Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ

মানসুরা চৌধুরী দোলা
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৫:৫২
প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ

প্রতীকী ছবি

দেশের বিভিন্ন অঞ্চলে কিশোর গ্যাংয়ের বিস্তার বর্তমানে এক গভীর সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সংবাদপত্র ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রায় প্রতিদিনই কিশোরদের মারামারি, ছিনতাই, মাদক সেবন, চাঁদাবাজি, ভাঙচুর ও নানাবিধ সহিংসতায় জড়িয়ে পড়ার খবর আসছে। এসব ঘটনা শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিই নির্দেশ করে না; বরং দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নিয়েও শঙ্কা জাগায়। যে বয়সটি হওয়ার কথা ছিল স্বপ্ন দেখা, পড়াশোনা করা, খেলাধুলা ও মেধা বিকাশের— সে বয়সেই অনেকে অপরাধচক্রে জড়িয়ে পড়ছে। একটি সুস্থ ও স্বাভাবিক সমাজের জন্য এটি কোনোভাবেই কাম্য হতে পারে না।

কিশোর গ্যাং গড়ে ওঠার পেছনে রয়েছে বহুমুখী পারিবারিক ও সামাজিক কারণ। পরিবারের অসচেতনতা ও অবহেলা, মা-বাবার অতিরিক্ত ব্যস্ততা, পারিবারিক কলহ, অসৎ সঙ্গ, নৈতিক শিক্ষার অভাব এর প্রধান কারণ। ব্যস্ততার কারণে অনেক অভিভাবকই সন্তানের গতিবিধি, মেলামেশা কিংবা মানসিক অবস্থা সম্পর্কে জানার সুযোগ পান না। ফলে কিশোররা অনায়াসেই অসৎ চক্রের প্রভাবে অপরাধের পথে পা বাড়ায়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমের অপব্যবহার, ইন্টারনেটে সহিংসতাকে বীরত্ব হিসেবে উপস্থাপন এবং দ্রুত খ্যাতি পাওয়ার প্রবণতা এই সংকটকে আরও ঘনীভূত করছে। মাঠের অভাব এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চার সুযোগ কমে যাওয়াও কিশোরদের সুস্থ পরিবেশ
থেকে দূরে ঠেলে দিচ্ছে।

এই সংকট নিরসনে সর্বপ্রথম পরিবারকেই দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্তানকে শুধু আর্থিক সুবিধা দিলেই দায়িত্ব শেষ হয় না; তার মানসিক বিকাশ, মেলামেশা, আচরণ ও প্রতিদিনের কর্মকাণ্ডের প্রতিও সচেতন নজর রাখা আবশ্যক। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নৈতিক শিক্ষা, কাউন্সেলিং, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা আরও জোরদার করা প্রয়োজন।

সামাজিকভাবে এই সংকট মোকাবিলায় স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। কিশোরদের ইতিবাচক কাজে যুক্ত রাখতে বিনোদন, দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবামূলক কাজের সুযোগ সৃষ্টি করা দরকার।

অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের শুধু ‘অপরাধী’ হিসেবে না দেখে তাদের পুনর্বাসন, মানসিক বিকাশ ও স্বাভাবিক জীবনে ফেরার সুযোগ নিশ্চিত করা সমান জরুরি।

লেখক: গণমাধ্যমকর্মী, ঢাকা

ছিনতাইচাঁদাবাজিপ্রতিরোধসমন্বিত পরিকল্পনাকিশোর গ্যাং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    যুক্তরাষ্ট্রে মেয়েকে গাড়ি চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল বাংলাদেশির

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ৮ বছর ধরে বন্ধ আদিবাসী স্কুল, শিক্ষাবঞ্চিত শিশুরা

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ইতালিতে নেওয়া হবে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা  নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    ‘বক্তব্য বিকৃতিতে’ আইনি ব্যবস্থা নিচ্ছেন এমপি সানজিদা তুলি

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    দুপুরের মধ্যে ৭ অঞ্চল ঝড়ের আভাস, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    ফুফুর ঘরের বাক্সে মিলল নিখোঁজ শিশুর মরদেহ

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়

    শেখ হাসিনাকে ফেরত আনাটা বাংলাদেশ-ভারতের বিষয়