Agamir Somoy E-Paper
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অভুক্ত মানুষের খাবার জোগান আজাদ
রবিবার, ৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় আবহাওয়া

আজ কোথায় কোথায় ঝরতে পারে বৃষ্টি, গরম কি কমবে?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:০৫
আজ কোথায় কোথায় ঝরতে পারে বৃষ্টি, গরম কি কমবে?

সংগৃহীত ছবি

শ্রাবণের শেষভাগে এসে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়তে পারে বর্ষণ। আজ রবিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে উত্তরাঞ্চল ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম লিমিটেড।

একই সঙ্গে চট্টগ্রাম, ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের কারণে কিছু অঞ্চলে সাময়িক স্বস্তি মিললেও বৃষ্টি বিরতির সময়ে সারা দেশেই ভ্যাপসা গরমের অনুভূতি বাড়তে পারে। একই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া পরিস্থিতি পর্যালোচনায় দেখা যায়, বর্তমানে বৃষ্টি বলয় কম সক্রিয় অবস্থায় রয়েছে। পরবর্তী বৃষ্টি বলয় চলতি আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে সক্রিয় হতে পারে। তবে বৃষ্টি চলাকালে উত্তর-পূর্বাঞ্চল ও পার্বত্য চট্টগ্রামে মাঝারি ধরনের বজ্রপাতের ঝুঁকি রয়েছে।

আরও পড়ুন

লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

০৯ আগস্ট ২০২৬

এমন পরিস্থিতিতে মেঘের গর্জন শোনা গেলে সবাইকে নিরাপদ আশ্রয়ে থেকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া বৃষ্টি শুরুর আগে বা চলাকালীন মৃদু থেকে মাঝারি ধরনের দমকা হাওয়া বইতে পারে; তবে শিলাবৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের কোনো আশঙ্কা নেই।

সামুদ্রিক আবহাওয়া পর্যালোচনায় দেখা যায়, সাগরে কোনো নিম্নচাপ বা সিস্টেম তৈরি হয়নি এবং সমুদ্রবন্দরের জন্য কোনো সতর্ক সংকেত জারি করা হয়নি। তবে উত্তর বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকতে পারে।

বিগত ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্রে দেখা গেছে, দেশে সর্বোচ্চ ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভোলায়। এ সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ময়মনসিংহে ৩৫ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কুমারখালীতে ২৪ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ৩১ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে।

বৃষ্টিআবহাওয়া
    শেয়ার করুন:
    Advertisement
    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৫

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ‘হ্যাডম দেখানো’র সংস্কৃতি কোথায় গিয়ে থামবে?

    ০৯ আগস্ট ২০২৬, ০০:২২

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    জাহাঙ্গীর গেটে কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩১

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    বিলিয়ন ডলারের বিনিয়োগেও নিউইয়র্কের শিক্ষায় ধস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:৩৭

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    বড় সাজ্জাদের ফুপাতো ভাই বার্মিজ সেজে ওমান পালানোর পথে ধরা

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১১

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ইতালি-স্পেন কূটনৈতিক সংঘাত, শেনজেন স্থগিত

    ০৯ আগস্ট ২০২৬, ০০:০৮

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    লঘুচাপের প্রভাবে চার দিন বৃষ্টি, ৮ জেলায় বন্যার শঙ্কা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৮

    সবে মিলে করি লুট

    সবে মিলে করি লুট

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৩৬

    রোবটের দেশি কারিগর

    রোবটের দেশি কারিগর

    ০৯ আগস্ট ২০২৬, ০৬:০০

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    বিটিএসের গ্র্যামি বর্জন: মূলধারায় স্বীকৃতি চায় বিটিএস

    ০৯ আগস্ট ২০২৬, ০০:১৪

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    সাতছড়ি বনে গরুর সঙ্গে ইয়াবা-গাঁজা উদ্ধার

    ০৯ আগস্ট ২০২৬, ০১:১৩

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ডিমলায় অফিস সময়ে ঘুমে নারী কর্মচারী, ভিডিও সামাজিক মাধ্যমে

    ০৯ আগস্ট ২০২৬, ০১:০৭

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    তারেক রহমানকে নির্যাতন করা হয়েছিল জেআইসিতে

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪৫

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    কারিগরি সফরে ‘আমলা কোটা’, বিদেশ গিয়ে কী করেন তারা

    ০৯ আগস্ট ২০২৬, ০৫:৪০

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    রবিবার বন্ধ রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট

    ০৯ আগস্ট ২০২৬, ০৭:৩৬

    advertiseadvertise