মেঘলা থাকতে পারে ঢাকার আকাশ, তাপামাত্রা কি কমবে?

সংগৃহীত ছবি
রাজধানী ঢাকা ও আশপাশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ দিনের সর্বোচ্চ তাপমাত্রা খুব একটা কমার বা বাড়ার সম্ভাবনা নেই।
আজ রবিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
সকালের হালকা শীতের পর দিনের বেলায় এমন আবহাওয়া শ্রমজীবী ও বাইরে বের হওয়া মানুষের জন্য স্বস্তিদায়ক হতে পারে। আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আবহাওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ওই সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ।
এতে আরও বলা হয়েছে, আজকের সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সন্ধ্যা ৫টা ১০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল সোমবার ভোর ৬টা ২৩ মিনিটে সূর্যোদয় হবে।



