Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

অডিট অধিদপ্তর পরিদর্শন করলেন সিএজি নূরুল ইসলাম

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ মে ২০২৬, ১৪:৪০
অডিট অধিদপ্তর পরিদর্শন করলেন সিএজি নূরুল ইসলাম

ছবি: আগামীর সময়

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ সেবা সপ্তাহের সমাপনী দিনে বিভিন্ন অডিট অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন সিএজি মো. নুরুল ইসলাম।

তিনি বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর, দপ্তর ও করপোরেশন সংশ্লিষ্ট ১৭টি অডিট অধিদপ্তরে পরিচালিত বিশেষ সেবা কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিনিয়র) মো. শরীফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সিএজি কার্যালয় সূত্রে জানা গেছে, ১১ থেকে ১৯ মে পর্যন্ত সাত কর্মদিবসব্যাপী এ বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হয়। গত ১১ মে সারা দেশের সব নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিস এবং অডিট অধিদপ্তরে অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিএজি মো. নুরুল ইসলাম।

বিশেষ সেবা সপ্তাহে অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেমের (এএমএমএস-২) মাধ্যমে অডিট আপত্তির জবাব গ্রহণ, তথ্য-প্রমাণের ভিত্তিতে দ্রুত আপত্তি নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদান, নিরীক্ষাধীন প্রতিষ্ঠানের সঙ্গে অডিট আপত্তির সমন্বয় এবং অনাপত্তিপত্র (এনওসি) প্রদানসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়।

পরিদর্শনকালে সিএজি সংশ্লিষ্ট অডিট অধিদপ্তরের মহাপরিচালক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজ নেন।

মো. নুরুল ইসলাম বলেছেন, জনগণের জন্য সরকারি সেবা আরও দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত করতে সরকার কাজ করে যাচ্ছে। জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে সেবাপ্রদান ব্যবস্থাকে আরও সহজ, মানবিক, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করার উদ্যোগ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানিয়েছেন, ১৭টি অডিট অধিদপ্তরের মাধ্যমে কমপ্লায়েন্স, পারফরম্যান্স, ফাইন্যান্সিয়াল, আইটি, জলবায়ু ও পরিবেশ, এসডিজি এবং রিয়েল-টাইম অডিটসহ বিভিন্ন ধরনের নিরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়।

সিএজি নূরুল ইসলামঅডিট অধিদপ্তরপরিদর্শন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!