দক্ষিণ কোরিয়ার বিখ্যাত হিউন্দে সমুদ্রসৈকত এখন রূপ নিয়েছে এক সুবিশাল, উন্মুক্ত সোনালি গ্যালারিতে। কোরিয়ায় আমার প্রবাসজীবনের ডায়েরিতে মে মাসের এই দিনগুলো এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। সাক্ষী হয়েছি দেশটির একমাত্র পরিবেশবান্ধব বালু উৎসব— ‘হিউন্দে স্যান্ড ফেস্টিভ্যাল ২০২৬’-এর। এবারের উৎসবের মূল থিম ‘বালুর...