Agamir Somoy E-Paper
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

মাশরুম ম্যাজিক

নাদিয়া নাতাশা
agamir somoy
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৩:০৪
মাশরুম ম্যাজিক

একই সঙ্গে পুষ্টিকর ও সুস্বাদু খাবার হিসেবে মাশরুমের বেশ কদর। এর জাদুকরী সব পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর

 

চিজি মাশরুম চিকেন রোলাড

উপকরণ: চিকেন ব্রেস্ট (হাড় ছাড়া) ২টি, মাশরুম কুচি ১ কাপ, মোজারেলা বা চেডার চিজ (গ্রেট করা) ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, বাটার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল ১ টেবিল চামচ।

প্রণালি: চিকেন ব্রেস্ট পাতলা করে বিট করুন। এবার লবণ ও গোলমরিচ দিয়ে ১৫ মিনিট মেরিনেট করে নিন। তারপর প্যানে বাটার গরম করে রসুন ও মাশরুম ৪-৫ মিনিট ভাজুন। পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে রাখুন। এবার ভাজা মাশরুমের সঙ্গে চিজ মিশিয়ে চিকেনের ওপর ফিলিং দিয়ে শক্ত করে রোল করুন। টুথপিক দিয়ে আটকে দিন। তারপর প্যানে সামান্য তেল দিয়ে চারপাশে ২-৩ মিনিট করে সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এরপর ঢেকে কম আঁচে ১০-১২ মিনিট রান্না করুন (চাইলে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ওভেনে ১৫-২০ মিনিট বেক করতে পারেন)। সবশেষে টুথপিক খুলে নিয়ে চিজি মাশরুম চিকেন রোলাড টুকরো করে পরিবেশন করুন।

পরিবেশন: ক্যারট পিউরি বা ম্যাশড পটেটো, রিসোটো বা সতে করা সবজির সঙ্গে পরিবেশন করুন।

 


ক্রিম অব মাশরুম স্যুপ

উপকরণ: বাটন মাশরুম (পাতলা টুকরো করা) ২৫০ গ্রাম, বাটার ৩০ গ্রাম বা ২ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, পেঁয়াজ (মাঝারি আকারের, কুচি করা) ১টি, রসুন (কুচি করা) ২ কোয়া, ময়দা ২ টেবিল চামচ, গরম ভেজিটেবল বা চিকেন স্টক ৭৫০ মিলিলিটার বা ৩ কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, তরল দুধ আধা কাপ, লবণ স্বাদমতো, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, শুকনো বা তাজা থাইম আধা চা চামচ (ঐচ্ছিক), পার্সলে কুচি (সাজানোর জন্য) পরিমাণমতো।

প্রণালি: একটি সসপ্যানে বাটার ও অলিভ অয়েল গরম করুন। পেঁয়াজ ও রসুন দিয়ে নরম হওয়া পর্যন্ত ভাজুন; ২-৩ মিনিট লাগতে পারে। এবার মাশরুম দিয়ে মাঝারি আঁচে ৬-৮ মিনিট রান্না করুন, যতক্ষণ না মাশরুমের পানি শুকিয়ে হালকা বাদামি রঙ ধারণ করে। তারপর ময়দা দিয়ে ১-২ মিনিট নেড়ে রান্না করুন, যাতে কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এবার অল্প অল্প করে গরম স্টক ঢালুন এবং ক্রমাগত নাড়তে থাকুন, যাতে কোনো দলা না হয়। ১০-১২ মিনিট মাঝারি আঁচে ফুটিয়ে নিন। তারপর স্যুপটি সম্পূর্ণ বা অর্ধেক ব্লেন্ড করে আবার প্যানে ফিরিয়ে দিন। এতে স্যুপ আরও মসৃণ ও ক্রিমি হবে। এবার দুধ ও ফ্রেশ ক্রিম যোগ করে ২-৩ মিনিট হালকা গরম করুন। ক্রিম দেওয়ার পর বেশি ফুটাবেন না। লবণ, সাদা গোলমরিচ ও থাইম দিয়ে স্বাদ ঠিক করে নামিয়ে নিন।

পরিবেশন: পরিবেশন: পার্সলে কুচি দিয়ে সাজিয়ে গার্লিক ব্রেডের সঙ্গে পরিবেশন করুন।

 

 

মাশরুম স্যান্ডউইচ

উপকরণ: পাউরুটি ৮ টুকরো, বাটন মাশরুম (পাতলা করে কাটা) ২০০ গ্রাম, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, রসুন কুচি ১ চা চামচ, বাটার ২ টেবিল চামচ, মোজারেলা বা চেডার চিজ (গ্রেট করা) আধা কাপ, মেয়োনিজ ২ টেবিল চামচ, কালো গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, অরিগানো আধা চা চামচ (ঐচ্ছিক)।

প্রণালি: একটি প্যানে ১ টেবিল চামচ বাটার গরম করে পেঁয়াজ ও রসুন ১ মিনিট ভাজুন। এরপর মাশরুম দিয়ে ৫-৬ মিনিট রান্না করুন, যতক্ষণ না পানি শুকিয়ে যায়। এবার লবণ, গোলমরিচ ও অরিগানো দিয়ে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন। এক টুকরো পাউরুটির এক পাশে মেয়োনিজ বা বাকি বাটারের প্রলেপ দিয়ে তার ওপর মাশরুমের মিশ্রণটি ছড়িয়ে দিন। ওপরে গ্রেট করা চিজ দিয়ে আরেক টুকরো পাউরুটি দিয়ে ঢেকে দিন। হয়ে গেল স্যান্ডউইচ। এভাবে প্রয়োজনমতো আরও স্যান্ডউইচ বানিয়ে বাটার মাখানো প্যান বা স্যান্ডউইচ মেকারে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত টোস্ট করুন। চিজ গলে গেলে নামিয়ে নিন।

পরিবেশন: টমেটো কেচাপ, চিলি সস বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

 

 

পুষ্টিকরসুস্বাদু খাবারজাদুকরীচিজি মাশরুমঅপূর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    যে দেশ ছাড়েন, চাইলে আবার ঢুকতেও পারেন: রুমিন ফারহানা

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন নাহিদ

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক

    একদিনে রাজধানীর ৮ স্থানে ককটেল বিস্ফোরণ, আহত রিকশাচালক