একই সঙ্গে পুষ্টিকর ও সুস্বাদু খাবার হিসেবে মাশরুমের বেশ কদর। এর জাদুকরী সব পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর
চিজি
মাশরুম চিকেন রোলাড
উপকরণ: চিকেন ব্রেস্ট (হাড় ছাড়া) ২টি, মাশরুম কুচি ১ কাপ, মোজারেলা বা চেডার চিজ (গ্রেট করা) ১ কাপ, রসুন কুচি ১ চা চামচ, বাটার ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো,
গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, তেল ১ টেবিল চামচ।
প্রণালি: চিকেন ব্রেস্ট পাতলা করে বিট করুন। এবার লবণ ও গোলমরিচ দিয়ে ১৫ মিনিট মেরিনেট করে নিন। তারপর প্যানে বাটার গরম করে রসুন ও মাশরুম ৪-৫ ম...