প্রিয়
মহাপরিচালক, ডুবন্ত নৌযান উদ্ধার অধিদপ্তর
গতকাল দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত ‘উদ্ধারকারী নৌযান উদ্ধার করবে কে?’ শীর্ষক যুগান্তকারী খবরটি পড়ার পর থেকে আমি এক অদ্ভুত মায়ায় পড়ে গেছি। যে নৌযানের দায়িত্ব ছিল মাঝদরিয়ায় বিপদে পড়া লঞ্চ, স্টিমার বা ট্রলারকে টেনে তোলা, আজ সে নিজেই পানির তলায় অলস ভঙ্গিতে শুয়ে আছে। ভাবখানা এমন, ‘এতদিন তোদের উদ্ধার করেছি, এবার তোরা কেউ এসে আমাকে একটু উদ্ধার কর!’
আমরা আমজনতা আসলেই অবুঝ। আমরা যখন দেখি, কোটি কোটি টাকা ব্যয়ে কেনা বা মেরামত করা উদ্ধা...