Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের জীবন বদলানোর চেষ্টা আমানের
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

বিসিএসের প্রশ্নপত্র আরও কঠিন করার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৮:৪৩
শেয়ার করুন:
বিসিএসের প্রশ্নপত্র আরও কঠিন করার পরামর্শ

সোনারগাঁও হোটেলে পিএসসি ও ইউএনডিপি আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা। ছবি : আগামীর সময়

বিসিএসের নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষার প্রশ্নপত্র আরও কঠিন করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তার মতে, প্রশ্ন এমন মানসম্পন্ন হওয়া উচিত, যাতে শুরুতেই নিজের যোগ্যতা বুঝতে পারেন প্রার্থীরা।

আজ সোমবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে পিএসসি ও ইউএনডিপি আয়োজিত ‘স্থবিরতা থেকে সুশাসনের নবযাত্রা: বিপিএসসি সংস্কার প্রতিবেদন’ প্রকাশ অনুষ্ঠানে আলোচনায় এ পরামর্শ দেন তিনি।

জাহেদ উর রহমান বলেছেন, বর্তমানে বিসিএস ক্যাডার হওয়ার নেশায় বুঁদ হয়ে আছে তরুণ প্রজন্মের বড় একটি অংশ। বয়স যতদিন আছে, ততদিন বিসিএসের জন্য পরীক্ষা দিয়ে যাচ্ছেন অনেকেই। আবার বিসিএস দিতে দিতে ব্যর্থ হয়ে চরম হতাশায় নিমজ্জিত হচ্ছেন কেউ কেউ।’

তার ভাষ্য, ‘তরুণদের জীবনের বড় একটি সময় খেয়ে ফেলছে বিসিএস। এই পরীক্ষার প্রশ্ন আরও কঠিন হলে একবার পরীক্ষা দিয়েই যখন একজন শিক্ষার্থী দেখবে সে এর যোগ্য নয়, তখন সে সময় নষ্ট না করে ধাবিত হবে অন্য পেশায়।’ এ সময় বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই শিক্ষার্থীদের বিসিএস মুখী হওয়ার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারি, পিএসসি চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্য অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএসসি সদস্য মেজর জেনারেল (অব.) আনোয়ারুল ইসলাম।

বিসিএসপ্রশ্নপত্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    গুলির পরও শিরদাঁড়া সোজা ছিল গোপাল মুহুরীর

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    আইন হাতে নেবে না, তবে চট্টগ্রামের রাজপথ দখলে রাখবে যুবদল

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    পাসপোর্ট আটকে রেখে বেতনও দেয়নি কারখানা, মিসরে ১৫ বাংলাদেশি আটক

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    গোপালগঞ্জে ডিআইজি; বললেন, পুলিশ প্রস্তুত

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    বাংলাদেশি কমিউনিটি বৈচিত্র্যময়

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    লগি-বৈঠা নিয়ে ‘তাণ্ডবের’ পর গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    স্বেচ্ছাসেবক দল নেতা হত্যায় অভিযুক্ত যুবলীগ নেতার ভাইকে পিটিয়ে হত্যা

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    হাসিনাকে ফেরানোর শপথ নিয়ে গোপালগঞ্জে আ. লীগের কার্যালয় খুলল নিষিদ্ধ ছাত্রলীগ

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    জানাজায় অংশ নিয়ে রাজনীতি ছাড়ার ঘোষণা স্বেচ্ছাসেবক দল নেতার

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হুমকি, ‘আজ ভবনে গুলি করেছি, কাল তোর শরীরে’

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য

    মাহমুদুল হক, নীরবতাও যার সাহিত্য