Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় কলাম

নারীর প্রতি সহিংসতা বন্ধে আর অপেক্ষা নয়

ওয়াসিউর রহমান তন্ময়
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৯:১৯
শেয়ার করুন:
নারীর প্রতি সহিংসতা বন্ধে আর অপেক্ষা নয়

গ্রাফিকস: আগামীর সময়

নারীর প্রতি সহিংসতা আমাদের সমাজের গভীরে প্রোথিত একটি সমস্যা। ঘর, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণপরিসর কিংবা অনলাইন জগৎ, কোথাও নারীরা পুরোপুরি নিরাপদ নন। শিক্ষা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও নেতৃত্বে নারীদের অংশগ্রহণ বাড়লেও সহিংসতা ও বৈষম্যের বাস্তবতা এখনো রয়ে গেছে। অনেক নারী প্রতিদিন নির্যাতন, ভয়, অপমান ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে জীবন কাটান। এই বাস্তবতা আমাদের মনে করিয়ে দেয়, নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে।

ওয়াসিউর রহমান তন্ময়

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউএনএফপিএর ২০২৪ সালের নারী নির্যাতন জরিপের তথ্য উদ্বেগজনক। জরিপ অনুযায়ী, জীবনের কোনো না কোনো সময়ে ৭৫.৯ শতাংশ বিবাহিত নারী স্বামীর মাধ্যমে কোনো না কোনো ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। গত ১২ মাসেও ৪৮.৭ শতাংশ নারী এ ধরনের নির্যাতনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। আরও উদ্বেগের বিষয় হলো, স্বামীর শারীরিক বা যৌন নির্যাতনের শিকার নারীদের ৬৪ শতাংশই এ বিষয়ে কাউকে কিছু জানাননি। এই নীরবতা শুধু ব্যক্তিগত ভয় বা লজ্জার কারণে নয়; এর পেছনে রয়েছে সামাজিক চাপ, নির্ভরশীলতা, প্রতিশোধের আশঙ্কা এবং ন্যায়বিচার পাওয়ার অনিশ্চয়তা।

নারীর প্রতি সহিংসতার ধরনও বহুমাত্রিক। পারিবারিক নির্যাতন, ধর্ষণ ও যৌন সহিংসতা, যৌন হয়রানি, যৌতুকের জন্য নির্যাতন, বাল্যবিবাহ, অ্যাসিড সন্ত্রাস, মানব পাচার এবং অনলাইনে হয়রানি, সবই নারীর নিরাপত্তা, স্বাধীনতা ও মর্যাদাকে ক্ষতিগ্রস্ত করে। বিশেষ করে দরিদ্র, প্রতিবন্ধী, দলিত, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর নারীরা একাধিক ধরনের বৈষম্য ও ঝুঁকির মুখে পড়েন। তাই নারীর প্রতি সহিংসতা মোকাবিলায় সবার জন্য একই ধরনের উদ্যোগ যথেষ্ট নয়। যাঁরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন, তাঁদের বাস্তবতা ও প্রয়োজন বিবেচনায় নিয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও বিচার নিশ্চিত করার জন্য বেশ কিছু আইন রয়েছে। কিন্তু শুধু আইন প্রণয়ন করলেই সহিংসতা বন্ধ হয় না। আইনের যথাযথ প্রয়োগ, দ্রুত তদন্ত, অপরাধীর জবাবদিহি এবং ভুক্তভোগীর সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বাস্তবে অনেক নারী অভিযোগ জানাতে গিয়ে বাধার মুখে পড়েন। সামাজিক অপমান, হয়রানি, দীর্ঘ বিচারপ্রক্রিয়া এবং প্রভাবশালীদের চাপ তাঁদের ন্যায়বিচার পাওয়ার পথ কঠিন করে তোলে।

সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের একটি গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩২টি জেলায় পর্যালোচনা করা মামলাগুলোর মাত্র ৩ শতাংশে দণ্ডাদেশ হয়েছে। প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পেয়েছেন। মামলাগুলোর নিষ্পত্তিতে গড়ে ১,৩৭০ দিন সময় লেগেছে, যেখানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা ছিল ১৮০ কর্মদিবস। এই চিত্র বিচারব্যবস্থার দীর্ঘসূত্রতা এবং জবাবদিহির ঘাটতিকে স্পষ্ট করে। বিচার পেতে বছরের পর বছর অপেক্ষা করতে হলে ভুক্তভোগীদের আস্থা ও ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশা দুর্বল হয়ে পড়ে। অপরাধের শাস্তি নিশ্চিত না হলে অপরাধীরাও দায়মুক্তির সুযোগ পায়।

একই সঙ্গে সহিংসতার শিকার নারীদের জন্য প্রয়োজন সমন্বিত ও সহজলভ্য সহায়তা। তাঁদের নিরাপদ আশ্রয়, চিকিৎসা, মানসিক স্বাস্থ্যসেবা, আইনি সহায়তা এবং প্রয়োজনীয় সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। সহায়তা দেওয়ার ক্ষেত্রে ভুক্তভোগীর মতামত, মর্যাদা, গোপনীয়তা ও সিদ্ধান্ত নেওয়ার অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো নারী যেন অভিযোগ জানানোর কারণে নতুন করে অপমান, হয়রানি বা বৈষম্যের শিকার না হন। পুলিশ, হাসপাতাল, আদালত, ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টার, জাতীয় হেল্পলাইন এবং আইনি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি।

সুপ্রিম কোর্ট ও ব্র্যাকের একটি গবেষণায় দেখা গেছে, ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৩২টি জেলায় পর্যালোচনা করা মামলাগুলোর মাত্র ৩ শতাংশে দণ্ডাদেশ হয়েছে। প্রায় ৭০ শতাংশ মামলায় আসামিরা খালাস পেয়েছেন। মামলাগুলোর নিষ্পত্তিতে গড়ে ১,৩৭০ দিন সময় লেগেছে, যেখানে সংশ্লিষ্ট আইন অনুযায়ী নির্ধারিত সময়সীমা ছিল ১৮০ কর্মদিবস।


নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে শুধু আইন ও সেবা জোরদার করলেই হবে না, সমাজের দৃষ্টিভঙ্গি ও আচরণেও পরিবর্তন আনতে হবে। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র এবং সামাজিক পরিসরে নারী-পুরুষের সমতা, পারস্পরিক সম্মান ও সহিংসতামুক্ত আচরণের চর্চা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে পুরুষ ও ছেলেদেরও সক্রিয় ভূমিকা নিতে হবে। নারীর প্রতি সহিংসতাকে ব্যক্তিগত বা পারিবারিক বিষয় হিসেবে দেখার সুযোগ নেই। এটি মানবাধিকার লঙ্ঘন এবং সমাজের সামগ্রিক উন্নয়ন ও ন্যায়বিচারের পথে বড় বাধা।

পুলিশ, বিচার বিভাগ, সরকারি প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, শিক্ষাপ্রতিষ্ঠান, গণমাধ্যম এবং ডিজিটাল প্ল্যাটফর্ম, প্রত্যেকেরই নিজ নিজ দায়িত্ব রয়েছে। অভিযোগ গ্রহণ থেকে শুরু করে তদন্ত, বিচার এবং পুনর্বাসন পর্যন্ত প্রতিটি পর্যায়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে। নাগরিক সমাজ ও নারী অধিকার সংগঠনগুলোকে আরও শক্তিশালী করতে হবে, যাতে তারা সহিংসতা প্রতিরোধ, ভুক্তভোগীদের পাশে দাঁড়ানো এবং নীতিনির্ধারণী পর্যায়ে প্রয়োজনীয় পরিবর্তন আনার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে।

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের প্রচারাভিযান আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। এ বছরের প্রতিপাদ্য, “ন্যায়বিচার নিশ্চিত করুন। সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দিন। দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করুন।” এই আহ্বানকে শুধু ১৬ দিনের কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের এমন একটি সমাজ গড়ে তুলতে হবে, যেখানে প্রতিটি নারী ভয় ও সহিংসতামুক্তভাবে বাঁচতে পারবেন, নিজের অধিকার ভোগ করতে পারবেন এবং মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে পারবেন।

ন্যায়বিচার নিশ্চিত করা, সহিংসতার শিকার ব্যক্তিদের সুরক্ষা দেওয়া এবং অপরাধীদের দায়মুক্তির সুযোগ বন্ধ করা আমাদের প্রতিদিনের অঙ্গীকার হতে হবে, শুধু ১৬ দিনের নয়।

লেখক: লিড, ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহিশন
মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ)


নারী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস