Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

উদ্ধারকারীর উদ্ধারকারীকে উদ্ধার

agamir somoy
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৫
উদ্ধারকারীর উদ্ধারকারীকে উদ্ধার

প্রিয়

মহাপরিচালক, ডুবন্ত নৌযান উদ্ধার অধিদপ্তর

গতকাল দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত ‘উদ্ধারকারী নৌযান উদ্ধার করবে কে?’ শীর্ষক যুগান্তকারী খবরটি পড়ার পর থেকে আমি এক অদ্ভুত মায়ায় পড়ে গেছি। যে নৌযানের দায়িত্ব ছিল মাঝদরিয়ায় বিপদে পড়া লঞ্চ, স্টিমার বা ট্রলারকে টেনে তোলা, আজ সে নিজেই পানির তলায় অলস ভঙ্গিতে শুয়ে আছে। ভাবখানা এমন, ‘এতদিন তোদের উদ্ধার করেছি, এবার তোরা কেউ এসে আমাকে একটু উদ্ধার কর!’

আমরা আমজনতা আসলেই অবুঝ। আমরা যখন দেখি, কোটি কোটি টাকা ব্যয়ে কেনা বা মেরামত করা উদ্ধারকারী জাহাজ নিজেই বিকল হয়ে পানির নিচে তলিয়ে যাচ্ছে বা অন্য কোনো নৌযানের ধাক্কায় কাত হয়ে পড়ছে, তখন আমরা ক্ষোভ প্রকাশ করি। এটি আমাদের সংকীর্ণ মানসিকতার পরিচয়। আমরা বুঝতে পারি না, এটি আসলে আপনার মন্ত্রণালয়ের একটি সুদূরপ্রসারী ‘নৌ-মহড়া’। উদ্ধারকারী জাহাজকে উদ্ধার করার মাধ্যমে আমাদের উদ্ধারকারী দল যে এক অভাবনীয় ও ডাবল অ্যাকশন ট্রেনিং পাচ্ছে, তা বিশ্বের আর কোনো দেশের নৌবাহিনী বা ফায়ার সার্ভিস কল্পনাও করতে পারবে না! একেই বলে এক িঢলে দুই পাখি মারা— নৌযানও কেনা হলো, আবার তাকে উদ্ধার করার রোমাঞ্চকর খেলাও খেলা হলো।

ভাবখানা এমন, ‘এতদিন তোদের উদ্ধার করেছি, এবার তোরা কেউ এসে আমাকে একটু উদ্ধার কর!’

মজার ব্যাপার হলো, এই উদ্ধারকারী নৌযানকে উদ্ধার করার জন্য এখন আমাদের আরেকটি ‘মহা-উদ্ধারকারী’ নৌযানের সন্ধান করতে হবে। কিন্তু যদি সেই নতুন উদ্ধারকারী নৌযানটি একে উদ্ধার করতে গিয়ে মাঝপথে নিজেই ইঞ্জিন বিকল করে বসে থাকে? তখন তো আমাদের ‘উদ্ধারকারীর উদ্ধারকারীকে উদ্ধার করার জন্য’ তৃতীয় আরেক উদ্ধারকারী খুঁজতে হবে! এই মহাকাব্যিক উদ্ধারচক্র তো চলতেই থাকবে। গ্রিক পুরাণের সিসিফাসের সেই পাথরের গল্পের মতো— আমরা শুধু উদ্ধারকারী কিনেই যাব আর তারা একে একে পানির নিচে গিয়ে বিশ্রামের নামে ‘ডুব’ দেবে। তাদের এই ডুবে থাকা আমাদের অলসতা ও অব্যবস্থাপনার প্রতীক নয়; বরং এটি আমাদের ‘ধৈর্য ও সহনশীলতার’ ও এক জীবন্ত ভাস্কর্য হিসেবেই মূল্যায়ন করতে হবে। আপনার এই অনন্য ও যুগান্তকারী ‘সেলফ-ডুবন্ত’ নীতি নৌ-যোগাযোগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

অতএব, মহোদয় সমীপে আকুল প্রার্থনা, অবিলম্বে আমাদের প্রিয়, আদরের এবং অত্যন্ত স্পর্শকাতর উদ্ধারকারী নৌযানগুলো উদ্ধার করার জন্য একটি ‘উদ্ধারকারী নৌযান উদ্ধারকারী মহাপরিকল্পনা’ গ্রহণ করে বাধিত করবেন।

ইতি

উদ্ধারকারী জাহাজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত নদীতীরবর্তী নাগরিক

আগামীর চোখনৌযানজাহাজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!