রোববার আরেকটি অস্বাভাবিক ঘটনা ঘটে গেল। সরকারের জারি করা ১৪৪ ধারা অমান্য করে প্রধান বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন দক্ষিণপন্থী দলের সদস্যরা রোববার জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিক্ষোভ সমাবেশ করেছে। তাদের দাবি, অন্তর্বর্তী সরকারের জারি করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫ পুনর্বহাল করা হোক।
মানিক মিয়া অ্যাভিনিউয়ে সমাবেশ চলাকালে সংসদের অধিবেশন চলছিল। ঢাকা মেট্রোপলিটন আইন অনুযায়ী সংসদ চলাকালে মানিক মিয়া অ্যাভিনিউসহ আশপাশের এলাকায় কোনো ধরনের সমাবেশ, সভা, বিক্ষোভ ক...