Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সাক্ষাৎকার

সাক্ষাৎকারে সু চির ছেলে কিম অ্যারিস

মা একজন মানুষ হাতিয়ার নন

  • রাজনৈতিক বৈধতার বিনিময়ে তার স্বাধীনতা কখনোই লেনদেনের বিষয় হতে পারে না
সাইখ আল তমাল
সাইখ আল তমাল
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৩:৩৬
শেয়ার করুন:
মা একজন মানুষ হাতিয়ার নন

গ্রাফিকস: আগামীর সময়

মিয়ানমারের কারাবন্দি অং সান সু চির ছোট ছেলে কিম অ্যারিস। গত ২২ অক্টোবর ৮১ বছর বয়সী মায়ের সঙ্গে প্রায় ছয় বছর পর প্রথমবার ফোনে কথা বলেছেন তিনি। ২০ মিনিটের ওই ফোনালাপের মধ্য দিয়ে অভ্যুত্থানের পর তাদের মধ্যে দীর্ঘদিনের যোগাযোগহীনতার অবসান ঘটে। এ বিষয়ে ইমেইলে কিম অ্যারিসের সাক্ষাৎকার নিয়েছেন আগামীর সময়ের সহসম্পাদক সাইখ আল তমাল

আগামীর সময়: মায়ের সঙ্গে ২০ মিনিট কথা বলেছেন। কথোপকথনটি কঠোর সামরিক নজরদারির মধ্যে ছিল। আপনার মা কি বিশেষ কোনো বার্তা বা ইঙ্গিত দিয়েছেন?

কিম অ্যারিস: ফোনালাপ শুরুর আগে লন্ডনে মিয়ানমার দূতাবাস থেকে আমাকে জানানো হয়েছিল— যেখানে বসে ফোনালাপটি করেছি, কথোপকথনটি পর্যবেক্ষণ ও রেকর্ড করা হবে। মায়ের পরিচিত কণ্ঠ আবার শুনতে পাওয়া ছিল বড় স্বস্তির। আমরা কোনো সংবেদনশীল বিষয় নিয়ে আলোচনা করিনি। প্রথমেই তিনি আমার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আমাকে বলেছেন, তার ডান হাতে প্রচণ্ড ব্যথা। টেনডন ক্ষয়ের কারণে মাঝে মাঝে হাতটি অবশ হয়ে যায়। এই বয়সে যথাযথ স্বাস্থ্যসেবা ও নিয়মিত চিকিৎসা অত্যন্ত জরুরি। তার সুস্থতা নিয়ে উদ্বিগ্ন। শুধু ফোনে কথা বলে স্বাস্থ্য সম্পর্কে নিশ্চয়তা পাওয়া সম্ভব না। চিকিৎসা-পরীক্ষা দরকার।

প্রশ্ন: ব্রিটিশ রাজ পরিবারের বাইরে বেইজিং আপনার ফোনালাপের ক্ষেত্রে কোনো ভূমি রেখেছে?

কিম অ্যারিস: এ অঞ্চলে প্রভাবশালী প্রতিটি দেশকে নিজেদের অবস্থান ও প্রভাব কাজে লাগানোর আহ্বান জানাই। টেকসই, শান্তিপূর্ণ ও স্থিতিশীল বার্মা (মিয়ানমার) প্রতিষ্ঠার সূচনা হবে মাসহ রাজনৈতিক বন্দিদের নিঃশর্ত মুক্তির মাধ্যমে।

জান্তা আমাকে মায়ের সঙ্গে সরাসরি ও নিয়মিত যোগাযোগের সুযোগ দেবে কি না, বিষয়টি যুক্তরাজ্যে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত নিশ্চিত করতে পারেননি। প্রায় ছয় বছর পর মাত্র একবার ফোনালাপ যথেষ্ট নয়। পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ মৌলিক অধিকার, রাজনৈতিক দয়া নয়। আমার মাকে মুক্তি দিতে হবে।

প্রশ্ন: পাতানো নির্বাচনে ক্ষমতায় আসা জান্তা আন্তর্জাতিক অঙ্গনে দৌড়ঝাঁপ বাড়িয়েছে। চীন, ভারত, রাশিয়া, আসিয়ানের দেশগুলোয় সফর করছে। এ নিয়ে সমালোচনাও হচ্ছে। ব্রিটিশ সরকারও জান্তার সঙ্গে বৈঠক করছে। আপনার মায়ের মুক্তির পথ আরও কঠিন হতে পারে?

কিম অ্যারিস: উদ্বেগের বিষয় হলো, ফোনালাপকে বড় অগ্রগতি হিসেবে দেখানো হতে পারে। অথচ বাস্তবে পরিস্থিতি একটুও বদলায়নি। মাকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছে। তার সঙ্গে হাজার হাজার রাজবন্দি কারাগারে। প্রকৃত মানবিক উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু একটি ফোনালাপ বা ছবি যেন সামরিক কর্তৃপক্ষের কূটনৈতিক স্বীকৃতি আদায়, নিষেধাজ্ঞা শিথিল কিংবা রাজনৈতিক সুবিধা লাভের হাতিয়ারে পরিণত না হয়।

প্রশ্ন: জান্তা আপনার মায়ের বিচার ও বন্দিদশাকে কূটনৈতিক সুবিধার জন্য যেভাবে ব্যবহার করছে, তা বন্ধে বিশ্বনেতাদের কাছে আপনার প্রত্যাশা কী?

কিম অ্যারিস: আমার মা একজন মানুষ, দরকষাকষির হাতিয়ার নন। রাজনৈতিক বৈধতার বিনিময়ে তার স্বাধীনতা কখনোই লেনদেনের বিষয় হতে পারে না। যুক্তরাজ্য সরকার এবং জান্তার সঙ্গে যোগাযোগ আছে— এমন সবার প্রতি আহ্বান, তারা যেন মানবাধিকার, জবাবদিহি এবং মাসহ রাজবন্দিদের নিঃশর্ত মুক্তিকে গুরুত্ব দেয়।

প্রশ্ন: রোহিঙ্গা সংকটের কারণে সু চির ভাবমূর্তি নষ্ট হয়েছিল। আপনিও বলেছিলেন, এর ফলে পশ্চিমারা তার পাশ থেকে সরে গিয়েছিল। ২০১৭ সালে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আসতে বাধ্য হয়, তখন সু চি স্টেট কাউন্সিলর। তাকে কি চাপে ফেলে দায়ভার দেওয়ার চেষ্টা করা হয়েছি, আপনার কি মনে হয়?

কিম অ্যারিস: আমার মা ২০০৮ সালের সংবিধানের আইনি সীমার মধ্যে থেকেই রাখাইন রাজ্যের পরিস্থিতির একটি টেকসই ও আইনসম্মত সমাধান খুঁজতে ধারাবাহিকভাবে কাজ করে গেছেন। এই সংবিধানটি তৎকালীন সামরিক শাসকগোষ্ঠী প্রণয়ন করেছিল। সংঘাত, দারিদ্র্য ও বাস্তুচ্যুতি মোকাবিলায় তিনি কফি আনান অ্যাডভাইজরি কমিশন প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালের ২৪ আগস্ট কমিশনের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর মায়ের নেতৃত্বাধীন স্টেট কাউন্সিলরের কার্যালয় একটি বিবৃতি দেয়। এতে প্রতিবেদনের সুপারিশগুলো স্বাগত জানানোর পাশাপাশি বলা হয়, যত দ্রুত সম্ভব এবং সর্বোচ্চ মাত্রায় এসব সুপারিশ বাস্তবায়ন করা হবে।

তবে ২০০৮ সালের সংবিধান অনুযায়ী নিরাপত্তা, প্রতিরক্ষা ও সীমান্ত বিষয়ে জান্তার একচেটিয়া নিয়ন্ত্রণ ছিল। স্বাধীন অনুসন্ধানী প্রতিবেদনগুলো প্রমাণ করে, ২০১৭ সালের অভিযানের পরিকল্পনা ছিল অনেক আগের। ঘটনাগুলোর সময়কাল নিয়ে সন্দেহের সুযোগ নেই। কফি আনান কমিশনের চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হয় ২০১৭ সালের ২৪ আগস্ট। এর কয়েক ঘণ্টার মধ্যেই, ২৫ আগস্ট সহিংসতা শুরু হয়। তাতে পূর্বপরিকল্পিত অভিযান শুরু করার অজুহাত পেয়ে যায় জান্তা। একই সঙ্গে প্রক্রিয়াটি শুরুর আগেই ভেস্তে যায় এবং নবীন গণতান্ত্রিক সরকারকে দুর্বল করার সুযোগ তৈরি হয়।

জাতিসংঘও উল্লেখ করেছে, আন্তর্জাতিক জবাবদিহি এড়ানোর জন্য জান্তা ইচ্ছা করেই বেসামরিক নেতাদের সঙ্গে সামরিক কর্মকাণ্ড একাকার করে দেখিয়েছে। শুধু মায়ের ওপর ক্ষোভের কারণে পশ্চিমারা নতুন গণতন্ত্রকে বিচ্ছিন্ন করে ফেলে। তারা কার্যত জান্তার উদ্দেশ্যই পূরণ করেছে এবং বর্তমান বিপর্যয়ের পথ প্রশস্ত করেছে।

আজ মিয়ানমার বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। লাখ লাখ মানুষ সংগ্রাম করছে। ৪০ লাখ মানুষ বাস্তুচ্যুত, কয়েক লাখ শরণার্থী হিসেবে পালিয়েছে এবং ১ কোটি ৬২ লাখ মানুষের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন। এর মধ্যে প্রায় ৫০ লাখ শিশু। রোহিঙ্গা সংকটেরও বাস্তব সমাধান হয়নি।

প্রশ্ন: আপনার মায়ের ও দেশের ভাবমূর্তি ফেরানো এবং প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সহযোগিতা কিংবা বন্ধুত্বের উদ্দেশে আপনার বার্তা কী?

কিম অ্যারিস: ফেডারেল ডেমোক্রেসি প্রতিষ্ঠার লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় সমর্থন অপরিহার্য। এতে রোহিঙ্গাসহ সবার মানবাধিকার, সুরক্ষা ও নিরাপত্তা থাকবে।

সাক্ষাৎকারে আপনার অংশগ্রহণ ও মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। 

অং সান সু চিকিম অ্যারিসমিয়ানমারকারাবন্দিহাতিয়ারযোগাযোগহীনতাঅবসান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    কপ-৩১: প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দুই ছাত্রনেতা

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    বড় ভাইয়ের পর লাইফ সাপোর্টে থাকা ছোট ভাইটিও মারা গেল

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করে স্টেজ ছাড়লেন পরীমনি

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ‘কুত্তার বাচ্চা’ গালি নয়: হেফাজত আমির

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    নবজাতকের বাবা দাবি দুই ব্যক্তির; একজন হিন্দু, অন্যজন মুসলিম

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    কর্মী মারা গেছেন, আগামী ২৯ বছর পরিবারকে বেতন দিয়ে যাবে রেনাটা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    দেশে ঢুকে সভা করে আবার ভারতে, সাবেক এমপি রনজিতের দাবি নিয়ে ধোঁয়াশা

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    বাল্যবিয়ে বন্ধ, ঝুমুরের পড়াশোনার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী নুর

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা  ডিসেম্বরেই

    ইউজিসির কথা রাখল না ঢাবি, ভর্তি পরীক্ষা ডিসেম্বরেই

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    শেখ হাসিনার পাসপোর্টের আবেদনের খবর দিল রয়টার্স

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    কালো তালিকার ঠিকাদার পেলেন ২৮ কোটির কাজ

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    টঙ্গীতে ছাত্রকে গরম ইস্ত্রির ছ্যাঁকা দিয়ে নির্যাতন, আটক মাদ্রাসাশিক্ষক

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    প্রেম, প্রতারণা আর প্রতিভার ত্রিভুজ

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’

    ‘কনসার্টে জেমস গানটি গাওয়ার সময় শেখ মুজিবের অংশ বাদ দিতে বাধ্য করিনি’