Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক নিরাপদ রাখতে একরামুলের চেষ্টা
শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

জলবায়ু সম্মেলনে পাঁচ দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী : প্রেস সচিব

বাসস
agamir somoy
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:০৭
শেয়ার করুন:
জলবায়ু সম্মেলনে পাঁচ দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী : প্রেস সচিব

প্রেস ব্রিফিংয়ে সালেহ শিবলী। ছবি : সংগৃহীত

বিশ্ব জলবায়ু সম্মেলন কপ৩১-এ জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জলবায়ু অর্থায়ন বাড়ানো থেকে শুরু করে ঋণ-ত্রাণ, প্রযুক্তি হস্তান্তর ও নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের মতো বিষয়গুলো এসব দাবিতে গুরুত্ব পেয়েছে।

আজ শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে সালেহ শিবলী এসব কথা জানান। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরসঙ্গী ছিলেন তিনি।

প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই তারেক রহমান যেসব পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন, সেগুলো এখন দেশে বাস্তবায়ন হচ্ছে। জলবায়ু সম্মেলনেও তিনি সেই পরিকল্পনাগুলোর কথা তুলে ধরেছেন।

প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট এদিন ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রেস সচিব জানিয়েছেন, সরকার পরিচালনার দায়িত্ব নেওয়ার আগেই প্রধানমন্ত্রী তারেক রহমান ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার মাইল খাল খননের পরিকল্পনার কথা জাতিকে জানিয়েছিলেন।

তার ভাষ্য, প্রধানমন্ত্রী বিশ্ব জলবায়ু সম্মেলনেও এসব পরিকল্পনার কথা তুলে ধরেছেন। পরিকল্পনাগুলো এখন দেশে বাস্তবায়ন হচ্ছে।

গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ায় শুরু হয়েছে কপ৩১ সম্মেলন। এটি চলবে ২০ নভেম্বর পর্যন্ত। সম্মেলনের গুরুত্বপূর্ণ দুটি দিন ছিল ১১ ও ১২ নভেম্বর। এ সময় প্রধানমন্ত্রী বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।

সালেহ শিবলী জানিয়েছেন, গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেছেন।

তার ভাষ্য, সম্মেলনে এখনো বিভিন্ন পর্যায়ে আলোচনা, সেমিনার ও অন্যান্য কর্মসূচি চলছে।

প্রধানমন্ত্রীর সফর কর্মসূচি সম্পর্কে প্রেস সচিব জানিয়েছেন, আন্তালিয়ায় তার একাধিক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বৈঠক ছিল। এ ছাড়া বিভিন্ন বিষয়ে সেমিনার ও সিম্পোজিয়ামেও অংশ নেন তিনি।

বাংলাদেশের পাঁচ দফা দাবি সম্পর্কে আরও বিস্তারিত তথ্য আগামী এক বা দুই দিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ সম্মেলনের মাধ্যমে জানাবে বলে আশা প্রকাশ করেন সালেহ শিবলী।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা নিয়েও কথা বলেন তিনি। তার ভাষ্য, এবারের তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে মাত্র ২১ জন গেছেন, যা একটি ইতিবাচক দিক।

প্রধানমন্ত্রীর আসা-যাওয়ার সময় বিমানবন্দরে হাজার হাজার বা লাখ লাখ মানুষের ভিড় হওয়ার যে চিত্র ছিল, তা থেকেও বেরিয়ে আসা সম্ভব হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

এর আগে, গত ১০ নভেম্বর কপ৩১ এবং আন্তালিয়া লিডার্স সামিটে অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত বৃহস্পতিবার কপ৩১-এর উচ্চপর্যায়ের অধিবেশনে দেওয়া ভাষণে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর প্রয়োজন মেটাতে পাঁচটি জরুরি পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি।

প্রথমত, আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ প্রতিটি দেশের নিজস্ব অগ্রাধিকারের ভিত্তিতে অভিযোজন কার্যক্রমে বরাদ্দ করার দাবি জানানো হয়। একই সঙ্গে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রচেষ্টায় সহায়তার কথাও বলা হয়েছে।

দ্বিতীয়ত, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলোর জন্য ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট ডেট ক্লজ’ এবং ‘ডেট-ফর-ক্লাইমেট সোয়াপ’-এর মতো উদ্যোগসহ জরুরি ঋণ-ত্রাণ সুবিধা চালুর দাবি জানানো হয়েছে।

তৃতীয়ত, পরিবেশবান্ধব জলবায়ু প্রযুক্তিতে ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করার পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোতে এসব প্রযুক্তি হস্তান্তরে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে।

চতুর্থত, সাশ্রয়ী অর্থায়ন, দক্ষতা উন্নয়ন এবং ন্যায্য জ্বালানি রূপান্তরের মাধ্যমে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের গতি বাড়ানোর দাবি জানানো হয়েছে।

পঞ্চমত, ন্যায্য অর্থায়ন ও ন্যায্য বাণিজ্যের ভিত্তিতে একটি ন্যায়সংগত জ্বালানি রূপান্তরের জন্য কপ৩১ সম্মেলনে ‘বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজম’ গ্রহণের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীতারেক রহমানকপ৩১
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    দুই অটোরিকশাচালকের হাতাহাতি, ট্রাকচাপায় প্রাণ গেল একজনের

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায়’ পুড়ল নুসরাতের বাড়ি

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    নিরাপত্তা শঙ্কায় দেশে ফিরে যাচ্ছেন ঢাবির আরও ৬ চীনা শিক্ষার্থী

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    মেঘনা গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার/ডেপুটি ম্যানেজার পদে চাকরি

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ঢাকার মেট্রোরেলে যৌথভাবে কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান টাটা

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    ‘আয়াতুল কুরসি’ লেখা গয়না পরায় কারিনা পেলেন আইনি নোটিস

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    এক ছবিতে আড়াই কোটি টাকা জিতলেন বাংলাদেশি আলোকচিত্রী

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    ঢাকা রাতে হ‍ুমায়ূন

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    এলপিজির ৮০ শতাংশই আসছে আমেরিকা থেকে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘ভালো-মন্দ ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও’- কাফনের কাপড়ের সঙ্গে চিরকুটে আতঙ্ক দৌলতপুরে

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    ‘আজ আমি, কাল আপনি, পরশু অন্য সবাই আক্রান্ত হবে’

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার

    সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষ, তিন ঘণ্টার মধ্যে বিএনপি নেতা বহিষ্কার