জন্ম-মৃত্যুনিবন্ধন আইন সংশোধন জরুরি

গ্রাফিকস: আগামীর সময়
একজন মানুষের রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রথম এবং প্রধান ধাপ হলো তার জন্মনিবন্ধন। জন্মের পরপরই একটি শিশুকে রাষ্ট্রের চোখে দৃশ্যমান করে তোলে এ নিবন্ধন। অন্যদিকে জীবনের পরিসমাপ্তিতে মৃত ব্যক্তির আইনি মর্যাদা সংরক্ষণ, সম্পত্তির সুষ্ঠু বণ্টন এবং উত্তরাধিকার-সংক্রান্ত সব জটিলতা নিরসনের জন্য মৃত্যুনিবন্ধন সমানভাবে অপরিহার্য। মানুষের জীবনের এ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্থায়ী, সর্বজনীন ও বাধ্যতামূলক নথিভুক্তকরণ প্রক্রিয়াই হলো সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস)। সিআরভিএসের ছয়টি মৌলিক উপাদানের মধ্যে এ জন্ম ও মৃত্যুনিবন্ধনই সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা ব্যক্তির নাগরিক অধিকার রক্ষার পাশাপাশি নির্ভুল জনমিতিক পরিসংখ্যান সরবরাহের মাধ্যমে রাষ্ট্রের সুশাসন, নীতিনির্ধারণ ও টেকসই উন্নয়ন পরিকল্পনায় প্রধান ভিত্তি হিসেবে কাজ করে।
২০২৫ সালে থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘের আঞ্চলিক সংস্থা ইউএনএসকাপ আয়োজিত সিআরভিএসবিষয়ক তৃতীয় মিনিস্ট্রিয়াল কনফারেন্সে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো ২০৩০ সালের মধ্যে শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত করার এক যুগান্তকারী অঙ্গীকার গ্রহণ করেছে। বাংলাদেশও এ লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনেও এটি অত্যন্ত প্রাসঙ্গিক। এসডিজির ১৬ দশমিক ৯ লক্ষ্যমাত্রায় জন্মনিবন্ধনসহ সবার জন্য বৈধ পরিচয়পত্র প্রদানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং এসডিজির ৬০টির বেশি সূচক পর্যবেক্ষণে
ইউনিসেফের তথ্য অনুযায়ী, বিশ্বে বর্তমানে জন্মনিবন্ধনের হার ৭৭ শতাংশ। ইউরোপ, উত্তর আমেরিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে প্রায় শতভাগ শিশু জন্মনিবন্ধনের আওতায় এসেছে। আমাদের প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলোও এক্ষেত্রে অভাবনীয় সাফল্য দেখিয়েছে। ২০০৮ সালে এই অঞ্চলে জন্মনিবন্ধনের গড় হার ছিল মাত্র ৩৯ শতাংশ, যা ২০২৪ সালে দ্বিগুণ হয়ে ৭৬ শতাংশে পৌঁছেছে। মালদ্বীপ, ভুটান ও শ্রীলঙ্কায় জন্মনিবন্ধনের হার প্রায় শতভাগে উন্নীত হয়েছে। অন্যদিকে, ইউএনএসকাপের তথ্য অনুযায়ী, বৈশ্বিক মৃত্যুনিবন্ধনের হার
বাংলাদেশে দেড়শ বছরের পুরনো আইন বাতিল করে ২০০৪ সালে ‘জন্ম ও মৃত্যুনিবন্ধন আইন’ প্রণয়ন করা হয়, যা ২০০৬ সাল থেকে কার্যকর হয়। এই আইনের আওতায় প্রতিটি শিশুর জন্ম এবং যেকোনো ব্যক্তির মৃত্যুর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন করা আইনত বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমানে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি, সরকারি-বেসরকারি চাকরিতে নিয়োগ, পাসপোর্ট তৈরি, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) গ্রহণ, ড্রাইভিং লাইসেন্স এবং বিয়ে নিবন্ধনসহ ১৯টি গুরুত্বপূর্ণ নাগরিক সেবাপ্রাপ্তির ক্ষেত্রে জন্মসনদ বাধ্যতামূলক করা
বর্তমানে দেশে জন্মনিবন্ধনের হার মাত্র ৫০ এবং মৃত্যুনিবন্ধনের হার ৪৭ শতাংশ, যা বৈশ্বিক ও আঞ্চলিক গড়ের তুলনায় অনেক পিছিয়ে
তা সত্ত্বেও আইনের কিছু দুর্বলতা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বিদ্যমান আইনে নিবন্ধকের কাছে তথ্য দেওয়ার দায়িত্ব সংশ্লিষ্ট পরিবারের ওপর ছেড়ে দিয়ে স্বাস্থ্য বিভাগের ভূমিকাকে ঐচ্ছিক রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষকে সরাসরি নিবন্ধনের ক্ষমতা দেওয়া হয়নি। অথচ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, দেশের প্রায় ৬৭ শতাংশ শিশুই বর্তমানে স্বাস্থ্যসেবাকেন্দ্র বা হাসপাতালে জন্মগ্রহণ করে। স্বাস্থ্য বিভাগকে বাধ্যতামূলকভাবে এ প্রক্রিয়ায় যুক্ত করা গেলে এই বিশালসংখ্যক শিশুর স্বয়ংক্রিয়
এ ছাড়া, জনসচেতনতার অভাব, প্রত্যন্ত অঞ্চলে নিবন্ধন অফিসের অপ্রতুলতা, প্রয়োজনীয় লোকবল ও সরঞ্জামের ঘাটতি, নিবন্ধন সফটওয়্যার ও প্রযুক্তিগত জটিলতা এবং স্বাস্থ্য খাতের সঙ্গে স্থানীয় প্রতিষ্ঠানের দুর্বল সমন্বয়ের মতো কাঠামোগত নানা জটিলতা এ কার্যক্রমে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ কারণে অনেক সাধারণ মানুষ বিশেষ করে সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠী নিবন্ধনের সুফল থেকে এখনো ব্যাপকভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে।
বাংলাদেশে জন্ম ও মৃত্যুনিবন্ধনের শতভাগ অন্তর্ভুক্তি নিশ্চিত করতে একটি সমন্বিত কৌশল গ্রহণ করা অত্যন্ত জরুরি। সরকারি ও বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং স্বাস্থ্যকেন্দ্রে সংঘটিত প্রতিটি জন্ম ও মৃত্যুনিবন্ধনের দায়িত্ব আইনগতভাবে সংশ্লিষ্ট স্বাস্থ্য প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে। পাশাপাশি নিবন্ধন সফটওয়্যারের ত্রুটি দূর করে পুরো প্রক্রিয়াকে আরও সহজ এবং জনবান্ধব করতে হবে, যাতে সাধারণ মানুষকে কোনো ধরনের পরোক্ষ ব্যয় বা হয়রানির শিকার হতে না হয়। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় নিবন্ধন সেবা
শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জন একটি আধুনিক, কল্যাণমুখী ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের অন্যতম পূর্বশর্ত। এ লক্ষ্য অর্জিত হলে বাংলাদেশ যেমন আঞ্চলিক ও বৈশ্বিক সূচকে সাফল্যের অনন্য কাতারে দাঁড়াবে, তেমনি দেশের প্রতিটি নাগরিকের আইনি পরিচয়, সাংবিধানিক ও মৌলিক অধিকার সুরক্ষিত হবে। সময়োপযোগী আইনি সংস্কার, প্রযুক্তিগত সহজলভ্যতা এবং সর্বস্তরের সমন্বিত চেষ্টার মাধ্যমে শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিত করে একটি বৈষম্যহীন, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথকে আরও
লেখক: কবি, লেখক



