Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বোরহানের মানবসেবার হাতিয়ার ফেসবুক
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ২২:৪৭
পুলিশকে ‘ডিমোরালাইজড’ করতে অপপ্রচার চলছে : পুলিশ অ্যাসোসিয়েশন

গ্রাফিকস: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাই-বাছাইহীন, মনগড়া ও কাল্পনিক তথ্য ছড়িয়ে নেতিবাচক প্রচারণা চালানোর অভিযোগ তুলেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

সংগঠনটি বলছে, কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে শুধু বিগত সরকারের সময়ে চাকরি করার কারণে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আজ সোমবার রাতে সংগঠনের সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু এক বিবৃতিতে এসব কথা জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, পুলিশ প্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, অফিসার ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে। বিশেষ করে কোনো কর্মকর্তার নতুন পদায়নের পরপরই তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে অতিমাত্রায় নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে। এতে আরও বলা হয়, কিছু ব্যক্তি নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সক্রিয়কর্মী হিসেবে পরিচয় দিয়ে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ সৃষ্টি এবং তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় লিপ্ত রয়েছেন।

আরও পড়ুন

শিগগিরই দুবাই যাচ্ছে পুলিশ-দুদকের প্রতিনিধিদল

০২ আগস্ট ২০২৬

পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, দমন-পীড়ন, নির্যাতন কিংবা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে প্রচলিত আইন অনুযায়ী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে আইন তার নিজস্ব গতিতে চলবে। কিন্তু কেবল বিগত সরকারের আমলে দায়িত্ব পালনের কারণে কোনো কর্মকর্তাকে ঢালাওভাবে অভিযুক্ত করা অনুচিত।

বিবৃতিতে নেতৃবৃন্দ দাবি করেন, এসব অপপ্রচারের অন্যতম উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল দুর্বল করা, সদ্য পদায়ন পাওয়া কর্মকর্তাদের বিতর্কিত করা এবং সামগ্রিকভাবে পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করা। একই সঙ্গে এসব প্রচারণার মাধ্যমে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি এবং সরকারের আইনশৃঙ্খলা রক্ষার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে।

এ ধরনের প্রচারণা বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, পুলিশ বাহিনীকে ডিমোরালাইজড করার উদ্দেশ্যে পরিচালিত মানহানিকর প্রচারণা ও মিথ্যা তথ্য প্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। পাশাপাশি পুলিশ বাহিনীর পেশাদারিত্ব রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছে সংগঠনটি।

পুলিশ অ্যাসোসিয়েশন
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    হোটেলে নিয়ে ধর্ষণচেষ্টার মামলার জেরে ববি শিক্ষক বরখাস্ত

    ০৪ আগস্ট ২০২৬, ০০:১০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২০

    ০৪ আগস্ট ২০২৬, ০০:২৬

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ‘আমি আর পারছি না’ বলে ফেসবুক লাইভে কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০১:১৭

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    বাড়তি বিদ্যুৎ বিল নিয়ে সমালোচনায় তাসনিম জারা

    ০৪ আগস্ট ২০২৬, ০১:২৯

    প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

    প্রশাসকের ওপর হামলার কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক কাটল ডিএনসিসি

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৩

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৩৫

    দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

    দুই দিনের সফরে ঢাকায় সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৩

    জুতা ধার করে খেলা ছেলেটি...

    জুতা ধার করে খেলা ছেলেটি...

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৪৭

    জুনিয়রদের হারিয়ে পিটার অভিভূত!

    জুনিয়রদের হারিয়ে পিটার অভিভূত!

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৫০

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

    প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুক পোস্ট, এনসিপির বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

    ০৪ আগস্ট ২০২৬, ০২:৫৯

    সেই আর্জেন্টাইন রত্ন ইংল্যান্ডে

    সেই আর্জেন্টাইন রত্ন ইংল্যান্ডে

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪

    আদিবাসী পোশাকের ভাষা

    আদিবাসী পোশাকের ভাষা

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০২

    ভোটার তালিকা তৈরি করতে অনুরোধ ইসির

    ভোটার তালিকা তৈরি করতে অনুরোধ ইসির

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৩

    মাশরুম ম্যাজিক

    মাশরুম ম্যাজিক

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪

    বাংলাদেশের বিপক্ষে সবুজ উইকেট চান না বোর্ডার

    বাংলাদেশের বিপক্ষে সবুজ উইকেট চান না বোর্ডার

    ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৯

    advertiseadvertise