Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় প্রবাস

বালুর ফ্রেমে ইতিহাস : হিউন্দে সৈকতে চোখ ধাঁধানো দিন

আসিফ খান, বুসান, দক্ষিণ কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১৬:৩২
বালুর ফ্রেমে ইতিহাস : হিউন্দে সৈকতে চোখ ধাঁধানো দিন

বালু দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বুসান ও দক্ষিণ কোরিয়ার নানা ইতিহাস ও সংস্কৃতি- লেখকের সৌজন্যে

দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হিউন্দে সমুদ্রসৈকত এখন রূপ নিয়েছে এক সুবিশাল, উন্মুক্ত সোনালি গ্যালারিতে। কোরিয়ায় আমার প্রবাসজীবনের ডায়েরিতে মে মাসের এই দিনগুলো এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। সাক্ষী হয়েছি দেশটির একমাত্র পরিবেশবান্ধব বালু উৎসব— ‘হিউন্দে স্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬’-এর।

এবারের উৎসবের মূল থিম ‘বালুর ফ্রেমে বুসানের ইতিহাস ও ঐতিহ্য’। ৪ দিনের মূল উৎসবের জমকালো আয়োজন শেষ হয়েছে ১৮ মে। তবে বুসান সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, সৈকতের এই চোখ ধাঁধানো প্রদর্শনী আগামী ১৪ জুন পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।

দর্শনার্থীদের ভীড় চোখে পড়ার মতো- লেখকের সৌজন্যেপাঁচ দেশের ১১ মাস্টারমাইন্ড

হিউন্দের এই সুবিশাল বালুকাবেলায় সমবেত হয়েছিলেন দক্ষিণ কোরিয়া, কানাডা, চীন, ফ্রান্স এবং তাইওয়ানের বিশ্বখ্যাত ১১ বালুশিল্পী। পুরো আয়োজনের সৃজনশীল নেতৃত্বে ছিলেন কোরিয়ার তিন প্রধান শিল্পী। কাঠামো ও মূল কেন্দ্রের মাস্টারমাইন্ড জি দে-ইয়ং, নিখুঁত অবয়ব ও গল্প বলায় ওস্তাদ চোই জি-হুন এবং বিশাল স্কেলের প্রবীণ কারিগর কিম গিল-ম্যান।

আরও পড়ুন

সোকচন লেকে বসন্ত বরণ : আড়াই কিলোমিটারের চেরি সুড়ঙ্গ

০৪ এপ্রিল ২০২৬

মহাসমুদ্রের তীব্র বাতাস ও ঝড়-বৃষ্টির মাঝেও এই সূক্ষ্ম শিল্পকর্মগুলো মাসব্যাপী টিকিয়ে রাখতে ব্যবহার করা হয়েছে বিশেষ পরিবেশবান্ধব বাইন্ডিং প্রযুক্তি। বালুর ক্যানভাসে ১৭টি মহাকাব্য পুরো সৈকতজুড়ে ফুটিয়ে তোলা হয়েছে ১৭টি বিশালাকার ভাস্কর্য। যা মূলত দুটি ভাগে বুসানের ইতিহাস ও আধুনিক সংস্কৃতিকে দর্শকদের সামনে তুলে ধরেছে। সবচেয়ে বেশি নজর কেড়েছে মেগা-প্যানোরামিক ভাস্কর্যটি। বালু দিয়ে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে বুসানের আইকনিক ‘গোয়াঙ্গান ব্রিজ’ এবং ডালমাজি হিল।

প্রতিটা শিল্পকর্মই গল্প বলে ইতিহাসের- আসিফ খান

এছাড়া শতবর্ষ আগে কোরিয়া থেকে জাপানে যাওয়া কূটনৈতিক জাহাজ ‘জোসেন তোংসিনসা’, কোরিয়ান যুদ্ধের সময় বুসানের অস্থায়ী রাজধানী হওয়ার ইতিহাস এবং বুসান পোর্টের ১৫০ বছর পূর্তিতে কিংবদন্তি গায়ক চো ইয়ং-পিলের গানের থিমে তৈরি বিশাল ভাস্কর্যগুলো যেন চোখ জুড়িয়ে দেয়।

আধুনিক সংস্কৃতি ও সমুদ্রের টান

একপাশে ফুটিয়ে তোলা হয়েছে বুসানের ঐতিহ্যবাহী ‘হেনিও’ (সমুদ্রের তলদেশে অক্সিজেন ছাড়া ডুবুরি নারী) এবং জাগালচি বাজারের মাছ বিক্রেতা নানি-দাদিদের আবেগঘন মুখচ্ছবি। অন্যপাশে সা জিক স্টেডিয়ামের লোট্টে জায়ান্টস বেসবল দলের পাগলু ভক্তদের আনন্দ এবং বিখ্যাত বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সিনেমাটিক ভাস্কর্যগুলো কোরিয়ার আধুনিক সংস্কৃতির জানান দিচ্ছিল।

শিশুরা দিনভর মেতেছিল আনন্দে- লেখকের সৌজন্যেএবারের বিশেষ চমক

উড়ন্ত স্কাইওয়াক ও লেজার শো এবারের আয়োজনে পর্যটকদের জন্য ছিল দারুণ এক সারপ্রাইজ। ভাস্কর্যগুলোর ঠিক ওপর দিয়ে তৈরি করা হয়েছে একটি ৭ মিটার (প্রায় ২৩ ফুট) উঁচু কাঠের তৈরি ফ্লাইওভার বা অবজারভেটরি। এই স্কাইওয়াকে হেঁটে ওপর থেকে পুরো বালুর শহর এবং পেছনের নীল সমুদ্রের প্যানোরামিক ভিউ পাওয়া যায়। এক কথায় অবিশ্বাস্য!

দুপুরের তপ্ত রোদে এই ভাস্কর্যগুলো দেখতে এক রকম লাগে। সূর্য ডোবার পর সম্পূর্ণ বদলে যায় এর রূপ। রাতের বালুর ক্যানভাসে হাই-টেক প্রযুক্তির রঙিন লেজার লাইটের ছোঁয়ায় যেন জীবন্ত হয়ে উঠে বুসানের ইতিহাসের চরিত্রগুলো।

আসিফ খানউৎসবের দিনলিপি

প্রদর্শনী দেখতে আসা শিশুদের উচ্ছ্বাস আর মানুষের উপচে পড়া ভিড়ে অন্যরকম প্রাণবন্ত পরিবেশ। সবচেয়ে বেশি আনন্দমুখর ছিল শিশুদের জন্য তৈরি বিশালাকার কৃত্রিম বালুর পাহাড়। মাথায় হেলমেট পরে, প্লাস্টিকের স্লেজে চড়ে তীব্র গতিতে বালুর পাহাড় বেয়ে নিচে পিছলে পড়ছে তারা। এই বাঁধভাঙা হাসি আর হুল্লোড়ে মুখরিত সৈকত।

প্রবাস জীবনের যান্ত্রিকতা আর পড়াশোনার ক্লান্তি ভুলে হিউন্দে সৈকতের এই দিনটি ছিল বিশেষ ভালোলাগার। মানুষের সৃজনশীলতা যে কত উঁচুতে পৌঁছাতে পারে, বুসানের এই বালু উৎসব না দেখলে তা অজানাই থেকে যেত।বিনামূল্যে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন এই উৎসব- লেখকের সৌজন্যেবিনামূল্যে দর্শনার্থীরা উপভোগ করতে পারবেন এই উৎসব- লেখকের সৌজন্যেযেভাবে যাবেন উৎসবে

বুসান স্টেশন থেকে সাবওয়ে লাইন-১ ধরে সোমিয়ন স্টেশনে নেমে লাইন-২-তে ট্রান্সফার করতে হবে। এরপর হিউন্দে স্টেশনের ৩ বা ৫ নম্বর এক্সিট দিয়ে সোজা ৫ মিনিট হাঁটলেই সৈকত। সম্পূর্ণ বিনামূল্যেই এই উৎসব উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

দক্ষিণ কোরিয়াবুসানবালু শিল্প
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    রপ্তানিতে মন্দার বছর জুনে স্বস্তি

    রপ্তানিতে মন্দার বছর জুনে স্বস্তি

    ০৩ জুলাই ২০২৬, ০৬:৩৯

    ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন আদৃত

    ১২ দিন আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন আদৃত

    ০৩ জুলাই ২০২৬, ০৫:৫৭

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    advertiseadvertise