Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যাম্পাস

নীল দলের কার্যক্রম পর্যালোচনায় ঢাবির চার সদস্যের কমিটি

ঢাবি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৩:৪৭
নীল দলের কার্যক্রম পর্যালোচনায় ঢাবির চার সদস্যের কমিটি

নীল দলের কার্যক্রম পর্যালোচনা এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে ঢাবিতে চার সদস্যের কমিটি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দলের কার্যক্রম পর্যালোচনা এবং এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষক ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে মঙ্গলবার মধ্যরাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় নেওয়া হয় এ সিদ্ধান্ত।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। কমিটিতে রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক আব্দুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং সিন্ডিকেট সদস্য ও বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান।

সভা সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থান এবং আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে নীল দলের শিক্ষকদের সম্পৃক্ততার অভিযোগ পর্যালোচনার দায়িত্ব দেওয়া হয়েছে এই কমিটিকে। কমিটির সুপারিশের ভিত্তিতে নেওয়া হবে পরবর্তী সিদ্ধান্ত।

এক সিন্ডিকেট সদস্য আগামীর সময়কে জানান, নীল দলকে নিষিদ্ধ করার বিষয়টি সভায় উত্থাপিত হয়। পরে বিষয়টি ভালোভাবে যাচাই করে সিদ্ধান্ত নিতে এই কমিটি গঠন করা হয়েছে।

ওই সিন্ডিকেট সদস্য আরও দাবি করেন, ‘নীল দল নিষিদ্ধ হবে। এই কমিটি করা হয়েছে মূলত আনুষ্ঠানিকতার জন্য।’

আরও পড়ুন

ঢাবিতে নীল দলের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শিক্ষকদের স্মারকলিপি

২৭ জুলাই ২০২৬

এর আগে সোমবার বিকেলে ‘ফ্যাসিবাদবিরোধী শিক্ষকরা’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক নীল দলের কার্যক্রম নিষিদ্ধ এবং বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগপন্থি ২৩১ শিক্ষককে শাস্তির আওতায় আনার দাবি জানান। তাদের মধ্যে ১২৫ জনের একটি পৃথক তালিকাও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দেওয়া হয়। অভিযোগ করা হয়, এসব শিক্ষক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডে সবচেয়ে বেশি সম্পৃক্ত ছিলেন।

ঢাবিনীল দল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর নেতানিয়াহুকে আবার যুদ্ধাপরাধী বললেন মামদানি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    এমপি নজরুলের বিরুদ্ধে মামলার তদন্তে ডিবি

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার