Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

সড়ক নিরাপত্তা আইন

ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটলেই গুনতে হবে ১০০০ টাকা

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:৫৮
ফুটপাত ছেড়ে রাস্তায় হাঁটলেই গুনতে হবে ১০০০ টাকা

পথচারীকে ব্যবহার করতে হবে ফুটপাত, নির্ধারিত পারাপার স্থান। ছবি : সংগৃহীত

সড়কে আইন ভাঙার দায় এতদিন ছিল মূলত চালক ও মালিকের ওপরই। তবে এবার সেই দায়ের আওতায় আসছেন যাত্রী ও পথচারীরা। প্রস্তাবিত সড়ক নিরাপত্তা আইন, ২০২৬-এ ফুটপাত ব্যবহার না করে রাস্তায় হাঁটলে পথচারীর জন্য বিধান রাখা হয়েছে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানার।

আইনের খসড়ায় বলা হয়েছে, পথচারীকে ব্যবহার করতে হবে ফুটপাত, নির্ধারিত পারাপার স্থান। প্রথমবার এই বিধান না মানলে হতে পারে সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানা।

একই সঙ্গে যাত্রীদেরও কয়েকটি আচরণে করা হয়েছে জরিমানার প্রস্তাব। চালককে দ্রুত গাড়ি চালাতে উৎসাহ দেওয়া, ঝুঁকিপূর্ণভাবে গাড়িতে ওঠা, জানালা দিয়ে হাত-মাথা বের করা কিংবা নির্ধারিত আসনের বাইরে বসলে জরিমানা হতে পারে সর্বোচ্চ এক হাজার টাকা।

তবে খসড়ায় পথচারীর জন্য শাস্তির পাশাপাশি নিরাপদ চলাচলের দায়িত্বও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর দেওয়া হয়েছে। নিরাপদ ফুটপাত, পর্যাপ্ত পারাপার স্থান ও সড়কদ্বীপ তৈরির কথা বলা হয়েছে।

খসড়ায় নারী, শিশু, প্রতিবন্ধী ও বয়োজ্যেষ্ঠদের জন্য সংরক্ষিত আসনে অন্য যাত্রীর বসাও নিষিদ্ধ করা হয়েছে। গাড়ির ছাদ, মালবাহী গাড়ির ওপর কিংবা যাত্রীর জন্য নির্ধারিত নয়—এমন স্থানে বসা বা দাঁড়ানোর ক্ষেত্রেও সর্বোচ্চ এক হাজার টাকা জরিমানার প্রস্তাব রয়েছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সফর শেষ, ২৪ ঘণ্টাতেই ফের দখল ফুটপাত

১১ আগস্ট ২০২৬

শিশুদের নিরাপত্তায়ও থাকছে কড়াকড়ি। ১৩৫ সেন্টিমিটারের কম উচ্চতার অথবা ১৪ বছরের কম বয়সী শিশুকে মোটরযানের সামনের আসনে বসানো যাবে না। চালক, কন্ডাক্টর বা সুপারভাইজারকে বিষয়টি নিশ্চিত করতে হবে।

মোটরসাইকেলে ছয় বছরের কম বয়সী শিশুকে সহযাত্রী হিসেবে নেওয়া নিষিদ্ধ করা হচ্ছে। চালক ও সহযাত্রী দুজনের জন্যই মানসম্মত হেলমেট বাধ্যতামূলক করার প্রস্তাব রয়েছে।

প্রস্তাবিত আইনটি শুধু চালক বা মালিকের আচরণ নিয়ন্ত্রণে সীমাবদ্ধ থাকছে না। পথচারী, যাত্রী, শিশু এবং সড়ক ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের দায়িত্বও নির্ধারণ করা হচ্ছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক মো. হাদিউজ্জামান বলেছেন, শুধু আইন করলেই সড়ক নিরাপদ হবে না। নিরাপদ ফুটপাত না থাকলে পথচারীকে এবং নিরাপদ বাস না থাকলে যাত্রীকে শাস্তি দিয়ে সুফল পাওয়া যাবে না।

তার মতে, অবকাঠামো, প্রযুক্তি, জনবল, অর্থায়ন ও জবাবদিহির বাস্তব ব্যবস্থা নিশ্চিত না হলে নতুন আইনও শেষ পর্যন্ত আরেকটি আইন হয়েই থাকবে।

জাতীয়ফুটপাতজরিমানা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি

    বিয়েতে রাজি ছিলেন না নারী, ফ্যামিলি কার্ডের কথা বলে টিপসই নিয়ে ‘ভুয়া কাবিননামা’ তৈরি