Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সম্পাদকীয়

সম্পাদকীয়

জনবোঝা

agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০২:১৮
শেয়ার করুন:
জনবোঝা

গ্রাফিকস: আগামীর সময়

একসময় বাংলাদেশের পরিবার পরিকল্পনা কর্মসূচি ছিল উন্নয়নশীল বিশ্বের জন্য সাফল্যের উদাহরণ। ১৯৭৫ সালে দেশে প্রজনন হার ছিল ৬ দশমিক ৩। কয়েক দশকের ধারাবাহিক প্রচেষ্টায় তা ২০২২ সালে নেমে এসেছিল ২ দশমিক ১৫ শতাংশে। কিন্তু সেই অর্জন এখন উল্টোপথে হাঁটছে। প্রজনন হার বেড়ে হয়েছে ২ দশমিক ৪, আর জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারের হার ৬২ দশমিক ৭ থেকে কমে ৫৮ দশমিক ২ শতাংশে নেমেছে। ১৮ কোটি মানুষের দেশে এটি নিছক কিছু পরিসংখ্যানের ওঠানামা নয়; ভবিষ্যতের জন্য অশনিসংকেত।

এ বিপর্যয়ের পেছনে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর সংকট, মাঠপর্যায়ে জনবল ও সেবার ঘাটতি, প্রশাসনিক অব্যবস্থাপনা এবং নীতিগত অমনোযোগের ভূমিকা রয়েছে। করোনা মহামারীর সময় পরিবার পরিকল্পনা কার্যক্রম স্তিমিত হয়ে পড়েছিল— এটি একটি ব্যাখ্যা। জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কেনা ও সরবরাহে দুই বছরের বেশি সময় ধরে বিঘ্ন ঘটেছে, এটিও বাস্তবতা। কিন্তু এর পেছনে একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গিরও দায় রয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে বিভিন্ন সময় দেশের বিপুল জনসংখ্যাকে সমস্যা নয়, সম্পদ হিসেবে অভিহিত করা হয়েছে। সর্বোচ্চ নীতিনির্ধারণী জায়গা থেকে এমন বক্তব্যের প্রভাব শুধু জনমত সৃষ্টিতে সীমাবদ্ধ থাকে না; প্রশাসনের অগ্রাধিকার, বাজেট বরাদ্দ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মতৎপরতাকেও প্রভাবিত করে। সামাজিক-অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমানের পর্যবেক্ষণেও পরিবার পরিকল্পনা কার্যক্রমে এমন নীতিগত শৈথিল্যের প্রভাব উঠে এসেছে।

কিন্তু বর্তমান পরিস্থিতিতে আরও বিপজ্জনক হয়ে উঠছে সমাজের একটি অংশের প্রকাশ্য পশ্চাৎমুখী প্রচার। অনলাইনে এবং বিভিন্ন সামাজিক পরিসরে বাল্যবিয়ে, বহুবিয়ে ও অধিক সন্তান নেওয়াকে উৎসাহিত করে বক্তব্য, প্রচার ও নানা ধরনের সামাজিক আয়োজন দেখা যাচ্ছে। ধর্মীয় অনুশাসনের নামে মহিমান্বিত করা হচ্ছে, কোথাও বাল্যবিয়ে ও বহুবিয়েকে সামাজিক আদর্শ হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এসব প্রচারের লক্ষ্য শুধু পরিবার পরিকল্পনার ধারণাকে প্রশ্নবিদ্ধ করা নয়; এর মধ্য দিয়ে নারীর শিক্ষা, স্বাধীনতা, সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং নিজের শরীরের ওপর নিজের কর্তৃত্বকেও সংকুচিত করার প্রবণতা প্রকাশ পাচ্ছে।

এখানে সরকারের নীরবতা বিশেষভাবে উদ্বেগজনক। যারা বাল্যবিয়েকে উৎসাহিত করছে, তাদের বিরুদ্ধে আইন প্রয়োগের প্রশ্ন যেমন আছে, তেমনি অধিক সন্তান নেওয়ার পক্ষে প্রচারের বিপরীতে বিজ্ঞানসম্মত জনসচেতনতা তৈরির দায়িত্বও সরকারের। মতপ্রকাশের স্বাধীনতা আর নারী ও শিশুর অধিকারবিরোধী চর্চাকে সামাজিকভাবে বৈধতা দেওয়ার চেষ্টা এক বিষয় নয়।

জনসংখ্যার ভবিষ্যৎ সংকটের ভয়াবহতা আরও গভীর। ২০৪৫ সাল নাগাদ বাংলাদেশের জনসংখ্যা ২৫ কোটিতে পৌঁছানোর পূর্বাভাস রয়েছে। আগামী দিনে এই বিপুল জনগোষ্ঠীর খাদ্য, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা ও কাজের ব্যবস্থা কীভাবে হবে? জনসংখ্যাকে সম্পদে পরিণত করার শর্ত পূরণ করতে না পারলে সে সম্পদই রাষ্ট্রের জন্য বড় দায় হয়ে উঠতে পারে।

আশার কথা, বর্তমান সরকার ২২ বছরের পুরনো স্লোগান ফিরিয়ে এনে বছরব্যাপী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছে; কিন্তু স্লোগান দিয়ে রাষ্ট্রীয় ব্যর্থতা ঢেকে রাখা যাবে না। জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহ, মাঠপর্যায়ের জনবল, নারীর প্রজনন অধিকার, বাল্যবিয়ে প্রতিরোধ এবং পশ্চাৎমুখী সামাজিক প্রচারের বিরুদ্ধে দৃশ্যমান অবস্থান— সবই নিশ্চিত করতে হবে। জনসংখ্যার প্রশ্নে রাষ্ট্রের দায়িত্বহীনতার মূল্য কোনো সরকার একা দেবে না; দিতে হবে পুরো দেশকে, বিশেষ করে আগামী প্রজন্মকে।

জনবোঝাউন্নয়নশীলউদাহরণউল্টোপথেজন্মনিয়ন্ত্রণঘাটতিঅভিহিতসম্পাদকীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    মোংলামুখী বিস্ফোরকবাহী জাহাজ আটকের দাবি ইন্দোনেশিয়ার

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম