Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চিঠি

আগামীর চোখ

দুই রেলের রেষারেষি

agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:৩২
দুই রেলের রেষারেষি

গ্রাফিকস: আগামীর সময়

বরাবর

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

ঢাকার ট্রাফিক জ্যামে কখনো পড়েছেন কি না, জানি না। আশা করি, পড়েছেন। ঢাকার জ্যাম কাউকে নিরাশ করে না। সবার ভাগ্যেই সে জোটে। ধনী, গরিব, প্রভাবশালী– সবাই তার কাছে সমান। তবে মন্ত্রী হলে ভিন্ন কথা; ছাড় পাওয়া যায়।

এই যানজটের শহরে মেট্রোরেল সাধারণ নাগরিকদের কিছুটা স্বস্তি এনে দিয়েছে। যদিও তা এখন পর্যন্ত একটি রুটে সীমাবদ্ধ। তবে বেশ আগে দুটি পাতাল মেট্রোসহ বেশ কয়েকটি রুটের পরিকল্পনা নেওয়া হয়েছিল। ওই রুটগুলোর কাজ অন্তর্বর্তী সরকারের সময় প্রায় থেমে যায়। আর আপনারাও এখন সম্পূর্ণ মনোযোগ দিচ্ছেন মনোরেলে। মনোরেলও গুরুত্বপূর্ণ। কিন্তু সেটি এখনো আলোচনার টেবিলেই রয়েছে। এদিক থেকে নতুন মেট্রোরেলের কাজ কিছুটা হলেও এগিয়ে। একজন নাগরিক হিসেবে আমার ভাবনা যদি জানতে চান তবে বলব, মেট্রোর কাজ শেষ করে তবেই মনোরেলে যেতে পারেন। কিন্তু এ দেশে তো নাগরিক ভাবনার কোনো স্থান নেই।

বাংলাদেশে সরকার পরিবর্তন মানে শুধু ক্ষমতার হাতবদল নয়, পলিসিরও আমূল ভোলবদল। একেকটি নতুন সরকার আসে আর পূর্ববর্তী সরকারের মেগা প্রকল্পগুলো হয় বন্ধ করে দেয়, নইলে বাস্তবায়নের গতি কমিয়ে দেয়। যেন রেষারেষি। মাঝখান থেকে আমাদের মতো সাধারণ মানুষের ঘাম ঝরানো করের টাকা চোরাবালিতে হারিয়ে যায়। রাস্তা খোঁড়াখুঁড়ি তো আছেই। সে ভোগান্তির কথা আর মনেও করাতে চাই না।

মেট্রোরেল ও মনোরেল সম্পর্কে পরিবহন ও যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক বিবেচনায় বড় প্রকল্পগুলো মাঝপথে গতি হারালে আদতে জনগণের অর্থের ক্ষতি। বড় পরিকল্পনার ক্ষেত্রে সব সরকারের নীতি এক থাকলে দিন শেষে প্রকৃত সুফল পায় জনগণ। মেট্রোকে থামিয়ে মনোরেলে গেলে মৌলিক সুফল মিলবে না বলেও তারা মনে করছেন।
অর্থনীতির যা অবস্থা, তাতে দুটি প্রকল্প একসঙ্গে টেনে নেওয়ার কথা ভাবলেও ভুল করবেন। দেশে এমন অসংখ্য সেতু ও কালভার্ট রয়েছে, যেগুলো অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে। কোনোটি অর্ধেক কাজ শেষে ঝুলে আছে, কোনোটি আবার সংযোগ সড়ক ছাড়া একাকী নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। মেট্রো ও মনোরেলের ভাগ্য আবার এমন না হয় যেন!

তাই বলছি, ধারাবাহিকতা বজায় রেখে মেট্রোরেলের থমকে যাওয়া কাজগুলো দ্রুত সচল করুন। তারপর না হয় মনোরেল ধরবেন। আর জনগণের ট্যাঁকের দিকেও একটু খেয়াল রাখবেন আর কি।

ইতি

এক নাগরিক

ট্রাফিক জ্যামজ্যামযানজটবাংলাদেশেসরকারমনোরেলমেট্রোনাগরিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    ঠাঁই নাই ঠাঁই নাই চট্টগ্রামের ১২ কারাগারে

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    মধ্যরাতে ঈশ্বরদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ ইউনিয়ন কমিটি ঘোষণা

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন

    ফনিক্স ফান্ডে বিধি লঙ্ঘন