Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

তাহলে বাচ্চাদের স্কুলে পাঠাই কেন

agamir somoy
প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ০৪:১৫
তাহলে বাচ্চাদের স্কুলে পাঠাই কেন

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

শিক্ষকবৃন্দ,

আপনাদের জানাই সশ্রদ্ধ সালাম। সকালে পত্রিকা হাতে নিতেই একটি খবরে চোখ আটকে গেল। দেখলাম, শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞান (এফএলএন) কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হওয়ায় পাবনার বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। খবরটি পড়ার পর যারপরনাই বিব্রত হলাম। আপনারা নাকি নির্ধারিত ১৮০ দিনেও পঞ্চম শ্রেণির বাচ্চাদের ‘ইংরেজি রিডিং’ পড়ার সক্ষমতা নিশ্চিত করতে পারেননি। অবশ্য নামি বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করা বহু শিক্ষার্থীও ইংরেজিতে রিডিং পড়তে পারে না। তাই এখানে ইংরেজিটা ছেড়েই দিলাম। কিন্তু তৃতীয় শ্রেণির বাচ্চাকে বাংলা রিডিং আর চতুর্থ শ্রেণির বাচ্চাকে যোগ-বিয়োগ-গুণ-ভাগ শেখাতে পারলেন না! এই আধুনিক যুগে যখন অন্যান্য দেশের ছেলেমেয়েরা তৃতীয়-চতুর্থ শ্রেণিতেই রিডিং পড়া ও গণিতের চারটি মৌলিক বিষয় েশষ করে ব্যবহারিক দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞানে হাত বাড়ায়, সেখানে আমাদের শিক্ষা প্রশাসন আপনাদের ওপর বাচ্চাদের ‘ইংরেজি-বাংলায়’ রিডিং পড়া এবং গণিতের চারটি মৌলিক বিষয় শেখানোটা আসলে পাহাড়সম দায়িত্বই বলতে হবে! এত ‘সামান্য কাজ’ আপনাদের দেওয়া একদমই ঠিক হয়নি। আপনারা এসবের জন্য বিদ্যালয়ে যান নাকি!

আত্মপক্ষ সমর্থনে এক প্রধান শিক্ষক বললেন, ‘গ্রামীণ এলাকার অভিভাবকরা নিরক্ষর ও অসচেতন। তাই বাচ্চারা বাড়িতে পড়ার সুযোগ পায় না। এজন্য পিছিয়ে পড়ে।’ বাচ্চাদের যদি বাড়িতেই পড়াতে হবে, তাহলে আমরা অভিভাবকরা সাতসকালে বাচ্চাকে স্কুলে পাঠাই কোন দুঃখে? এ বয়সের বাচ্চারা তো পড়বে স্কুলে; বাড়িতে এসে খেলাধুলায় মগ্ন থাকবে। সেকেলে সিস্টেম বুঝি এখনো মাথা থেকে যায়নি! নাকি স্কুল শেষে বাচ্চাদের প্রাইভেট পড়তে পাঠাতে হবে আপনাদের কাছে! বাচ্চাদের বদলে আপনাদের জন্য একটা কর্মসূচি চালু করতে চিঠি লিখব নাকি সরকারকে?

শুনলাম, শোকজ খাওয়ার পর আপনারা এখন ‘অতিরিক্ত ক্লাস’ নেওয়ার জন্য কোমর বেঁধে নেমেছেন। নিয়মিত ক্লাসের নির্ধারিত সময়টুকুতেই যদি ঠিকঠাক মন দিতেন, তবে আজ এই অতিরিক্ত ক্লাস নেওয়ার প্রয়োজন হতো না। মাঝখান থেকে বাচ্চারা মানসিকভাবে চাপে পড়ে যাচ্ছে।

আপনাদের এই ব্যর্থতা আমাদের মেরুদণ্ডহীন শিক্ষাব্যবস্থার একটি দিক আমাদের সামনে তুলে ধরেছে। আশা করি, এবার অন্তত বাচ্চাদের দিকে একটু নজর দেবেন।

ইতি

শঙ্কিত এক অভিভাবক

শিক্ষকঅভিভাবকমেরুদণ্ডশিক্ষার্থী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার