Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সফর শেষ, ২৪ ঘণ্টাতেই ফের দখল ফুটপাত

চট্টগ্রাম অফিস
agamir somoy
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৪:২৬
প্রধানমন্ত্রীর সফর শেষ, ২৪ ঘণ্টাতেই ফের দখল ফুটপাত

ঝকঝকে-চকচকে পরিচ্ছন্ন ফুটপাত আবারও চলে গেছে দখলে। ছবি: আগামীর সময়

একদিন আগেও দৃশ্যটা ছিল অন্য রকম। ধুলো-বালি নেই, ফুটপাত ফাঁকা, রাস্তার দু’পাশে হকারের ভিড় নেই। ঝকঝকে-চকচকে পরিচ্ছন্ন ফুটপাত ধরে নির্বিঘ্নে হাঁটছিলেন পথচারীরা। সড়কজুড়ে নতুন রঙের ছোঁয়া, মোড়ে মোড়ে আলো— সব মিলিয়ে যেন বদলে যাওয়া এক চট্টগ্রাম।

তবে সেই রূপ টিকল না এক দিনও। প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দিনের চট্টগ্রাম সফর শেষ হতে না হতেই ২৪ ঘণ্টার মধ্যে আগের চেহারায় ফিরেছে নগরের ভিআইপি সড়ক কাজীর দেউড়ি থেকে রেডিসন ব্লু বে ভিউ ও স্টেডিয়ামসংলগ্ন এলাকা। ফুটপাতে আবার ফিরেছে ভ্রাম্যমাণ হকার, ভিক্ষুক ও ভবঘুরেরা। কোথাও কোথাও পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। পথচারীদের চলাচলের জায়গা ঢেকে গেছে ভাসমান দোকানে।

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফর উপলক্ষে বিমানবন্দর থেকে শুরু করে ভিআইপি রুট জুড়ে ছিল প্রশাসনের কড়া নজরদারি। কাজীর দেউড়ি থেকে রেডিসন ব্লু পর্যন্ত এলাকা হকার ও ভাসমান দোকান মুক্ত করে বাড়ানো হয়েছিল বাড়তি শোভা।

সে-সময়কার ঝকঝকে-তকতকে পরিবেশ দেখে জেগেছিল নগরবাসীর প্রত্যাশা। স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ মুরাদ চৌধুরী আক্ষেপ করে বললেন, ‘আহা, প্রধানমন্ত্রীর অফিসটা যদি চট্টগ্রামে হতো! মাঝে মাঝে যদি শহরটা একটু ঘুরে দেখতেন তিনি!’

আরও পড়ুন

বন্দরকে ঝুঁকিতে ফেলা সেই বিদেশি জাহাজকে জরিমানা

১১ আগস্ট ২০২৬

কাজীর দেউড়ি থেকে স্টেডিয়ামের কাছে এই পথ নগরের অন্যতম গুরুত্বপূর্ণ ভিআইপি সড়ক। এখানে রয়েছে পাঁচ তারকা হোটেল, সার্কিট হাউস, বিচারক, নৌবাহিনী ও রেলওয়ে পুলিশের বড় কর্মকর্তাদের বাসভবন এবং বিভিন্ন ব্র্যান্ডের দোকান। গুরুত্বপূর্ণ এই পথের ফুটপাত দীর্ঘদিন ধরে দখলে থাকায় নিয়মিত দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের।

স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর পরিস্থিতি আরও বেশি নাজুক হয়ে পড়ে। ফুটপাতের ওপর মশারি টানিয়ে রাতযাপন, মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন নারী ও পরিবার নিয়ে চলাচলকারী পথচারীরা।

ভিআইপি সফরের আগে কয়েক ঘণ্টার মধ্যে ফুটপাত যেভাবে ফাঁকা করা হয়েছিল, সফর শেষে তা আবার দখলে চলে যাওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করছেন নগরবাসী।

এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বললেন, ‘প্রশাসন চেয়েছে বলেই তারা সাময়িকভাবে সরে গিয়েছিল, আর এখন আবার তাদের প্রশ্রয়েই বসছে। আসল স্বার্থ কার, সেটা বুঝতে হবে। অথচ কষ্ট সইতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষকে।’

নগর পরিকল্পনাবিদদের মতে, বিশেষ কোনো আয়োজন ছাড়াও শহরের ফুটপাতগুলো পরিচ্ছন্ন ও দখলমুক্ত রাখা সম্ভব। কেবল ভিআইপি সফর ঘিরে না হয়ে, সারাবছর নিয়মিত নজরদারি ও ধারাবাহিক অভিযান চালালেই সাধারণ মানুষের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা যাবে।

চট্টগ্রামফুটপাথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর