ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দেওয়ার সুযোগ দেব না : প্রতিমন্ত্রী ইশরাক

সংগৃহীত ছবি
বাংলাদেশের মাটিতে ফ্যাসিবাদকে আর কখনো মাথাচাড়া দেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
আজ বুধবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি মোড়ে ‘জুলাই কন্যা চত্বর’-এ শহীদ জুলাই নারী মঞ্চের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই হুঁশিয়ারি দেন। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন, ব্রতী ও জুলাই কন্যা তরঙ্গ এর যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
সেখানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানালেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠিত হয়েছে। জুলাইয়ের শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং জাতীয় পর্যায়সহ বিভিন্ন ক্ষেত্রে তাদের স্মরণ ও শ্রদ্ধা করা অধিদপ্তরের কার্যাবলীর মধ্যে রয়েছে।
তিনি বলছিলেন, ‘যাতে জুলাই স্মৃতিস্তম্ভ ভাঙার মতো ন্যাক্কারজনক ঘটনা আর কখনো না ঘটতে পারে সে বিষয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হবে। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না।’
তিনি বলেছেন, ‘আমরা কথা দিতে চাই যে, চব্বিশের জুলাই-আগস্টে যে গণহত্যা হয়েছে— তার পূর্ণাঙ্গ বিচার এবং শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ বিচার এবং শাস্তি নিশ্চিত করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ।’
এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এসএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।





