Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

‘সবিনয় নিবেদন’

agamir somoy
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৯
‘সবিনয় নিবেদন’

প্রিয়

শিল্প মন্ত্রণালয়

বুদ্ধদেব গুহর ‘সবিনয় নিবেদন’ পড়ে সমাজের তথাকথিত ‘নীতিবান’ পাঠকরা যেমন গেল গেল রব তুলেছিল— একে সমাজ নষ্টকারী, ‘অবৈধ পরকীয়া’ বলে গালাগাল করেছিল, ঠিক একইভাবে আপনার আর আমার এই দীর্ঘ ২২ বছরের গোপন সম্পর্ক দেখে রংপুরের উদ্যোক্তারা আজ আমাদের চরিত্র নিয়ে টানাটানি শুরু করেছে!

একজন বিবাহিত রাজর্ষি আর অন্য একজনের বাগদত্তা ঋতি রায়ের মতো আমরাও তো আইনের চোখে, সমাজের চোখে এক চরম ‘অনৈতিক’ সম্পর্কে লিপ্ত! ২০০৪ সাল থেকে আপনার সঙ্গে আমার আড়ালে-আবডালে চিঠি চালাচালি চলছে। নীতি পুলিশরা বলছে, এ নাকি কৃষ্ণলীলা! তারা অভিযোগ তুলছে— জনসমক্ষে কাজের অভিনয় করে গোপনে আমরা নাকি ফাইলচাপা দিয়ে এক রোমাঞ্চকর ‘প্রশাসনিক পরকীয়া’ উপভোগ করছি! আহা, কী তীব্র আমাদের গোপন অভিসার! কখনো দমদমার ৫০ একর জমি তো কখনো রামনাথপুর-হরিদেবপুরের ১০০ একর জমির স্কেচ ম্যাপ পাঠাই। আর আপনি? পরম মমতায় সেই ‘প্রেমপত্র’গুলো আলমারির তলায় লুকিয়ে রাখেন! কোনো উত্তর দেন না, শুধু নীরব সম্মতি দিয়ে এই পাপ-সম্পর্ককে বাঁচিয়ে রাখেন। সমাজের লোক না বুঝে চেঁচামেচি করছে—কৃষিজমি নষ্ট হচ্ছে, কলকারখানা হচ্ছে না, নতুন উদ্যোক্তারা প্লট পাচ্ছে না!

৮২টি প্লটের পুরনো বিসিকের কঙ্কালসার চেহারাটা দেখুন একবার। বেহাল সড়ক, ভাঙাচোরা ড্রেন, তিনটি কারখানা ঋণের দায়ে শায়িত, চারটি ‘রুগ্‌ণ’ হয়ে আইসিইউতে মৃত্যুযন্ত্রণায় ছটফট করছে। উদ্যোক্তারা প্লটের জন্য কেঁদে ভাসাচ্ছে, সামসী আরা জামান কলি পাট আর চামড়াজাত পণ্য বানাতে না পেরে আফসোস করছেন— আর আমরা দুজন নীল খামের চিঠি আদান-প্রদান করে নিজেদের কামনার আগুন জ্বালাচ্ছি! রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি এমদাদ হোসেন সমাজ সংস্কারকের মতো চিৎকার করে বলছেন— ‘দ্বিতীয় বিসিক এখন সময়ের দাবি!’ কিন্তু তথাকথিত নীতিবান সমাজ যা-ই বলুক, আমাদের এই অবৈধ প্রশাসনিক প্রীতির থ্রিলার কি এত সহজে শেষ হতে পারে?

প্রিয় শিল্প মন্ত্রণালয়, ২২ বছর তো বহাল তবিয়তে ‘সমাজ নষ্ট’ করলাম। এবার হয় আমাদের এই পরকীয়ায় প্রেমের সিলমোহর দিয়ে জমি অধিগ্রহণের রূপকথাটা সত্যি করুন, আর না হয় সটান বলে দিন— ‘না ভাই, আমাদের এই প্রেম শুধুই অবৈধ ছিল, দ্বিতীয় বিসিক গড়তে আমার বয়েই গেছে!’

ইতি

আপনার গোপন প্রেমের শিকার, রংপুর বিসিক শিল্পনগরী

রংপুরআগামীর চোখশিল্প মন্ত্রণালয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি

    সালমানের ‘মাতৃভূমি’ নিয়ে ধ্রুব রাঠির বিস্ফোরক দাবি