Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টো টো কোম্পানি

সোকচন লেকে বসন্ত বরণ : আড়াই কিলোমিটারের চেরি সুড়ঙ্গ

আসিফ খান, সিউল থেকে
agamir somoy
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ১৮:৩৭
সোকচন লেকে বসন্ত বরণ : আড়াই কিলোমিটারের চেরি সুড়ঙ্গ

বসন্তের এ সময়ে কোরিয়া সেজেছে এক মায়াবী সাজে । ছবি : লেখক

আজ ৪ এপ্রিল, ২০২৬। মেঘমুক্ত সিউলের আকাশ আর বাতাসে অদ্ভুত মাদকতা। দক্ষিণ কোরিয়ায় আমার সাত মাসের প্রবাস জীবনে আজকের দিনটি এক বিশেষ প্রাপ্তি। বসন্তের এ সময়ে কোরিয়া সেজেছে এক মায়াবী সাজে। আজ গিয়েছিলাম সিউলের অন্যতম জনপ্রিয় চেরি ব্লসম উৎসব কেন্দ্র সোকচন লেকে।

লেকের চারপাশ ঘিরে প্রায় আড়াই কিলোমিটার এলাকা জুড়ে কয়েক হাজার চেরি গাছ এখন ফুলে ফুলে সাদা হয়ে আছে। ১২৩ তলা বিশিষ্ট বিখ্যাত ‘লোটে ওয়ার্ল্ড টাওয়ারের’ ছায়া লেকের স্বচ্ছ স্থির পানিতে। টাওয়ারের ছায়া ঘিরে ধবধবে সাদা ফুলের মেলা যেন শিল্পীর আঁকা ক্যানভাস।

এবারের সোকচন লেকের উৎসব অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাণবন্ত। ফেস্টিভ্যাল শুরু হয়েছে গত ২৯ মার্চ (শনিবার) থেকে। চলবে ৬ এপ্রিল (রবিবার) পর্যন্ত। সিউলের জামশিল-ডং এলাকায় অবস্থিত লেকটি সবার জন্য উন্মুক্ত। নেই কোনো প্রবেশ মূল্য। আর সবচেয়ে সুবিধা হলো সাবওয়েতে চড়ে খুব সহজেই এখানে আসা যায়।

আড়াই কিলোমিটার জুড়ে ফুটে আছে চেরি ফুল । ছবি : লেখক

জামশিল স্টেশনে নেমে ২ থেকে ৩ মিনিট হাঁটলেই দেখা মেলে স্বপ্নের চেরি বাগানের। স্থির পানির ওপর চেরি ফুলের প্রতিফলনই লেকটির বিশেষত্ব। সিউলের আধুনিক স্কাইলাইনের পাশেই লোটে ওয়ার্ল্ডের মতো বিশাল বিনোদন কেন্দ্রের এক অপূর্ব সমন্বয়।

বাতাস বয়ে যাওয়ার দৃশ্যটি ছিল আজকের সবচেয়ে চমৎকার। বাতাসের ঝাপটায় ঝড়তে থাকা চেরি ফুলের পাপড়িগুলো যেন বসন্তের স্নিগ্ধ কোমল তুষারপাত। যার বর্ণনা ভাষায় প্রকাশ করে শেষ করা যাবে না। চারপাশে হাজার হাজার মানুষের ভিড়। এ ‘ফ্লাওয়ার রেইন’ বা পুষ্পবৃষ্টির কাছে সবকিছু যেন মুহূর্তের জন্য থমকে গিয়েছিল।

প্রবাসে একা ঘুরতে এলেও মনটা পড়ে ছিল দেশে। পকেট থেকে ফোন বের করে ধারণ করা ভিডিও চিত্রগুলো পাঠাচ্ছিলাম স্ত্রীকে। এরপর ভিডিও কল দিলাম। ফোনের ওপাশে আমার ছোট্ট মেয়ে আরিয়া। ওকে যখন চেরি ফুলের এই শুভ্রতা দেখানো মাত্র বিস্ময়ে চোখ বড় বড় করে বলে উঠল, ‘বাবা, অনেক তুন্দল (সুন্দর)!’

প্রতিবছর এ সময়টায় লেকে ভিড় জমান সৌন্দর্য প্রেমিরা । ছবি : লেখক

ওর আধো আধো বোল আর চেরি ফুলের এই সৌন্দর্য মিলেমিশে এক অদ্ভুত ভালো লাগায় মনটা ভরে গেল। মা ও বোনের সঙ্গেও ভিডিও কলে কথা হলো। যদিও কেউ কাছে নেই, তবুও প্রযুক্তির কল্যাণে এই আনন্দটুকু সবার সঙ্গে ভাগ করতে পেরে প্রবাসের একাকীত্ব কিছুটা হলেও ঘুচল।

লেকের পাড়ে হাঁটতে হাঁটতে দেখা পেলাম মিয়ানমারি দম্পতির। চেহারায় কিছুটা বয়সের ভার লক্ষ্য করা গেলেও চোখেমুখে ছিল তারুণ্যের উচ্ছ্বাস। আন্দাজ মতো তাদের বয়স পঞ্চান্নর বেশি হবে। সোকচন লেকের উৎসব দেখতেই কোরিয়া আসা তাদের। সুন্দর এই মুহূর্তটা ফ্রেমবন্দি করতে আমাকে অনুরোধ জানালেন। বেশ যত্ন নিয়ে তাদের কয়েকটি ছবি তুলে দিলাম। বিনিময়ে পেয়েছি তাদের হাসিমুখ। কৃতজ্ঞতা জানাতে বারবার ধন্যবাদ দিচ্ছিলেন। অপরিচিত মানুষদের এমন হাসিমুখই প্রবাসে বেঁচে থাকার রসদ।

হাঁটতে হাঁটতে লেকের এক কোণে চোখে পড়ল চিরচেনা এক দৃশ্য। বাসা থেকে রান্না করে আনা দুপুরের খাবার খাচ্ছে দুটি বাংলাদেশি পরিবার একসঙ্গে। চেরি ফুলের বাগানে বসে একসঙ্গে খাবার খাওয়ার দৃশ্যটি আমাকে মুহূর্তের জন্য চড়ুইভাতির কথা মনে করিয়ে দিল। সিউলের যান্ত্রিকতায় এক টুকরো স্বদেশ খুঁজে পেলাম যেন।

পরিবারের সঙ্গে ভিডিও কলেই সৌন্দর্য ভাগ করেছেন লেখক

ব্যস্ত প্রবাস জীবনে কাজের ফাঁকে আজকের এই কয়েক ঘণ্টা সময় আমাকে নতুন শক্তি দিয়েছে। চেরি ফুলের এই ক্ষণস্থায়ী সৌন্দর্য মনে করিয়ে দেয় উপভোগ করতে জানলে জীবন সুন্দর। সিউলের এ বসন্ত আমার স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে।

বসন্তদক্ষিণ কোরিয়াসিউলচেরি ব্লোসম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    ১৩ হাজার গাছ লাগিয়েছেন রিকশাচালক রেজাউল

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    এক মিনিটে চার ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    চীনা কৌশলে জেগে উঠুক বাংলার গ্রাম

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    ডায়াবেটিসজনিত কিডনি রোগ

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    মাউশির ৩ সাবেক ডিজিকে বেতন দিতে হচ্ছে বসিয়ে বসিয়ে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    বাসভাড়া বাড়ছে ১৭ পয়সা, প্রজ্ঞাপন আসছে

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    ধানমন্ডি লেকে ভাসছিল মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    অভিনেত্রীর সঙ্গে গোপন সম্পর্কের বিস্তারিত বইয়ে লিখে বিপাকে নওয়াজউদ্দিন!

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    তিস্তার স্রোতে ভেসে যাওয়া হাতি শাবককে উদ্ধার করে মায়ের কাছে পৌঁছে দিলেন জেলেরা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    নদী হত্যার অর্থনীতি মূল্য দিচ্ছে কারা

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    জ্বালানির দাম বাড়ার রেশ বন্দরেও

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনাসহ দুজনের ব্যাংক হিসাব অবরুদ্ধ

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    অ্যামাজন প্রাইমে এক বসায় দেখার মতো ৫ সেরা সি-ড্রামা

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়

    জ্বালানির দাম বৃদ্ধিতে বিপাকে রাইড শেয়ারিং চালকরা, কমেছে আয়