Agamir Somoy E-Paper
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
উপকূলের নারীদের পথ দেখাচ্ছেন সরমা রানী
সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১৭:৪৩
শেয়ার করুন:
স্বাক্ষরিত জুলাই সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার: মাহদী আমিন

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ শতভাগ বাস্তবায়ন করবে সরকার- এমন অবস্থান স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে সরকার।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর মুখপাত্র।

মাহদী আমিন বলেন, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য মত, পথ, দর্শন ও আদর্শের ঊর্ধ্বে। গণতন্ত্রকামী সব রাজনৈতিক দল ও শক্তি এই অবস্থানে ঐক্যবদ্ধ রয়েছে। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে দেশের সব শ্রেণি-পেশা ও মতের মানুষ যেভাবে এক হয়েছিল, সেই ঐক্য আরও সুসংহত করতে চায় সরকার।

আরও পড়ুন

লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

২৩ নভেম্বর ২০২৬

এনসিপির সঙ্গে আলোচনায় দেশের স্বার্থে ঐক্যের বিষয়টি উঠে এসেছে উল্লেখ করে তিনি বলেন, ‘পতিত স্বৈরাচারের অপশক্তি দেশের ভেতরে বা বাইরে থেকে যেন দেশে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে গণতন্ত্রকামী প্রতিটি রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী শক্তি ঐক্যবদ্ধ রয়েছে।’

‘তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক অভিযাত্রার মধ্য দিয়ে স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পথচলা শুরু হয়েছে, তা সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে বাস্তবায়ন করতে হবে। এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার, যেখানে নীতি, সহাবস্থান, সহিষ্ণুতা ও পারস্পরিক সম্মানবোধ থাকবে’

জুলাই গণঅভ্যুত্থানে দেশের মানুষের মধ্যে মানবাধিকার, আইনের শাসন ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল। ফ্যাসিবাদের বিরুদ্ধে সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনই আজকের মতবিনিময়ে দেখা গেছে-উল্লেখ করেন তিনি।

জাতীয় স্বার্থে ঐকমত্য প্রয়োজন রাজনৈতিক দলগুলোর

মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের সংগ্রাম। আর ২০২৪ সালের গণঅভ্যুত্থান ছিল সেই স্বাধীনতা ও মানবাধিকার রক্ষা এবং প্রতিষ্ঠার আন্দোলন। বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও গণমানুষের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আর্থসামাজিক উন্নয়ন, শিল্পের সুরক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির মতো জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য প্রয়োজন।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অবস্থান স্পষ্ট। প্রধানমন্ত্রী জাতীয় সংসদেও এ বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন। নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে দেওয়া প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন করা হবে। এ ক্ষেত্রে ন্যূনতম কোনো বিচ্যুতি হবে না।

নতুন ঐক্য গড়ার কিছু নেই, শক্তিশালী করাই লক্ষ্য

এনসিপির নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মাহদী আমিন বলেন, মতবিনিময়ে দলটির প্রতিনিধিরা নিজেদের বক্তব্য ও প্রস্তাব তুলে ধরেছেন। প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন। নতুন করে ঐক্য গড়ার কিছু নেই। জুলাই গণঅভ্যুত্থানের সময়ই গণতন্ত্রকামী মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে। সেই ঐক্য আরও শক্তিশালী করাই এখন লক্ষ্য।

এর আগে দুপুর ১টা ২০ মিনিটে এনসিপির চার সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকটি শেষ হয় দুপুর ১টা ৫৫ মিনিটে। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন ও সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুও বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে এনসিপির নেতাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন প্রধানমন্ত্রী। পরে এনসিপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে বৈঠকের বিষয়বস্তু নিয়ে পৃথক ব্রিফিং করা হয়।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি ও সুজন মাহমুদ, সহকারী প্রেস সচিব একেএম নাজমুল হক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারি।

জুলাই সনদমাহদী আমিনপ্রধানমন্ত্রীতারেক রহমানসরকারনাহিদ ইসলামহাসনাত আব্দুল্লাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    অবৈধ ইটভাটায় পুড়ছে সন্দ্বীপ, নিয়ন্ত্রণ হাতবদল

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    ২৩ সদস্যের ভরসা তুলি, নিজেই এখন অসহায়

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    সূত্রাপুরে ককটেল বিস্ফোরণে ঢাবি কর্মচারী আহত

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    ‘চ্যাটজিপিটিকে বললাম কীভাবে ইয়াবা বানাব শিখিয়ে দাও’

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    কোরিয়ায় আটক হয়ে ফিরতে হলো দেশে, কিয়াংসাং বিশ্ববিদ্যালয়ের ভূমিকার তদন্ত চান জাহিদুল

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ১৮ দিনেই অন্য দেশে চলে গেছে ৩১৬৮ কোটির অর্ডার

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    ‘আপনার ফাইল ওকে, আমাদের ভিটামিন কই?’

    শখকে পেশা বানাবেন যেভাবে

    শখকে পেশা বানাবেন যেভাবে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ : দুজন কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’- বলা ছাত্রলীগ নেতা ফের গ্রেপ্তার