মুখোমুখি ইরান-নিউজিল্যান্ড
অনেক নাটকীয়তার পর বিশ্বকাপে মাঠে নেমেছে ইরান। জি গ্রুপে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
- ৩ ঘণ্টা আগে(০৮:৩৩)

২-২ গোলে ড্র করল ইরান-নিউজিল্যান্ড
শেষ বাঁশি বাজল। দারুণ এক ম্যাচ দেখল বিশ্বকাপ। গ্রুপ জি এর ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে ২-২ গোলে ড্র করল এশিয়ার দেশ ইরান।
এই লাইভে আগামীর সময়ের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
- ৩ ঘণ্টা আগে(০৮:২৩)

দ্বিতীয়বার সমতায় ফিরল ইরান
গোওওওওওওল। আবারও ইরান। ৫৫তম মিনিটে মোহাম্মদ মোহেবির দুর্দান্ত এক হেডে ম্যাচে সমতায় ফিরল ইরান।
ম্যাচে এখন ২-২ এর সমতা।
- ৩ ঘণ্টা আগে(০৭:৫৫)

আবারও লিড নিল নিউজিল্যান্ড
গোওওওল। দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড ফিরে পেল নিউজিল্যান্ড। ৫৫ মিনিটে ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেলেন জাস্ট। ইরানের বিপক্ষে ২-১ এ এগিয়ে নিউজিল্যান্ড।
- ৩ ঘণ্টা আগে(০৭:৩৯)

সমতায় শেষ প্রথমার্ধ
জমজমাট এক প্রথমার্ধ শেষে ম্যাচে ১-১ এ সমতা। প্রথমে গোল পেয়েছিল নিউজিল্যান্ড। পরে ম্যাচে ফেরে ইরান।
- ৪ ঘণ্টা আগে(০৭:৩৮)

ঐতিহাসিক গোলে ম্যাচে সমতা ফেরাল ইরান
গোওওওওওল। সব বাঁধা পেরিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে ইরানের গোল। ৩২ মিনিটের মাথায় মোহানলুর অ্যাসিস্টে ঐতিহাসিক গোলটি করলেন রামিন রেজিয়ান। ম্যাচে ১-১ এ সমতা।
- ৪ ঘণ্টা আগে(০৭:৩৬)

শুরুতেই এগিয়ে গেল নিউজিল্যান্ড
লস অ্যাঞ্জেলেসে ঐতিহাসিক ম্যাচে মুখোমুখি হয়েছে ইরান ও নিউজিল্যান্ড। ম্যাচের শুরুতে অবশ্য পিছিয়ে পড়ল এলোমেলো ফুটবল খেলা ইরান। গোওওওওওওওল। ম্যাচের ৭ মিনিটের মাথায় লিড নিল নিউজিল্যান্ড। ক্রিস উডের পাসে ইজিলা জাস্টের গোলে এগিয়ে গেল নিউজিল্যান্ড।




