উত্তর কোরিয়ার কাছে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রতিরক্ষামন্ত্রী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। এই সংখ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবির চেয়ে অনেক বেশি। ট্রাম্প বলেছিলেন, উত্তর কোরিয়ার কাছে ৫৭টি পারমাণবিক অস্ত্র রয়েছে।দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন গিউ-ব্যাক সংসদে আইনপ্রণেতাদের বলেছেন, উত্তর কোরিয়ার কাছে সাধারণভাবে ৮০ থেকে ১২০টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে বলে ধারণা করা হয়। তবে সঠিক সংখ্যা নির্ধারণ করা কঠিন।পার্লামেন্ট...