Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

তোমাদেরও নিঃস্ব করে ছাড়বে

agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫২
তোমাদেরও নিঃস্ব করে ছাড়বে

গ্রাফিকস: আগামীর সময়

প্রিয়

বানারীপাড়াবাসী

আমি সন্ধ্যা। যুগ যুগ ধরে তোমাদের জনপদের কোলঘেঁষে বয়ে চলা সেই সন্ধ্যা নদী। তোমাদের সুখ ও দুঃখের সাথী। অথচ তোমরা আমার সাথী হতে পারলে না। সুযোগ পেলেই তোমাদের ভেতর থেকে একদল মানুষ দখল নিতে চায় আমার অস্তিত্বের।

বানারীপাড়া ফেরিঘাটসংলগ্ন এলাকায় আমার বুকের ওপর পলি জমে যখন নতুন চর জাগল, তখন আমি ভেবেছিলাম তোমরা হয়তো সেখানে সবুজ শস্যে ভরিয়ে তুলবে। শস্য খেতে আসা পাখির কলকাকলিতে মুখর হবে নতুন ভূমি। কিন্তু কয়েক বছর ধরে বিশেষ করে ২০২৫ সাল থেকে চরের জমি দখল করতে তোমাদের ভেতর লুকিয়ে থাকা অসৎ মানুষেরা যা শুরু করেছে, তা শুধু আমার আবহমান অস্তিত্বে আঘাত করা নয়, তোমাদের মনুষ্যত্বকেও বিসর্জন দেওয়া।

বিএস জরিপ না হওয়ার সুযোগে তারা প্রায় নির্বিঘ্নে দখল করেছে ১৫ একর চরের পুরোটা। বহু বছর আগে যে হিন্দুধর্মাবলম্বী পরিবার আমায় ছেড়ে চলে গিয়েছিল, তাদের নাম ভাঙিয়ে ভুয়া ওয়ারিশ তৈরি করা হয়েছে।

এটা মনে রাখতে হবে যে, প্রকৃতি কখনো অন্যায় ক্ষমা করে না

তোমরা কি জানো, আমার কত কষ্ট হয় যখন দেখি আমার সীমানা ঢেকে বালু ফেলা হচ্ছে? বিচিত্র নামের সব চকচকে দোকান আর বহুতল ভবন গড়ে উঠছে আমারই বুকের পাঁজরে। কিন্তু সবচেয়ে বড় আফসোস কাদের নিয়ে জানো? যারা শুধু কয়েকটা দলিলের জন্য নিজেদের নীতি, বিশ্বাস আর আত্মাকে বেচে দিচ্ছে।

আমার নদীসত্তা প্রকৃতি নির্দিষ্ট করেই দিয়েছে— ভাঙা আর গড়ার খেলা। সেটা ধরে রেখেছি বড় কষ্টে। আসল কথা হলো, আমার তো শুধু চরটাই দখল হয়েছে, কিন্তু তাদের নিজের সত্তাটাই বিক্রি হয়ে গেছে। ফলে আমি তো কোনো ছাড়, সুযোগ পেলে তোমাদেরও নিঃস্ব করে ছাড়ব। যারা প্রকৃতিকে ছাড়ে না, তাদের কাছে মানুষ নিরাপদ— তা কি হয়? মানুষ একবার অন্তঃসারশূন্য হয়ে গেলে নৈতিকতা চিরতরে হারিয়ে যায়।

আমার বহমানতা আটকে ওরা হয়তো সাময়িক টাকাপয়সা পেয়েছে। কিন্তু ওদের এটা মনে রাখতে হবে যে, প্রকৃতি কখনো অন্যায় ক্ষমা করে না।

যেদিন আমার ধৈর্যের সীমা অতিক্রম করবে, সেদিন কোনো ভুয়া দলিল বা জাল খতিয়ান কাউকে বাঁচাতে পারবে না। তাই বলছি, এখনো সময় আছে, আমাকে আমার মতো বইতে দাও, চরকে প্রকৃতির হাতে ছেড়ে দাও। হয়তো এমন কাঁড়ি কাঁড়ি টাকা পাবে না, কিন্তু প্রকৃতি তোমাদের খালি হাতেও ফেরাবে না।

ইতি

সন্ধ্যা নদী

 

বানারীপাড়াসন্ধ্যা নদীআগামীর চোখ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা