বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর অস্ত্র মামলায় ২০ বছরের কারাদণ্ড পাওয়া পলাতক আসামিকে প্রায় একযুগ পর গাজীপুরে গ্রেপ্তার করেছে র্যাব।গ্রেপ্তার রাসেল মুন্সীর বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকায়। আজ বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন বরিশাল র্যাব-৮ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি।র্যাব-৮ এর মিডিয়া সেল জানায়, রাসেলের বিরুদ্ধে ২০১২ সালের ২৭ নভেম্বর বানারীপাড়া থানায় অস্ত্র আইনে মামলা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ২০ বছরের সশ্রম কারাদণ...