একটা অদ্ভুত সময়ের মধ্যে আমরা
ঢুকে পড়েছি। পৃথিবীর এক প্রান্তে যুদ্ধ, আরেক প্রান্তে গৃহযুদ্ধের আশঙ্কা। কোথাও মানুষ
রাস্তায় নেমেছে, কোথাও সরকার মানুষের ওপর নেমে পড়েছে। কোথাও অভিবাসীদের তাড়ানোর দাবি
উঠছে, কোথাও জাতি-ধর্ম-পরিচয়ের প্রশ্নে সমাজ দুই ভাগ হয়ে যাচ্ছে। পুরোনো রাজনৈতিক দলগুলো
মানুষের আস্থা হারাচ্ছে। নতুন নেতারা আসছেন—তাদের কারও হাতে জাতীয় পতাকা, কারও হাতে
বিপ্লবের লাল পতাকা, কারোর হাতে সাদা-কালো বা গেরুয়া পতাকা। কিন্তু সবার কণ্ঠেই একটা
ঘোষণা: পুরোনো ব্যবস্থা আর চলবে না।
আসলেই কি পুরোন...