Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

দুর্যোগের খবর পাননি কৃষক, দুই লাখ হেক্টর জমির ফসল নষ্ট

  • অগ্রহায়ণের বৃষ্টিতে ২ লাখ হেক্টর ফসলের সর্বনাশ
  • অতিবৃষ্টি নিয়ে কৃষি অফিসের পূর্বাভাস পাননি চাষিরা
  • কাজে লাগানো হয়নি কৃষক কার্ডের বিশাল তথ্যভাণ্ডার
  • কৃষকদের তথ্য দিতে বিশেষ সমন্বিত প্রকল্প চান বিশেষজ্ঞরা
রিয়াজ হোসেন
রিয়াজ হোসেন
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪
শেয়ার করুন:
দুর্যোগের খবর পাননি কৃষক, দুই লাখ হেক্টর জমির ফসল নষ্ট

‘যদি বর্ষে আগনে, রাজা যায় মাগনে’। অর্থাৎ অগ্রহায়ণে বৃষ্টি হলে মহাসর্বনাশ। বরাবরের মতো এবারও অগ্রহায়ণের বৃষ্টিতে সেই বিপর্যয় নেমে এসেছে কৃষকের ঘরে। ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে আমন ধান, সরিষা, সবজিসহ নানা ফসল ক্ষতিগ্রস্ত। প্রায় দুই লাখ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্ভাব্য ক্ষতির কথা জানিয়ে আগাম সতর্কবার্তাও দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপরও ঠেকানো যায়নি অনিষ্ট, কারণ দুর্যোগের কথা নাকি জানতেই পারেননি কৃষক। এমনকি কৃষক কার্ডের জন্য সংগ্রহ করা বিশাল তথ্যভাণ্ডারও বয়ে আনেনি কোনো সুফল।

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের প্রাথমিক তথ্য বলছে, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিতে ১ লাখ ৭৭ হাজার ৮৯৯ হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। এর মধ্যে আমন ধান ১ লাখ ৩৫ হাজার ৮৬৪ হেক্টর, সরিষা ১ হাজার ৩ হেক্টর, সবজি ৯ হাজার ৩৬৩ হেক্টর।

কৃষকের কাছে আগাম আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানোর পদ্ধতি সম্পর্কে জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডল আগামীর সময়কে বললেন, ‘আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা যে ধরনের ওয়েদার মেসেজ পাই, সেগুলো আমাদের

বামিস পোর্টালের মাধ্যমে প্রকাশ করি। পাশাপাশি উপজেলা পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা তাদের গ্রুপে শেয়ার করেন। তারা আবার কৃষকদের সরাসরি অবহিত করেন। এই সিস্টেম আপাতত চালু আছে।’

তবে ভিন্ন তথ্য দিচ্ছেন মাঠপর্যায়ের কৃষকরা। তাদের ভাষ্য, আবহাওয়ার কোনো তথ্য পান না তারা। রাজবাড়ীর বালিয়াকান্দি সদর এলাকার কৃষক মনিরুল ইসলাম জানালেন, গত ১৭ নভেম্বর ১২ শতাংশ জমিতে দুই কেজি পেঁয়াজের বীজ বপন করেন তিনি। এক দিন পর বৃষ্টির পানিতে তলিয়ে যায় তার পুরো ক্ষেত। এতে সার, ওষুধ ও শ্রমের খরচ বাদেই শুধু ১১ হাজার টাকার পেঁয়াজের বীজ নষ্ট হয়েছে।

কৃষি অফিস থেকে আগাম আবহাওয়ার কোনো তথ্য বা সতর্কবার্তা দেওয়া হয়েছিল কি না, জানতে চাইলে মনিরুলের সাফ জবাব, ‘কৃষি অফিসের কাউকে কখনো মাঠে দেখি না। আবহাওয়ার আগাম তথ্য পাওয়া তো দূরের কথা। তাদের নামও কেউ জানে না।’

একই এলাকার মালেক শেখেরও অভিন্ন বক্তব্য। প্রায় ৪০ হাজার টাকা ক্ষতির কথা উল্লেখ করে তিনি বললেন, ‘আবহাওয়ার খবর কে কখন দেয়, তা আমরা জানি না। আগে থেকে জানতে পারলে হয়তো এমন ক্ষতির মুখে পড়তে হতো না।’ একই অবস্থা চাঁদপুরের। জেলা সদরের দাসাদী এলাকার কৃষক জাকির হোসেন জানালেন, অসময়ে হঠাৎ বৃষ্টির কারণে তাদের শীতকালীন শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। গ্রামের অনেক মানুষ আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে তেমন কিছুই জানতে পারেননি। কৃষি অফিস থেকে মাইকিং করলেও অনেকে সতর্ক হয়ে ফসল রক্ষায় ব্যবস্থা নিতে পারতেন।

কৃষকদের অভিযোগের সত্যতা মিলল চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু তাহেরের কথায়। তিনি জানিয়েছেন, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগাম সতর্কবার্তা মূলত আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে এ বিষয়ে আলাদাভাবে মাইকিং বা কৃষকদের জানানো হয় না।

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ঝিনাইদহের কৃষকরা। এ জেলায় কৃষিকার্ড পেয়েছেন ১০ হাজার কৃষক। কার্ড পাওয়া এমন ৮-১০ জনের সঙ্গে কথা হয় আগামীর সময়ের প্রতিনিধির। তারাও আবহাওয়ার কোনো বার্তা পাননি বলে অভিযোগ করেছেন।

স্থানীয় কৃষক রবিউল ও শাহাজাহান আলীর ভাষ্য, টিভিতে যখন ঝড়ের খবর পাওয়া যায় তখন আর কিছু করার থাকে না। আগাম তথ্য না পাওয়ায় চেয়ে চেয়ে ক্ষতি দেখতে হয়। নিজ উদ্যোগে কৃষি অফিসে গেলে কিছু সেবা মেলে, কিন্তু তা নেওয়া সব কৃষকের পক্ষে সম্ভব নয়।

তবে কৃষি বিভাগের উপপরিচালক কৃষিবিদ কামরুজ্জামানের দাবি, তারা খামারবাড়ি থেকে আবহাওয়ার বার্তা পেলে তা সহকারীদের কাছে হস্তান্তর করেন। এরপর কৃষকদের ফোন করে জানান ইউনিয়নভিত্তিক উপসহকারী কৃষি কর্মকর্তারা। তবে আবহাওয়া অফিস না থাকায় নানা জটিলতা ও সমস্যায় পড়তে হচ্ছে।

ঘূর্ণিঝড় ও বৃষ্টির প্রভাবে জয়পুরহাটের অধিকাংশ কৃষকই এখন একই বিপাকে পড়েছেন। পাঁচবিবির গোড়না গ্রামের কৃষক সাইদুল ইসলাম জানালেন, অতিবৃষ্টিতে পানি জমে যাওয়ায় পচছে সদ্য রোপণ করা আলুর বীজ। তবে আবহাওয়ার বিষয়ে কৃষি বিভাগ থেকে কোনো আগাম সতর্কতা না পাওয়ায় সময়মতো ধান কেটে ঘরে তোলা যায়নি বলে অভিযোগ কালাই পৌরসভার আওড়া গ্রামের কৃষক মনোয়ার হোসেনের।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, গত ২০, ২১ ও ২২ নভেম্বরের ঘূর্ণিঝড় আকভান ও অতিবৃষ্টিতে জয়পুরহাটে ৫ হাজার ৬২৬ হেক্টর ফসলি জমি আক্রান্ত। এর মধ্যে আমন ধান ৪ হাজার ১১৫ হেক্টর, আলু ১ হাজার ২৩৭ হেক্টর, সরিষা ১৯২ হেক্টর, শাকসবজি ৪৫ হেক্টর, পেঁয়াজ ২২ হেক্টর, গম ১১ হেক্টর, মরিচ ৩ হেক্টর এবং রসুন ১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে। ক্ষতি হওয়ার পর তা পরিদর্শন করার কথা জানিয়েছেন জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজু আলম সরকার।

আবহাওয়া অধিদপ্তর নভেম্বরের শুরুতেই বঙ্গোপসাগরে একাধিক ঘূর্ণিঝড় ও এর প্রভাবে অতিবৃষ্টির কথা জানিয়েছিল। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যার মধ্যে ১৯৭০ সালের প্রলয়ংকরী ভোলা ঘূর্ণিঝড়, ১৯৮৮ সালের ঘূর্ণিঝড়, ২০০৭ সালের সিডর এবং ২০১৯ সালের বুলবুল ও ২০২৩ সালের ১৭ নভেম্বর ঘূর্ণিঝড় মিধিলি বাংলাদেশের উপকূলে আঘাত হেনে ফসল, ঘরবাড়ি ও জনজীবনে ক্ষয়ক্ষতি সৃষ্টি করে। তাহলে এত অভিজ্ঞতার পরও কৃষকের ফসল রক্ষায় কেন কার্যকর ব্যবস্থা গড়ে ওঠেনি প্রশ্ন বিশেষজ্ঞদের?

‘কৃষকের কাছে আবহাওয়ার পূর্বাভাস পৌঁছানোর ক্ষেত্রে আমাদের বড় ধরনের ঘাটতি রয়েছে। এ কারণেই অনেক সময় এসব তথ্য পান না কৃষক। কৃষকের কাছে তথ্য পৌঁছানোর জন্য দক্ষিণাঞ্চলে কমিউনিটি রেডিওর মাধ্যমে কিছু কার্যক্রম চালু করা হয়েছিল। এখন এ ধরনের উদ্যোগ আরও বেশি প্রয়োজন। কৃষকদের জানানোর জন্য যেসব মাধ্যম দরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব সেসব ব্যবস্থা নেই’— দুর্বলতা তুলে ধরলেন সাবেক কৃষি সচিব আনোয়ার ফারুক।

তার পরামর্শ, ‘সরকারের কাছে কৃষকদের বিশাল তথ্যভাণ্ডার থাকলেও যথাযথভাবে কাজে লাগানো হচ্ছে না। কৃষক কার্ডের তথ্য ব্যবহার করে এসএমএস ও ভয়েস কলের মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা পাঠানো উচিত। পাশের দেশ ভারত যদি কৃষকের কাছে এসব তথ্য পৌঁছাতে পারে, তাহলে আমরা কেন পারব না? পশ্চিমবঙ্গে ধান উৎপাদনে কৃষকরা বেশি লাভবান হচ্ছেন। অথচ আমাদের দেশে কৃষক উৎপাদন করেও পাচ্ছেন না ন্যায্য দাম। বরাবরই ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক।’

কৃষকদের কাছে তথ্য পাঠাতে সমন্বিত উদ্যোগের তাগিদ দিয়ে তিনি বললেন, কৃষি তথ্য সার্ভিসের বিশেষ বাজেট থাকা দরকার। কীভাবে টেলিভিশনে স্ক্রল বা বিশেষ বুলেটিন প্রচার করা হবে, ইউটিউব, ফেসবুক ও হোয়াটসঅ্যাপে কী ধরনের তথ্য দেওয়া হবে, কীভাবে এসএমএস পাঠানো হবে— এসব পরিকল্পনা করে বাস্তবায়ন করতে হবে। শুধু তথ্য প্রকাশ করলেই দায়িত্ব শেষ হয় না। কোথায় ঘাটতি রয়েছে, তা চিহ্নিত করে নিতে হবে সমাধানের উদ্যোগ।

বর্তমান ব্যবস্থাকে আরও যুগোপযোগী করার পরিকল্পনা আছে কি না, জানতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক ওবায়দুর রহমান মণ্ডলের ভাষ্য, ‘সেটা হয়তো ভবিষ্যতে নেওয়া হবে। পরিকল্পনা অবশ্যই আছে। এই মুহূর্তে আমাদের কার্যকর ব্যবস্থা হলো; আমরা প্রতিদিনের আবহাওয়ার পূর্বাভাস আমাদের চ্যানেলে ও ওয়েবসাইটে দিয়ে দিই।’

প্রতিবেদনে তথ্য দিয়েছেন আগামীর সময় প্রতিবেদক, রাজবাড়ী এবং চাঁদপুর, জয়পুরহাট ও ঝিনাইদহ প্রতিনিধি

কৃষকবৃষ্টিঘূর্ণিঝড়কৃষি সম্প্রসারণ অধিদপ্তরআবহাওয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন