একজন মানুষের রাষ্ট্রীয় পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রথম এবং প্রধান ধাপ হলো তার জন্মনিবন্ধন। জন্মের পরপরই একটি শিশুকে রাষ্ট্রের চোখে দৃশ্যমান করে তোলে এ নিবন্ধন। অন্যদিকে জীবনের পরিসমাপ্তিতে মৃত ব্যক্তির আইনি মর্যাদা সংরক্ষণ, সম্পত্তির সুষ্ঠু বণ্টন এবং উত্তরাধিকার-সংক্রান্ত সব জটিলতা নিরসনের জন্য মৃত্যুনিবন্ধন সমানভাবে অপরিহার্য। মানুষের জীবনের এ গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর স্থায়ী, সর্বজনীন ও বাধ্যতামূলক নথিভুক্তকরণ প্রক্রিয়াই হলো সিভিল রেজিস্ট্রেশন অ্যান্ড ভাইটাল স্ট্যাটিস্টিকস (সিআরভিএস)। সি...