Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০০:১৮
সরিষাবাড়ীতে জীববৈচিত্র্য রক্ষায় প্রজাপতি পার্ক

ছবি: আগামীর সময়

জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় পরিবেশ পদক-২০২৫-এর জন্য মনোনীত হয়েছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার প্রজাপতি পার্কের উদ্যোক্তা মো. হাসমত আলী।

পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ ক্যাটাগরিতে এ সম্মাননা পাচ্ছেন তিনি। পদকপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রদান করা হবে ২২ ক্যারেট মানের দুই তোলা স্বর্ণের সমমূল্যের অর্থ, ৫০ হাজার টাকার চেক, সম্মানসূচক ক্রেস্ট ও সনদপত্র।

উপজেলার দৌলতপুর গ্রামের তানজিম পল্লীতে প্রায় পাঁচ একর জমির ওপর গড়ে উঠেছে ব্যতিক্রমী এই প্রজাপতি পার্ক। পার্কটির উদ্যোক্তা সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মুনসুরনগর ইউনিয়নের ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসমত আলী।

সরেজমিনে দেখা যায়, নিজস্ব জমিতে কোনো বাণিজ্যিক ফসল চাষ না করে তিনি প্রকৃতি, পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছেন ‘দ্বিজেন শর্মা উদ্ভিদ উদ্যান’। বর্তমানে সেখানে ৬০০-এর বেশি প্রজাতির প্রায় ৫ হাজার উদ্ভিদ রয়েছে, যার মধ্যে প্রায় ২০০ প্রজাতি আইইউসিএনের লাল তালিকাভুক্ত দেশীয় উদ্ভিদ। গবেষণা ও সংরক্ষণের জন্য সেখানে গড়ে তোলা হয়েছে হারবেরিয়াম ও প্রজাপতি জাদুঘর।

দেশীয় প্রজাতির শতাধিক পোষক উদ্ভিদের সমন্বয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘প্রজাপতি পার্ক’ ও ‘প্রজাপতি অভয়ারণ্য’। বর্তমানে সেখানে প্রায় ৩০ প্রজাতির কয়েকশ প্রজাপতি রয়েছে। সংরক্ষণের জন্য নির্মাণ করা হয়েছে বিশেষ নেটঘেরা আবাসস্থল, যেখানে প্রজাপতির ডিম পাড়া, খাদ্য গ্রহণ ও বংশবিস্তারের উপযোগী পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

প্রজাপতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে নানা উদ্যোগ নিয়েছেন হাসমত আলী। তার প্রতিষ্ঠিত ‘ইচ্ছেশ্রম’ সংগঠনের মাধ্যমে সরিষাবাড়ীতে কাজ করা হয়েছে আগ্রাসী উদ্ভিদ পার্থেনিয়াম নির্মূলে। এছাড়া বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা, চারা বিতরণ এবং পরিবেশবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন তিনি।

প্রকৃতি ও জীববৈচিত্র্য বিষয়ে শিক্ষার প্রসারে তিনি দেশের প্রথম ‘প্রাণ-প্রকৃতি পাঠাগার’ এবং ‘নিসর্গপাঠ স্কুল’ করেছেন প্রতিষ্ঠা। একই সঙ্গে দেশীয় সংস্কৃতি ও প্রকৃতিকে ঘিরে দেশে প্রথমবারের মতো ‘শিমুল ফোটা উৎসবের’ আয়োজনও করেন।

প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে অবদানের জন্য এর আগেও একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা পেয়েছেন হাসমত আলী। বৃক্ষ গবেষণা, সংরক্ষণ ও উদ্ভাবন ক্যাটাগরিতে তিনি ‘প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০২৩’-এ জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেন। এছাড়া ‘বাটারফ্লাই অ্যাওয়ার্ড-২০২৩’, ‘গ্রিন ক্লাইমেট লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২৪’ এবং ‘প্রকৃতি সংরক্ষণ পুরস্কার’সহ বিভিন্ন সম্মাননা লাভ করেন।

স্থানীয়দের মতে, হাসমত আলীর এই উদ্যোগ শুধু সরিষাবাড়ী নয়, পুরো জামালপুর জেলার জন্য গর্বের বিষয় এবং জীববৈচিত্র্য সংরক্ষণে ব্যক্তি উদ্যোগের এক অনুকরণীয় দৃষ্টান্ত।

হাসমত আলী জানান, প্রজাপতির জীবনচক্র ও আবাসস্থল সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই তিনি এ উদ্যোগ গ্রহণ করেন। তার আশা, সংরক্ষিত প্রজাপতিগুলো পর্যায়ক্রমে প্রকৃতিতে অবমুক্ত করা হলে জীববৈচিত্র্য রক্ষা ও উদ্ভিদের পরাগায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে



সরিষাবাড়ীপ্রজাপতিপার্কজাতীয় পরিবেশ পদক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার

    নিম্নচাপে উত্তাল সাগর, উপকূলে ফিরছে মাছ ধরা ট্রলার