Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় জাতীয়

স্বর্ণের দাম কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

নিজস্ব প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২১
স্বর্ণের দাম কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, প্রতি ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। আজ সকাল ১০টা থেকেই নতুন এই কার্যকর হচ্ছে। মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় এই সমন্বয় করা হয়েছে।

নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এখন ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস তাদের বিজ্ঞপ্তিতে আরও স্পষ্ট করেছে যে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সঙ্গে বাধ্যতামূলকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যোগ করতে হবে। এর পাশাপাশি বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত হবে। তবে অলঙ্কারের ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণ কম-বেশি হতে পারে।

সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারি স্বর্ণের দাম বৃদ্ধি করা হয়েছিল। সে সময়ও ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়ানো হয়েছিল। চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে মোট ২৯ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ১৮ বার বেড়েছে এবং ১১ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন দেখা গিয়েছিল।

স্বর্ণের দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৩৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৬ হাজার ৬৫ টাকা এবং ১৮ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকায় স্থির রয়েছে। এ বছর এখন পর্যন্ত ১৭ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে।

আজকের স্বর্ণের দামস্বর্ণের দাম
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise