Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

টয়লেট হাইজিন

সুস্থ জীবন ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের অপরিহার্য শর্ত

ওসমান গনি
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৪২
শেয়ার করুন:
সুস্থ জীবন ও মর্যাদাপূর্ণ সমাজ গঠনের অপরিহার্য শর্ত

গ্রাফিকস: আগামীর সময়

স্বাস্থ্যকর জীবনযাপনের কথা উঠলে আমরা সাধারণত নিরাপদ খাবার, বিশুদ্ধ পানি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও পরিচ্ছন্ন পরিবেশকে গুরুত্ব দিই। তবে এসবের পাশাপাশি টয়লেটের পরিচ্ছন্নতা বা টয়লেট হাইজিন প্রায়ই আলোচনার বাইরে থেকে যায়। অথচ পরিবার, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল কিংবা জনসমাগমস্থল— সব জায়গায় স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে পরিচ্ছন্ন টয়লেট অপরিহার্য।

টয়লেট শুধু দৈনন্দিন প্রয়োজন মেটানোর জায়গা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে জনস্বাস্থ্য, ব্যক্তিগত মর্যাদা ও জীবনযাত্রার মান। অপরিচ্ছন্ন টয়লেট জীবাণুর বিস্তার এবং বিভিন্ন রোগের সংক্রমণ ঝুঁকি বাড়াতে পারে। তাই টয়লেট ব্যবহারের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি নিয়মিত পরিষ্কার রাখা ও স্বাস্থ্যসম্মত ব্যবহারের অভ্যাস গড়ে তোলাও জরুরি।

প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্ব টয়লেট দিবস পালিত হয়। নিরাপদ স্যানিটেশনের প্রয়োজনীয়তা, স্বাস্থ্যসম্মত টয়লেটের অধিকার এবং এ-সংক্রান্ত বৈশ্বিক চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ দিবসের উদ্দেশ্য। দিনটি আমাদের পরিচ্ছন্নতার অভ্যাস ও সামাজিক দায়িত্ব নিয়ে নতুন করে ভাবার সুযোগ করে দেয়।

স্যানিটেশনে অগ্রগতি, এখন মান নিশ্চিত করার পালা: স্যানিটেশন খাতে বাংলাদেশ গত কয়েক দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সরকারি উদ্যোগ, উন্নয়ন সংস্থা, এনজিও এবং তৃণমূল পর্যায়ের সচেতনতামূলক কার্যক্রম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। বিশেষ করে উন্মুক্ত স্থানে মলত্যাগের প্রবণতা প্রায় পুরোপুরি বন্ধ করা বাংলাদেশের বড় অর্জন।

ওয়াটারএইডের তথ্য অনুযায়ী, ১৯৯০ সালে দেশের ৩৪ শতাংশ মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করত। ২০২৪ সালে সেই হার শূন্য শতাংশে নেমে এসেছে। এটি সম্মিলিত প্রচেষ্টার ইতিবাচক ফল।

তবে স্যানিটেশনের অগ্রগতি শুধু টয়লেট ব্যবহারের সুযোগ দিয়ে বিচার করলে হবে না। টয়লেট কতটা পরিচ্ছন্ন, নিয়মিত পরিষ্কার করা হয় কি না, নিরাপদ পানি ও পরিচ্ছন্নতার উপকরণ রয়েছে কি না— এসব বিষয়ও গুরুত্বপূর্ণ। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত শুধু টয়লেটের ব্যবহার নিশ্চিত করা নয়, প্রতিটি টয়লেটকে স্বাস্থ্যসম্মত ও ব্যবহার উপযোগী রাখা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, অপর্যাপ্ত স্যানিটেশনের সঙ্গে কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইফয়েডসহ বিভিন্ন রোগের সম্পর্ক রয়েছে। নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও পরিচ্ছন্নতার অভ্যাস এসব রোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। এক্ষেত্রে টয়লেট পরিষ্কারের গুরুত্ব অনেক। শুধু দৃশ্যমান ময়লা দূর করলেই পরিচ্ছন্নতা নিশ্চিত হয় না। নিয়মিত পরিষ্কার, দাগ ও লাইমস্কেল দূর করা এবং উপযুক্ত ক্লিনিং সলিউশন ব্যবহারও প্রয়োজন।

পরিচ্ছন্নতার অভ্যাস শুরু হোক পরিবার থেকেই: ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিয়ে সচেতনতা বাড়লেও অনেক পরিবারে টয়লেট হাইজিন এখনো যথেষ্ট গুরুত্ব পায় না। ঘরের অন্যান্য অংশ পরিষ্কারের নির্দিষ্ট রুটিন থাকলেও টয়লেট পরিষ্কারের ক্ষেত্রে নিয়মিত অভ্যাস অনেক সময় অনুপস্থিত। অথচ পরিবারের সবার সুস্থতার সঙ্গে টয়লেটের পরিচ্ছন্নতা সরাসরি সম্পর্কিত। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আরও জরুরি। একইভাবে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, হাসপাতাল, শপিং মল, রেস্তোরাঁসহ জনসমাগমস্থলে নিয়মিত টয়লেট পরিষ্কারের ব্যবস্থা, উপযুক্ত উপকরণ এবং কার্যকর তদারকি থাকা প্রয়োজন। প্রতিদিন বহু মানুষ এসব টয়লেট ব্যবহার করেন। পরিচ্ছন্নতা এক দিনের কাজ নয়, এটি নিয়মিত চর্চার বিষয়। সঠিক পদ্ধতি, সময়মতো পরিষ্কার এবং উপযুক্ত পণ্যের ব্যবহার— এই তিনটির সমন্বয়েই টয়লেট হাইজিন বজায় রাখা সম্ভব।

আধুনিক জীবনযাত্রায় প্রয়োজন কার্যকর ক্লিনিং সলিউশন: জীবনযাত্রার পরিবর্তনের সঙ্গে পরিচ্ছন্নতা নিয়ে মানুষের প্রত্যাশাও বদলেছে। হোমকেয়ার পণ্য কেনার সময় ভোক্তারা এখন কার্যকারিতা, ব্যবহারের সুবিধা, মান ও সতেজ অনুভূতিকেও গুরুত্ব দেন। ভোক্তাদের এই চাহিদা বিবেচনায় রিমার্ক এইচবি লিমিটেডের হোমকেয়ার ব্র্যান্ড টাইলক্স নিয়ে এসেছে আধুনিক টয়লেট ক্লিনিং সলিউশন।

টাইলক্সের এইচসিএল ও ফেনলসমৃদ্ধ ফর্মুলা এবং ফোর-এক্স পাওয়ারফুল অ্যাকটিভ ফর্মুলেশন টয়লেট পরিষ্কারের কার্যকারিতাকে সামনে রেখে তৈরি। এতে এইচসিএল, সারফ্যাকট্যান্ট, ফেনল, আইপিএ ও পিজির সমন্বয় রয়েছে। পণ্যটির পরীক্ষা-সংক্রান্ত তথ্য অনুযায়ী, এর ফর্মুলা ৯৯ দশমিক ৯ শতাংশ জীবাণু দূর করার সক্ষমতা রাখে।

১০এক্স ডিপ ক্লিন ফর্মুলার ঘন জেল টয়লেটের গায়ে লেগে থেকে কাজ করে। ফোমিং অ্যাকশনের মাধ্যমে দাগ ও লাইমস্কেল দূর করে তিন মিনিটেই ঝকঝকে ডায়মন্ড শাইন এনে দেয়। টয়লেটকে দাগহীন, উজ্জ্বল ও সাদা রাখার পাশাপাশি লেবুর সুগন্ধ সতেজতা দেয়। মাইক্রোবায়োলজিক্যাল টেস্টের ভিত্তিতে ব্র্যান্ডটির ‘প্রোটেকটিভ শিল্ড’ বা ‘জার্ম শিল্ড’ প্রযুক্তিও উল্লেখযোগ্য। বর্তমানে টাইলক্স লেমন লাইম ও অ্যাকুয়া ফ্রেশ— দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে।

ব্যবসার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতাও গুরুত্বপূর্ণ: একটি ব্র্যান্ডের দায়িত্ব শুধু পণ্য তৈরি ও বাজারজাতকরণে সীমাবদ্ধ থাকা উচিত নয়। যে সমাজে প্রতিষ্ঠান ব্যবসা করে, সেই সমাজের প্রয়োজন ও কল্যাণের প্রতিও তার দায়িত্ব রয়েছে।

টাইলক্সের কার্যক্রমেও আমরা এ বিষয়টি গুরুত্ব দিই। ২০২৪ সালের বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে ওই বছরের নভেম্বর মাসে বিক্রি হওয়া প্রতিটি টাইলক্স পণ্য থেকে ১০ টাকা সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল।

আমাদের কাছে এই উদ্যোগের গুরুত্ব শুধু সহায়তার মধ্যে সীমাবদ্ধ নয়। নিরাপদ স্যানিটেশন ব্যক্তিগত স্বাস্থ্য, সামাজিক মর্যাদা ও জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত। সমাজের একটি অংশ স্বাস্থ্যসম্মত টয়লেট ব্যবহারের সুযোগ থেকে বঞ্চিত থাকলে সামগ্রিক জনস্বাস্থ্য নিশ্চিত করা কঠিন। এজন্য সরকার, বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

মানসম্মত উৎপাদন ও দায়িত্বশীল শিল্পায়নে রিমার্ক এইচবি: ভোক্তার আস্থা অর্জনে পণ্যের কার্যকারিতার পাশাপাশি উৎপাদন প্রক্রিয়ার মান নিশ্চিত করাও জরুরি। উন্নত ফর্মুলেশন, আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন এবং কঠোর মান নিয়ন্ত্রণের সমন্বয়ে মানসম্মত পণ্য তৈরি সম্ভব।

রিমার্ক এইচবি লিমিটেড মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজস্ব উৎপাদনকেন্দ্রে আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন এবং মান নিয়ন্ত্রণব্যবস্থার সমন্বয়ে বিভিন্ন হোমকেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য উৎপাদন করছে। প্রতিষ্ঠানের উৎপাদন অবকাঠামো আইএসও ও সিজিএমপি সনদপ্রাপ্ত। স্কিনকেয়ার ও কসমেটিকস পণ্যের ক্ষেত্রে প্রতিষ্ঠানটির হালাল সনদও রয়েছে।

পরিবেশবান্ধব উৎপাদন, কর্মক্ষেত্রের নিরাপত্তা ও দায়িত্বশীল শিল্পায়নে অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে রিমার্ক এইচবি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড’ অর্জন করে। এ স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা।

পরিচ্ছন্ন টয়লেট হোক সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনের অংশ: স্যানিটেশন খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। তবে এ অগ্রগতি ধরে রাখা এবং আরও উন্নত করা এখন বড় চ্যালেঞ্জ। শুধু টয়লেট ব্যবহারের সুযোগ সৃষ্টি করলেই হবে না, নিয়মিত পরিষ্কার রাখা এবং পরিচ্ছন্নতার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অংশ করতে হবে।

পরিচ্ছন্ন টয়লেট কোনো বিলাসিতা নয়; এটি সুস্থ জীবনযাপন ও ব্যক্তিগত মর্যাদার মৌলিক অংশ। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও জনপরিসরে পরিচ্ছন্ন টয়লেট নিশ্চিত করার মানসিকতা গড়ে তুলতে হবে।

রিমার্ক এইচবি লিমিটেড ও টাইলক্স আধুনিক টয়লেট ক্লিনিং সলিউশন সরবরাহের পাশাপাশি পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগেও ভূমিকা রাখতে চায়। আমাদের লক্ষ্য শুধু পণ্য ভোক্তার কাছে পৌঁছে দেওয়া নয়, পরিচ্ছন্নতাকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হওয়া।

কারণ, পরিচ্ছন্ন টয়লেট শুধু পরিচ্ছন্নতার পরিচয় নয়; এটি একটি সুস্থ, সচেতন ও মর্যাদাপূর্ণ সমাজের প্রতিফলন।

 

লেখক: চিফ বিজনেস অফিসার, টাইলক্স রিমার্ক এইচবি লিমিটেড

সুস্থ জীবনঅপরিহার্যশর্তজনস্বাস্থ্যস্বাস্থ্যকরঅপরিচ্ছন্নবিশ্ব টয়লেট দিবসসভ্যতার আয়না
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    চা বাগানে জামালের সুস্থতার পরিবার

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান

    বিতাড়িতদের মাথা এবার ‘গুঁড়িয়ে দিতে’ চান তারেক রহমান