Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম, কে এই তানভীর?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১৫:৩৩
শেয়ার করুন:
৪৭তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম, কে এই তানভীর?

তানভীর রহমান-ছবি: সংগৃহীত

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। এবারের ফলাফলে পররাষ্ট্র (ফরেন) ক্যাডারে প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সাবেক শিক্ষার্থী তানভীর রহমান। শিক্ষকতা, প্রকৌশল শিক্ষা ও বিসিএস—তিনটি ক্ষেত্রেই নিজের দক্ষতার পরিচয় দিয়ে আলোচনায় এসেছেন তিনি।

গতকাল রবিবার পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে দেখা যায়, বিসিএসে চূড়ান্ত সুপারিশ পায় ১ হাজার ৫২১ জন। এরমধ্যে ক্যাডার পদে ১ হাজার ৩২০ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নন-ক্যাডার পদে ২০১ জনকে মনোনয়ন দেওয়ার চূড়ান্ত সুপারিশ করেছে পিএসসি।

কে এই তানভীর রহমান?

তানভীর রহমান বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সাবেক শিক্ষার্থী। বুয়েট থেকে স্নাতক শেষ করার পর তিনি বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। একদিকে শিক্ষকতা, অন্যদিকে বিসিএসের প্রস্তুতি—দুই দায়িত্বই সফলভাবে সামাল দেন তিনি। দেশের অন্যতম প্রতিযোগিতামূলক এই পরীক্ষায় পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়ার কৃতিত্ব অর্জনও করেছেন।


আরও পড়ুন

২০ মাস অপেক্ষার পর চূড়ান্ত সুপারিশ পেলেন ১৫২১ জন

২৮ জুন ২০২৬

শিক্ষাজীবনের শুরু থেকেই তিনি ছিলেন মেধাবী। টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী তানভীরের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলায়।

টানা দুই বিসিএসে একই ধারার সাফল্য

তানভীর রহমানের এই সাফল্যের মধ্য দিয়ে আবারও আলোচনায় এসেছে বুয়েট ও মির্জাপুর ক্যাডেট কলেজ। কারণ, এর আগের ৪৬তম বিসিএসেও পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন বুয়েটের একজন শিক্ষার্থী।

৪৬তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হন বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের শিক্ষার্থী ফাতিন ইশরাক ফারুকী। উল্লেখযোগ্য বিষয় হলো, তিনিও ছিলেন মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থী।

ফলে টানা দুইটি বিসিএসে পররাষ্ট্র ক্যাডারের শীর্ষস্থান অর্জন করলেন বুয়েটের শিক্ষার্থীরা। একই সঙ্গে দুই বছরেই প্রথম হওয়া দুজনই মির্জাপুর ক্যাডেট কলেজের সাবেক ছাত্র হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষার মান ও সাফল্যের ধারাবাহিকতাও নতুন করে আলোচনায় এসেছে।

তানভীর রহমানপররাষ্ট্র ক্যাডার৪৭তম বিসিএস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    জাতীয় বিশ্ববিদ্যালয় তিনদিন বন্ধ ঘোষণা করে ক্যাম্পাস ছাড়লেন উপাচার্য

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে

    প্রতিদিন আট ঘণ্টার বেশি ক্লাস থাকে