Agamir Somoy E-Paper
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
পলাশের গাছ ৬৪ জেলায়
রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্লেষণ

পুঁজিবাদের রিভাইভ গেইম : ডান-বামের প্রক্সি ফাইট

সাঈদ জুবেরী
সাঈদ জুবেরী
agamir somoy
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১৩:৩০
শেয়ার করুন:
পুঁজিবাদের রিভাইভ গেইম : ডান-বামের প্রক্সি ফাইট

গ্রাফিকস: আগামীর সময়

একটা অদ্ভুত সময়ের মধ্যে আমরা ঢুকে পড়েছি। পৃথিবীর এক প্রান্তে যুদ্ধ, আরেক প্রান্তে গৃহযুদ্ধের আশঙ্কা। কোথাও মানুষ রাস্তায় নেমেছে, কোথাও সরকার মানুষের ওপর নেমে পড়েছে। কোথাও অভিবাসীদের তাড়ানোর দাবি উঠছে, কোথাও জাতি-ধর্ম-পরিচয়ের প্রশ্নে সমাজ দুই ভাগ হয়ে যাচ্ছে। পুরোনো রাজনৈতিক দলগুলো মানুষের আস্থা হারাচ্ছে। নতুন নেতারা আসছেন—তাদের কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে বিপ্লবের লাল পতাকা, কারোর হাতে সাদা-কালো বা গেরুয়া পতাকা। কিন্তু সবার কণ্ঠেই একটা ঘোষণা: পুরোনো ব্যবস্থা আর চলবে না।

আসলেই কি পুরোনো ব্যবস্থা ভেঙে পড়ছে?

একসময় বলা হয়েছিল, মুক্তবাজারই পৃথিবীর ভবিষ্যৎ। রাষ্ট্রের হস্তক্ষেপ কমবে, পুঁজির চলাচলে বাধা থাকবে না, পণ্য ও সেবা ছড়িয়ে পড়বে এক দেশ থেকে আরেক দেশে। গ্লোবালাইজেশন শুধু অর্থনীতিকে নয়, সভ্যতাকেও কাছাকাছি নিয়ে আসবে। মানুষ আরও স্বাধীন হবে, সমৃদ্ধি ছড়িয়ে পড়বে, গণতন্ত্র শক্তিশালী হবে। ইতিহাসের গন্তব্য যেন ঠিক হয়ে গেছে—বাজারের জয়জয়কার।

কিন্তু সেই জয়জয়কারের পরিণতি কী হলো?

বিশ্ববাজার বড় হলো, কিন্তু সবার ভাগ বড় হলো না। পুঁজির চলাচল সহজ হলো, শ্রমের মানুষের জীবন ততটা সহজ হলো না। একদিকে সম্পদ জমতে থাকল অল্প কিছু মানুষের হাতে, অন্যদিকে মধ্যবিত্তের জীবনও ক্রমশ ঋণ, কিস্তি আর অনিশ্চয়তার ওপর দাঁড়াতে শুরু করল। যে মানুষ একসময় নিজের ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করতে পারতেন, তিনি এখন মাসের শেষে বাড়িভাড়া, চিকিৎসা, সন্তানের পড়াশোনা আর ব্যাংকের কিস্তির হিসাব মেলান।

২০০৮ সালের আর্থিক বিপর্যয় এই ব্যবস্থার ভেতরের দুর্বলতা প্রকাশ করে দিয়েছিল। কিন্তু পুঁজিবাদ ভেঙে পড়েনি। রাষ্ট্র বিপুল অর্থ ঢেলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা আর ফিরল না। অর্থাৎ বাজারের স্বাধীনতার সংকটে শেষ পর্যন্ত রাষ্ট্রই পুঁজিবাদের রক্ষাকর্তা হয়েছে। এখানে একটা প্যারাডক্স আছে: পুঁজিবাদ রাষ্ট্রের হস্তক্ষেপ কমাতে চায়, আবার নিজের অস্তিত্ব রক্ষার জন্য রাষ্ট্রের ওপরই নির্ভর করে।

এখন পৃথিবীর দিকে তাকালে মনে হয়, সেই পুরোনো প্রতিশ্রুতির ওপর দাঁড়ানো বাড়িটায় আগুন লেগেছে। কেউ পানি ঢালছে, কেউ আগুনের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে, কেউ আবার আগুনের মধ্যে নিজের জন্য নতুন দরজা খুঁজছে।

আর ঠিক এই সময়েই রাজনীতির মঞ্চে ফিরে এসেছে ডান ও বাম। পুরোনো দুই প্রতিদ্বন্দ্বী, নতুন পোশাকে। দুপক্ষই বলছে, পৃথিবী বদলাতে হবে। কিন্তু তারা কি একই পৃথিবী বদলাতে চাইছে? নাকি একই সংকটকে দুই রকম গল্পে সাজিয়ে নিজেদের ক্ষমতার জায়গা তৈরি করছে?

তালিকা হাতে শত্রুর খোঁজে ডানপন্থা

ধরুন, একটা দেশের মানুষ বহু বছর ধরে ভালো নেই। চাকরি অনিশ্চিত, বাসাভাড়া বাড়ছে, চিকিৎসা ব্যয়বহুল, সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা। একসময় তারা ভাবতে শুরু করল, এই দুরবস্থার জন্য দায়ী কে?

এই প্রশ্নের উত্তর দেওয়ার একটা সুযোগ তৈরি হয় রাজনীতির সামনে।

বামপন্থা সাধারণত বলে, সমস্যার শিকড় অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে। সম্পদ কার হাতে জমা হচ্ছে, কে শ্রম দিচ্ছে, কে মুনাফা নিচ্ছে, রাষ্ট্র কার স্বার্থ রক্ষা করছে—এসব প্রশ্নের দিকে তাকাতে হবে।

ডানপন্থা অনেক সময় অন্য দরজা দিয়ে ঢোকে। তারা বলে, আপনার চাকরি নেই, কারণ বাইরের লোক এসে চাকরি নিয়ে গেছে। আপনার ধর্ম বা সংস্কৃতি বিপদে, কারণ অন্যরা আপনার পরিচয় বদলে দিচ্ছে। আপনার দেশ দুর্বল, কারণ কিছু বিশ্বাসঘাতক, সংখ্যালঘু, অভিবাসী কিংবা বিদেশি শক্তি ভেতর থেকে দেশটাকে নষ্ট করছে।

এখানে একটা মজার ব্যাপার আছে। মানুষের সংকটগুলো বাস্তব। চাকরি হারানো বাস্তব, আয় কমে যাওয়া বাস্তব, নিরাপত্তাহীনতা বাস্তব। কিন্তু সেই সংকটের কারণ হিসেবে যে শত্রুদের তালিকা তৈরি করা হয়, তার সঙ্গে অর্থনৈতিক বাস্তবতার সম্পর্ক অনেক সময় থাকে না। তবু গল্পটা কাজ করে। কারণ মানুষ যখন বিপদে থাকে, তখন জটিল অর্থনৈতিক ব্যাখ্যার চেয়ে দৃশ্যমান একজন শত্রুকে চিনে নেওয়া সহজ।

ডানপন্থার রাজনীতির এই জায়গাটা বেশ শক্তিশালী। তারা মানুষের ক্ষোভকে একটা গল্পে পরিণত করতে পারে। গল্পে থাকে হারানো গৌরব, আক্রান্ত পরিচয়, বিশ্বাসঘাতক অভিজাত শ্রেণি, বিপজ্জনক বিদেশি এবং একজন শক্তিশালী নেতা—যিনি এসে সব ঠিক করে দেবেন।

কিন্তু গল্পের শেষটা সব সময় সুখের হয় না।

ক্ষমতায় যাওয়ার পর সেই শক্তিশালী নেতা প্রথমে সমালোচকদের শত্রু বানান। তারপর সংবাদমাধ্যমকে সন্দেহের চোখে দেখেন। বিচার বিভাগ, নির্বাচন, প্রশাসন, বিরোধী দল—একটার পর একটা প্রতিষ্ঠানকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। যে মানুষগুলো পরিবর্তনের আশায় তাঁকে ভোট দিয়েছিলেন, একসময় তাঁদেরই আবিষ্কার করতে হয়, পরিবর্তন এসেছে ঠিকই, কিন্তু তাঁদের হাতে ক্ষমতা আসেনি। ক্ষমতা আরও কেন্দ্রীভূত হয়েছে।

অর্থাৎ, মানুষের বাস্তব সংকট থেকে শুরু হওয়া রাজনীতি একসময় বয়ানের রাজনীতিতে আটকে যেতে পারে। তখন চাকরি, মজুরি, সম্পদ কিংবা রাষ্ট্রীয় জবাবদিহির প্রশ্নের চেয়ে বড় হয়ে ওঠে কে দেশপ্রেমিক আর কে দেশদ্রোহী।

এখানে ডানপন্থার একটা সুবিধা আছে। ক্ষমতায় থেকেও তারা প্রতিদিন নতুন শত্রু আবিষ্কার করতে পারে। আর শত্রু থাকলে ব্যর্থতারও একটা ব্যাখ্যা পাওয়া যায়।

পুরোনো মানচিত্র হাতে নতুন পৃথিবীর খোঁজে বামপন্থা

এবার অন্য দিকটা দেখা যাক।

বামপন্থার কাছে একটা বিকল্পের দাবি আছে। অন্তত তার ঐতিহাসিক পরিচয় সেটাই। পুঁজির কেন্দ্রীভবন, বৈষম্য, শোষণ, শ্রমের অধিকার—এসব প্রশ্ন বামপন্থাই সামনে এনেছে। আজও পৃথিবীর বহু মানুষের জীবনে এই প্রশ্নগুলো আগের চেয়ে কম জরুরি নয়, বরং আরও জরুরি।

কিন্তু সমস্যা হচ্ছে, বামপন্থা অনেক সময় সেই প্রশ্নগুলোই এমন ভাষায় হাজির করে, যা বর্তমান পৃথিবীর মানুষের অভিজ্ঞতার সঙ্গে ঠিকমতো মেলে না।

একটা সময় শ্রমিক মানে ছিল কারখানার শ্রমিক। মালিক মানে কারখানার মালিক। শোষণের জায়গাটা চোখে দেখা যেত। শ্রমিক জানতেন, তিনি কোথায় কাজ করেন, কার জন্য কাজ করেন, তাঁর শ্রমের বিনিময়ে কে মুনাফা করে।

এখনকার পৃথিবীতে শ্রমের চেহারা বদলে গেছে। কেউ অ্যাপে খাবার পৌঁছে দেন, কেউ অনলাইনে কাজ করেন, কেউ অ্যালগরিদমের নির্দেশে গাড়ি চালান, কেউ সারাদিন সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি করেন। কেউ স্থায়ী চাকরি করেন না, কিন্তু সারাক্ষণ কাজের মধ্যে থাকেন। কেউ মধ্যবিত্ত, কিন্তু তাঁর জীবন চলে ঋণের ওপর। কেউ চাকরি করেন, কিন্তু নিজের কাজের সময়, বেতন কিংবা ভবিষ্যৎ—কোনোটার ওপরই তাঁর নিয়ন্ত্রণ নেই।

এই মানুষগুলোর কাছে বামপন্থার ভাষা কতটা পৌঁছাতে পারছে?

শুধু পুরোনো শ্রেণিসংগ্রামের স্লোগান দিয়ে কি নতুন সময়ের অনিশ্চয়তা বোঝানো সম্ভব? প্ল্যাটফর্ম কোম্পানি, ডেটা, অ্যালগরিদম, নজরদারি, জলবায়ু সংকট, আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষার বাণিজ্যিকীকরণ—এসবকে একই রাজনৈতিক ভাষায় কীভাবে আনা হবে?

সমস্যাটা শুধু শ্রমের ধরন বদলে যাওয়ার নয়, শ্রেণি পরিচয়ের ধারণাটাও বদলে গেছে। নগরজীবন এমন সব সামাজিক শ্রেণি তৈরি করেছে, যাদের আর্থিক অবস্থান, জীবনযাপন, সামাজিকায়ন, সাংস্কৃতিক পুঁজি ও ভবিষ্যৎ নিরাপত্তার হিসাব এক নয়।

এখন একজন মানুষ অর্থনৈতিক অবস্থানে এক শ্রেণির, জীবনযাপনে আরেক শ্রেণির, আর নিজের সামাজিক পরিচয়ের বেলায় হয়তো সম্পূর্ণ ভিন্ন কোনো শ্রেণির অংশ। এই জটিলতা শ্রেণিকে অপ্রাসঙ্গিক করে দেয়নি; বরং শ্রেণি বোঝার পুরোনো ছককে অপর্যাপ্ত করে তুলেছে। বামপন্থার সামনে তাই শুধু নতুন শ্রমের ভাষা তৈরির প্রশ্ন নেই, নতুন শ্রেণি-বাস্তবতা বোঝার প্রশ্নও আছে। মানুষ এখন কোথায় দাঁড়িয়ে আছে, তার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়—সে নিজেকে কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে করে, কার সঙ্গে নিজের মিল খুঁজে পায়, আর কাদের থেকে নিজেকে আলাদা করে। এই সামাজিক মনস্তত্ত্বকে বুঝতে না পারলে শ্রেণির রাজনীতি মানুষের জীবনের সঙ্গে নতুন করে সংযোগ তৈরি করবে কীভাবে?

এখানে একটা কথা মনে রাখা দরকার: সমস্যার বয়স আর সমস্যাকে বোঝার ভাষার বয়স এক নয়। শোষণ বহু পুরোনো হতে পারে, কিন্তু শোষণ এখন কোন পথে কাজ করছে, তা বোঝার জন্য নতুন ভাষা দরকার। পুরোনো সমস্যার নতুন চেহারা চিনতে না পারলে পুরোনো সমাধানও একসময় অচল হয়ে যায়।

বামপন্থার সংকট তাই শুধু সংগঠনের নয়, ভাষারও। আরও বড় সংকট রাজনৈতিক কল্পনার। মানুষকে শুধু বলতে হবে না, এই ব্যবস্থা অন্যায়। দেখাতে হবে, অন্য ব্যবস্থাটা কেমন হতে পারে। সেখানে মানুষের কাজ, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ—এসবের জায়গা কোথায়?

শুধু শ্রমের ধরন বদলায়নি, শ্রেণি নিজেকে প্রকাশ করে, চিহ্নিত করে এবং সামাজিকভাবে যেভাবে পুনর্গঠন করে, সেই প্রক্রিয়াটাও বদলে গেছে।

আগে শ্রেণি পরিচয় বোঝার কিছু অপেক্ষাকৃত সরল সূচক ছিল—পেশা, আয়, উৎপাদনের উপকরণের মালিকানা, শ্রমের সম্পর্ক। এখন নগরজীবনে এই সূচকগুলো অনেক ক্ষেত্রেই একে অন্যের সঙ্গে মেলে না।

ধরুন, একজন মানুষ মাসে এক লাখ টাকা আয় করেন, কিন্তু তাঁর কোনো সঞ্চয় নেই। বাড়ি ভাড়া, গাড়ির কিস্তি, সন্তানের ইংরেজি মাধ্যম স্কুল, চিকিৎসা আর জীবনযাপনের ব্যয় মেটাতে তাঁকে প্রতিমাসে ঋণ করতে হয়। আরেকজনের মাসিক আয় হয়তো এর অর্ধেক, কিন্তু নিজের বাড়ি আছে, পারিবারিক সম্পদ আছে, সামাজিক নিরাপত্তা আছে। আরেকজন ফ্রিল্যান্সার—আয় ভালো, আন্তর্জাতিক ক্লায়েন্টের সঙ্গে কাজ করেন, জীবনযাপনও বেশ আধুনিক; কিন্তু তাঁর চাকরির নিশ্চয়তা নেই, পেনশন নেই, অসুস্থ হলে আয়ের নিশ্চয়তা নেই।

আর্থিক খতিয়ান দিয়ে এদের একভাবে শ্রেণিবদ্ধ করা যায়, জীবনযাপন দিয়ে আরেকভাবে, আবার সামাজিক সম্পর্ক, সাংস্কৃতিক পুঁজি, শিক্ষা ও ভবিষ্যৎ নিরাপত্তা দিয়ে অন্যভাবে। ফলে একই মানুষ এক সূচকে মধ্যবিত্ত, অন্য সূচকে অনিরাপদ শ্রমজীবী, আবার সামাজিক পরিসরে উচ্চ-মধ্যবিত্তের জীবনযাপনের অংশীদার।

এখানে শ্রেণি আর শুধু অর্থনৈতিক অবস্থানের সরল পরিচয় নয়; এর সঙ্গে যুক্ত হয়েছে লাইফস্টাইল, সামাজিকায়ন, সাংস্কৃতিক পুঁজি, ঋণ, সম্পদ, নিরাপত্তা ও অনিশ্চয়তা। এসবের মধ্যে ওভারল্যাপ আছে, আবার সংঘাতও আছে।

বামপন্থার জন্য এই পরিবর্তনটা গুরুত্বপূর্ণ কেন? কারণ শ্রেণি শুধু মানুষের অর্থনৈতিক অবস্থান নয়; মানুষ নিজেকে কোন শ্রেণির অংশ মনে করে, কার সঙ্গে নিজের মিল খুঁজে পায়, কাদের থেকে দূরত্ব তৈরি করে—রাজনীতির জন্য সেটাও গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে কাছাকাছি অবস্থানে থাকা দুজন মানুষ সাংস্কৃতিক পরিচয় বা সামাজিক আকাঙ্ক্ষার কারণে নিজেদের সম্পূর্ণ আলাদা শ্রেণির মানুষ ভাবতে পারেন। আবার অর্থনৈতিকভাবে ভিন্ন অবস্থানে থেকেও একই ধরনের ভোগ, শিক্ষা, ভাষা ও জীবনযাপনের কারণে নিজেদের একই সামাজিক গোষ্ঠীর অংশ মনে করতে পারেন।

এই জায়গায় পুরোনো শ্রেণি-রাজনীতির ভাষা অনেক সময় বাস্তবতার সঙ্গে সংযোগ হারায়। কারণ মানুষ যে শ্রেণিগত বাস্তবতার মধ্যে বাস করছে, তার সঙ্গে তার নিজের শ্রেণি-পরিচয়ের ধারণা মিলছে না।

এই জায়গায় বামপন্থা দুর্বল হলে ডানপন্থা ফাঁকা মাঠ পেয়ে যায়। মানুষ পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের বিশ্বাসযোগ্য নকশা পায় না। তখন যে পক্ষ সবচেয়ে জোরে কথা বলে, সবচেয়ে সহজ গল্প শোনায়, তার দিকেই অনেকে ঝুঁকে পড়ে।

বামপন্থা যখন বিকল্পের ভাষা খুঁজছে, ডানপন্থা তখন শত্রুর নাম ঘোষণা করছে। আর এই দুইয়ের মাঝখানে পুরোনো অর্থনৈতিক ব্যবস্থাটা দিব্যি টিকে থাকার জায়গা খুঁজে নিচ্ছে।

প্রক্সি ফাইটের আড়ালে কে খেলছে?

এবার একটু দূর থেকে পুরো দৃশ্যটা দেখা যাক।

পৃথিবীর নানা দেশে ডান ও বাম মুখোমুখি দাঁড়াচ্ছে। কোথাও সাংস্কৃতিক পরিচয় নিয়ে যুদ্ধ, কোথাও অভিবাসন নিয়ে, কোথাও ধর্ম নিয়ে, কোথাও জাতীয়তাবাদ নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিন নতুন সংঘর্ষ। এক পক্ষ আরেক পক্ষকে দেশের শত্রু মনে করছে। নির্বাচনগুলোও যেন ক্রমশ অস্তিত্বের লড়াই হয়ে উঠছে।

কিন্তু এই উত্তেজনার ভেতর একটা অস্বস্তিকর প্রশ্ন থেকে যায়: এই রাজনৈতিক সংঘর্ষের মধ্যেও অর্থনৈতিক ব্যবস্থার মৌলিক কাঠামো কতটা বদলাচ্ছে?

সরকার বদলায়, নেতা বদলায়, স্লোগান বদলায়। কিন্তু বড় করপোরেশনের ক্ষমতা, সম্পদের কেন্দ্রীভবন, শ্রমের অনিশ্চয়তা, বাজারের ওপর নির্ভরতা—এসব কি একইভাবে টিকে থাকে না? ডানপন্থী সরকার বাজারের স্বার্থ রক্ষা করে, আবার বাম বা মধ্যবাম পরিচয়ের সরকারও অনেক সময় একই অর্থনৈতিক নীতি চালিয়ে যায়। নাম বদলায়, ভাষা বদলায়, কিন্তু অর্থনীতির ভেতরের বন্দোবস্তে বড় পরিবর্তন আসে না।

বিল ক্লিনটনের আমেরিকা, টনি ব্লেয়ারের ব্রিটেন কিংবা ইউরোপের নানা মধ্যবাম সরকারের দিকে তাকালে এই প্রশ্ন ওঠে। তারা সামাজিক উদারতার ভাষা ব্যবহার করেছে, বৈষম্য কমানোর প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই বাজারকেন্দ্রিক অর্থনৈতিক কাঠামো থেকে বেরিয়ে আসেনি। অর্থাৎ, বাম বা প্রগতিশীল পরিচয় থাকলেই অর্থনীতির প্রচলিত বন্দোবস্ত বদলে যায় না।

তাহলে কি পুঁজিবাদ নিজেই ডান ও বামকে মুখোমুখি দাঁড় করিয়ে নিজের জন্য নতুন একটা জায়গা তৈরি করছে? এই সংঘর্ষ কি তার রিভাইভ গেইমের অংশ? সে কি দুই পক্ষকে এমন এক প্রক্সি ফাইটে ব্যস্ত রাখছে, যেখানে সবাই লড়ছে, কিন্তু লড়াইয়ের আসল জায়গাটা আড়ালে থেকে যাচ্ছে?

এখানে সাবধান থাকা দরকার। পৃথিবীর সব রাজনৈতিক সংঘর্ষের পেছনে বসে থাকা কোনো একক পুঁজিবাদী মাস্টারমাইন্ডের প্রমাণ নেই। এমন কোনো গোপন কন্ট্রোল রুমও নেই, যেখানে বসে ঠিক করা হয় কোন দেশে কখন ডানপন্থীরা উঠবে, কোথায় বামপন্থীরা প্রতিবাদ করবে। কিন্তু ষড়যন্ত্র ছাড়াও এমন একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যার সুবিধা পুঁজির ক্ষমতাবান অংশগুলো পেয়ে যায়।

রাজনৈতিক সংঘর্ষ যত পরিচয় আর সংস্কৃতির প্রশ্নে আটকে থাকে, সম্পদ ও ক্ষমতার প্রশ্ন তত পেছনে চলে যায়। রাষ্ট্র কল্যাণের দায়িত্ব থেকে সরে আসতে পারে, কিন্তু নজরদারি, সীমান্ত নিয়ন্ত্রণ, পুলিশি ক্ষমতা ও নিরাপত্তা ব্যবস্থায় আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। বাজারের স্বাধীনতা বজায় থাকে, কিন্তু মানুষের স্বাধীনতা সংকুচিত হয়। একদিকে পুঁজির জন্য খোলা দরজা, অন্যদিকে নাগরিকের জন্য বাড়তি নিয়ন্ত্রণ।

এটাই হয়তো নতুন বন্দোবস্তের একটা সম্ভাব্য চেহারা—বাজার থাকবে, কিন্তু গণতন্ত্রের জায়গা ছোট হবে; পুঁজি চলাচল করবে, কিন্তু মানুষের চলাচল নিয়ন্ত্রিত হবে; রাষ্ট্র সবার জন্য সমানভাবে দায়িত্ব নেবে না, কিন্তু শাসনের ক্ষমতা বাড়াবে।

তাহলে আমরা কি পুঁজিবাদের পতনের মুখে দাঁড়িয়ে আছি, নাকি তার নতুন কোনো সংস্করণের জন্ম দেখছি?

সম্ভবত উত্তরটা এখনই দেওয়া যাবে না। তবে একটা বিষয় পরিষ্কার: পুঁজিবাদ নিজের সংকট থেকে বের হওয়ার রাস্তা খুঁজছে, ডানপন্থা সেই সংকটকে শত্রুর গল্পে সাজাচ্ছে, আর বামপন্থা এখনো নতুন পৃথিবীর জন্য নতুন ভাষা খুঁজছে।

এই খেলায় সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, সবাই ভাবতে পারে সে লড়াই করছে প্রতিপক্ষের বিরুদ্ধে। অথচ লড়াইয়ের নিয়মটাই হয়তো ঠিক করে দিচ্ছে অন্য কেউ।

পুঁজিবাদের সবচেয়ে বড় সাফল্য যদি কিছু থাকে, তা হয়তো তার বিরোধীদের পরাজিত করা নয়; বরং তাদের এমন এক লড়াইয়ে ব্যস্ত রাখা, যেখানে ব্যবস্থার মৌলিক প্রশ্নটাই ক্রমশ আড়ালে চলে যায়।

ডানপন্থা শত্রু খুঁজছে। বামপন্থা বিকল্পের ভাষা খুঁজছে। আর পুঁজিবাদ? সে আপাতত অপেক্ষা করছে—দুই পক্ষের লড়াই শেষে যে পৃথিবীটা পড়ে থাকবে, সেখানে নিজের জন্য কতটা জায়গা অবশিষ্ট থাকে তা দেখার জন্য।

লেখক: কবি ও সাংবাদিক

 

বামপন্থিপুঁজিবাদরাজনীতিডানপন্থি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    বাউফলে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, খণ্ডিত মরদেহ উদ্ধার

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    এমপি মাহমুদা মিতুকে হত্যার হুমকি দিয়েছেন লরেন্স বিষ্ণোই!

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    নুসরাতের বাবার বিরুদ্ধে বাড়ি দখল-লুটপাটের মামলা

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    জালিয়াতি করে ইসলামী ব্যাংকের সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেপ্তার

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    বাউফলে দুই নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে আহত

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    গোপনে দেশে এসে শুটিং করে লন্ডন ফিরে গিয়েছিলেন স্বাধীন খসরু

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    ইউএনওর সহযোগিতায় সরকারি বালু লুট!

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    মেঘনা গ্রুপের কর্মকর্তাদের প্রাণনাশের হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ছাড়া পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ১৪৭ পোশাক কারখানা বন্ধের ঘোষণা

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    ‘মিনি রাশিয়ায়’ বিদেশিদের ঘিরে অবৈধ যৌন উত্তেজক ওষুধ বাণিজ্য

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    বাউফলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, হোলি খেলে উল্লাস

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি

    ডিসেম্বর জুড়ে কর্মসূচি, মাঠ দখলে রাখবে বিএনপি