১৪ শিক্ষকের মাদ্রাসায় ৫ পরীক্ষার্থী, পাস করেনি কেউ
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
রংপুরের তারাগঞ্জের বটতলী নমিরুল দাখিল মাদ্রাসায় ১৪ শিক্ষকের পাঁচজন পরীক্ষার্থীর মধ্যে এবারের দাখিল পরীক্ষায় কেউ পাস করেনি। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহিনুর ইসলাম।
মাদ্রাসাটিতে ১৫০ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক রয়েছেন ১৪ এবং কর্মচারী রয়েছেন ৩ জন। মাদ্রাসাটি উপজেলার সয়ার ইউনিয়নে অবস্থিত।
গতকাল সোমবার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
এলাকার স্থানীয় বাসিন্দা ও শিক্ষানুরাগী আমজাদ হোসেন বলেছেন, এলাকায় প্রতিষ্ঠান রয়েছে খুব ভালো। প্রত্যন্ত গ্রামে শিক্ষাব্যবস্থা সহজ করতেই এলাকার লোকজন মাদ্রাসাটি স্থাপন করেছিল। কিন্তু দুঃখজনক বিষয় হলো এমন ফল আমাদের হতাশ করেছে।
তারাগঞ্জ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেছেন, বিধি মোতাবেক মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




