলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ড. যুবাইর মুহাম্মদ এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. মো. ইলিয়াস মোল্লা, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাবেক সিনিয়র সচিব ড. খ. ম. কবিরুল ইসলাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. মো. শামসুল ইসলাম প্রমুখ।

ঢাবিইউটিএলশিক্ষাশিক্ষক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    ঘোষণার ২৯ বছর পরও হয়নি বানিয়াচং পর্যটনকেন্দ্র

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    পুলিশের উপস্থিতিতে ৩ সাংবাদিকের ওপর হামলা

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বাঙালির আত্মপরিচয়ের প্রত্নভাষ্যকার

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বিএনপিকে জড়িয়ে সালমান মুক্তাদিরের বক্তব্যে উষ্মা স্বরাষ্ট্রমন্ত্রীর

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    বসের সঙ্গে মতবিরোধ সামলাবেন কীভাবে

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    পোশাক নিয়ে আপত্তি তুলে মেট্রোতে উঠতে পুলিশের বাধা

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    টার্গেট করেছিল মালিককে, আমি মাঝখানে পড়ে গিয়েছি: সালমান মুক্তাদির

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    কুমিল্লার আওয়ামী লীগ নেতা নাছির ঢাকায় গ্রেপ্তার

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    সেই স্বাস্থ্যকেন্দ্রে দখলদারদের লাগানো সাইন বোর্ড খুলে ফেলল এনসিপি

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ‘স্বরাষ্ট্রমন্ত্রীই জানেন না মামলার খবর’, কটাক্ষ সালমান মুক্তাদিরের

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    ফলকে নিজের নাম দেখে ভবন উদ্বোধন না করেই ফিরে গেলেন হাসনাত আবদুল্লাহ

    অসহায় মানুষের পাশে সরোয়ার

    অসহায় মানুষের পাশে সরোয়ার