Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় এশিয়া

সিউলে নারী সুরক্ষায় নতুন আইনের বিরুদ্ধে নারীদেরই বিক্ষোভ

আসিফ খান, দক্ষিণ কোরিয়া থেকে
agamir somoy
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৫৫
সিউলে নারী সুরক্ষায় নতুন আইনের বিরুদ্ধে নারীদেরই বিক্ষোভ

ছবি: রয়টার্স

দক্ষিণ কোরিয়ার ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধন করে প্রসিকিউশনের সম্পূরক তদন্তের ক্ষমতা পুরোপুরি বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন দেশটির নারী অধিকারকর্মীরা। তাদের আশঙ্কা, এই ক্ষমতা তুলে নেওয়া হলে পুলিশের তদন্তে কোনো গাফিলতি বা ত্রুটি থাকলেও তা সংশোধনের সুযোগ কমে যাবে। এতে সহিংসতা ও বিভিন্ন অপরাধের শিকার নারীদের ন্যায়বিচার পাওয়ার পথ আরও কঠিন হয়ে পড়তে পারে।

গত ৯ আগস্ট সন্ধ্যা ৭টায় সিউলের জংনো-গুর বোসিংগাকের সামনে ‘উইমেনস পার্টি’র আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক মানুষ অংশ নেন। তাদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার।

বিক্ষোভকারীরা ৪ আগস্ট মন্ত্রিসভায় অনুমোদিত ফৌজদারি কার্যবিধি আইনের সংশোধনীকে ‘ভুক্তভোগীদের দ্বিতীয়বার হত্যা করার শামিল’ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের প্রতি সংশোধিত বিলে ভেটো দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

সমাবেশে উইমেনস পার্টির মুখপাত্র ইউ জি-হে বলেছেন, ‘প্রেসিডেন্ট মন্ত্রিসভায় বিলটি অনুমোদনের আগে হয়তো ভালোভাবে পড়েও দেখেননি। নারী নির্যাতনের মতো সংবেদনশীল মামলায় পুলিশের তদন্তে গাফিলতি থাকলে সত্য উদঘাটনের জন্য একটি বিকল্প ব্যবস্থা থাকা জরুরি।’

দলের জরুরি কমিটির প্রধান পার্ক জিন-সুক সরকারের সমালোচনা করে বলেছেন, ‘বিকল্প কোনো শক্তিশালী ব্যবস্থা না করে প্রসিকিউশনের সরাসরি তদন্তের ক্ষমতা বাতিল করা মানে ঘরের মূল খুঁটি ভেঙে দিয়ে নতুন করে সাজানোর চেষ্টা। এটি একটি আত্মঘাতী সিদ্ধান্ত।’

সমাবেশে সাধারণ নারী ও আইনজীবীরাও তাদের উদ্বেগের কথা জানিয়েছেন। আইনজীবী লি কিয়ং-হা সংশোধনীটিকে ‘নজিরবিহীন কালো আইন’ আখ্যা দিয়ে বলেছেন, ‘এই আইনের ফলে ভুক্তভোগীরা নিজেরা তথ্য-প্রমাণ সংগ্রহ না করলে বা গণমাধ্যমের মাধ্যমে জনমত তৈরি করতে না পারলে আর কোনো সুরক্ষা পাবেন না। এটি নারী ভুক্তভোগীদের চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে।’

অন্য বক্তারাও আশঙ্কা প্রকাশ করে বলেছেন, কোনো একটি প্রতিষ্ঠানের প্রতি রাজনৈতিক বিরোধের কারণে নাগরিক সুরক্ষার গুরুত্বপূর্ণ একটি ব্যবস্থা বাতিল করা ঠিক হবে না।

১৯৫৪ সালে ফৌজদারি কার্যবিধি আইন প্রণয়নের পর এই প্রথম দীর্ঘ ৭২ বছরের ইতিহাসে প্রসিকিউশনের সরাসরি ও সম্পূরক তদন্তের ক্ষমতা পুরোপুরি বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।

নারী অধিকারকর্মীদের মতে, পুলিশ এককভাবে তদন্তের এই ক্ষমতা পেলে জবাবদিহিতা কমতে পারে। এর ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন সাধারণ মানুষ, বিশেষ করে সহিংসতার শিকার নারী ভুক্তভোগীরা।

দক্ষিণ কোরিয়াসিউলনারী অধিকারবিক্ষোভ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে