তারাগঞ্জ
টাকার লোভ দেখিয়ে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
রংপুরের তারাগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে করা মামলায় মাহাবুল ইসলাম (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার উপজেলার হাঁড়িয়ারকুঠি ইউনিয়নের খারুভাজ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তারাগঞ্জ থানা পুলিশ।
মাহাবুল ইসলাম দুই সন্তানের জনক।
মামলা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, বাড়ির পাশে খেলা করছিল ভুক্তভোগী শিশুটি। খেলার সময় অভিযুক্ত মাহাবুল বাড়িতে কেউ না থাকার সুযোগে শিশুটিকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়ি গিয়ে আকার ঈঙ্গিতে পরিবারকে জানায়।
তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন বললেন, 'আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।'




