Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় প্রবাস

অভিবাসীদের অবদানে পর্তুগালে ৪ বিলিয়নের বেশি ইউরো আয়

আমিরুল ইসলাম নয়ন, পর্তুগাল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ১২:১৮
অভিবাসীদের অবদানে পর্তুগালে ৪ বিলিয়নের বেশি ইউরো আয়

পর্তুগালে বসবাসরত অভিবাসীরা দেশটির সামাজিক নিরাপত্তা (সেগুরান্সা সোশিয়াল) তহবিলে ৪ বিলিয়নের বেশি ইউরো অবদান রেখেছেন। দেশটিতে বসবাসরত ১১ লাখের বেশি বিদেশি কর্মী নিয়মিতভাবে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অবদান রাখছেন বলে সরকারি হিসেবে উঠে এসেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে পর্তুগালের সামাজিক নিরাপত্তা তহবিলে অভিবাসীরা প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ইউরো জমা দিয়েছেন। এটি তহবিলের মোট পরিমানের প্রায় ১৪ শতাংশ।

বিশ্লেষকদের মতে, অভিবাসীদের এই অবদান পর্তুগালের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। কারণ, অভিবাসীরা তহবিলে যে পরিমাণ অর্থ জমা দেন তার তুলনায় সামাজিক সুবিধা হিসেবে তাঁদের জন্য ব্যয় হয় তুলনামূলক কম।

তথ্য অনুযায়ী, গত বছর অভিবাসীরা তহবিলে যেখানে প্রায় ৪ দশমিক ১৫ বিলিয়ন ইউরো দিয়েছেন, সেখানে তাঁদের জন্য সামাজিক সুবিধা খাতে ব্যয় হয়েছে মাত্র ৮২২ মিলিয়ন ইউরো। ফলে সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় অভিবাসীদের অবদানের ফলে সরকারের জন্য ৩ বিলিয়ন ইউরোর বেশি উদ্বৃত্ত থাকছে।

বিশেষজ্ঞদের মতে, পর্তুগালের শ্রমবাজারে অভিবাসীদের অংশগ্রহণ বাড়ায় দেশটির অর্থনীতি ও সামাজিক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। বয়স্ক জনসংখ্যা বাড়তে থাকা পর্তুগালে কর্মক্ষম জনশক্তি ধরে রাখতে অভিবাসীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

অভিবাসীপর্তুগালআয়
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise