Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় জাতীয়

লিপিকলা টাইপটক-২০২৬

বাংলা টাইপ ডিজাইনের বিবর্তন ও চ্যালেঞ্জ নিয়ে আলাপ

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৫১
বাংলা টাইপ ডিজাইনের বিবর্তন ও চ্যালেঞ্জ নিয়ে আলাপ

সোমবার বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সম্মেলন ‘লিপিকলা টাইপটক—২০২৬’

স্বাধীন টাইপ ডিজাইন স্টুডিও ও গবেষণাভিত্তিক প্লাটফর্ম লিপিকলা টাইপ ফাউন্ড্রির আয়োজনে সোমবার রাজধানীর বাংলামোটরের বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক সম্মেলন ‘লিপিকলা টাইপটক—২০২৬’।

বাংলা টাইপ ডিজাইনের বিবর্তন, বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করতে টাইপ ডিজাইন, গবেষণা ও সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞরা একত্রিত হন এ সম্মেলনে।

সম্মেলনের মূল আলোচনা উপস্থাপন করেন নিউ এজের ডেপুটি এডিটর ও বাংলা টাইপোগ্রাফি বিষয়ক সাময়িকী ‘হরফচর্চা’-এর সম্পাদকীয় সহযোগী আবু জার মো. আককাস এবং খ্যাতিমান টাইপ ডিজাইনার ও গবেষক বাংলা টাইপ ফাউন্ড্রির প্রতিষ্ঠাতা জ্যাকব থমাস।

আবু জার মো. আককাস তার বক্তব্যে বাংলা টাইপ ডিজাইনের ইতিহাস এবং প্রাচীন ব্রাহ্মী লিপি থেকে আধুনিক বাংলা টাইপ ডিজাইনে ফন্টের ঐতিহাসিক বিবর্তন তুলে ধরেন। অন্যদিকে জ্যাকব থমাস বাংলা টাইপ ডিজাইনের ভবিষ্যৎ দিকনির্দেশনা এবং বৈশ্বিক মানদণ্ড অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

বাংলা টাইপ ডিজাইনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের অধ্যাপক মাকসুদুর রহমান বলেন, ‘বাংলা অক্ষরের আকৃতি, স্টাইলাইজেশন ও রেখার ব্যবহার টাইপফেস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

অনুষ্ঠানের আলোচক শিল্পী ও টাইপ ডিজাইনার আনিসুজ্জামান সোহেল বলেন, ‘টাইপফেস ডিজাইনারদের কাজের জন্য প্রাতিষ্ঠানিক পর্যায়ে পর্যাপ্ত সুযোগ ও পরিসরের অভাব রয়েছে।’ তিনি সমকাল পত্রিকার লোগো তৈরির সময় প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরীর কাছ থেকে প্রশংসা পাওয়ার একটি পেশাগত স্মৃতিও অনুষ্ঠানে তুলে ধরেন।

এছাড়াও ইবিএলআইসিটি প্রকল্পের অ্যাডভাইজার মামুন অর রশীদ ফন্টের পাইরেসি ঠেকাতে টাইপ ও ইন্টালেকচুয়াল প্রপার্টির কপিরাইট বিষয়ে টাইপ ডিজাইনারদের সচেতন হতে বলেন।

আলোচনায় আরও যুক্ত ছিলেন অভ্র টিমের অন্যতম ডেভেলপার তানভিন আহমেদ সিয়াম, প্রযুক্তিবিদ ও ‘একুশে’ প্রজেক্টের প্রতিষ্ঠাতা অমি আজাদ, বিশিষ্ট টাইপফেস ডিজাইনার ও ডেভেলাপার মুহাম্মদ শহিদুল ইসলাম, কোডপত্রের প্রতিষ্ঠাতা ও ডেভেলপার জায়েদ আহসান সাদসহ টাইপ ডিজাইন ও টাইপোগ্রাফি কমিউনিটির আরো অনেকেই।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন লিপিকলা টাইপ ফাউন্ড্রির ক্রিয়েটিভ ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা কাজী যুবাইর মাহমুদ। তিনি বলেন, ‘লিপিকলার যাত্রা শুরু হয়েছিল বাংলা টাইপকে শুধু একটি ডিজাইনের বিষয় হিসেবে নয়, ভাষা, সংস্কৃতি ও ভিজ্যুয়াল পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখার জায়গা থেকে।’

তিনি আরও বলেন, ‘লিপিকলা টাইপটক সেই ভাবনা থেকেই শুরু হয়েছে। আমরা চাই, এখানে অভিজ্ঞ টাইপ ডিজাইনার ও গবেষকদের পাশাপাশি নতুন প্রজন্মের ডিজাইনার, শিক্ষার্থী এবং বাংলা টাইপ নিয়ে আগ্রহী মানুষেরাও তাদের ভাবনা ও প্রশ্ন নিয়ে অংশ নিক। বাংলা টাইপের ভবিষ্যৎ আরও সমৃদ্ধ করতে আমাদের প্রয়োজন সম্মিলিতভাবে শেখা, প্রশ্ন করা এবং নিজেদের কাজকে সমালোচনার মধ্য দিয়ে এগিয়ে নেওয়া। আজকের এই আয়োজন সেই ধারাবাহিকতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

উল্লেখ্য, লিপিকলা টাইপটকের যাত্রা শুরু হয় ২০২৫ সালে, লিপিকলা টাইপ ফাউন্ড্রির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। সে সময় বাংলা বর্ষপঞ্জির ১২ মাসের নামে ১২টি নতুন টাইপফেস উন্মোচন করা হয়। বার্ষিক এই টাইপটক উদ্যোগের মাধ্যমে বাংলা টাইপ ডিজাইন, টাইপোগ্রাফি, লেটারিং ও টাইপ কালচার নিয়ে গবেষণা ও জ্ঞান বিনিময়ের একটি টেকসই প্লাটফর্ম গড়ে তুলতে চায় লিপিকলা টাইপ ফাউন্ড্রি।

    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    সানার দখল নিতে হুতিদের বিরুদ্ধে পাল্টা অভিযানে ইয়েমেনি বাহিনী, নিহত ৭

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিতে চলেছে ব্রিটেন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৩

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    পকেট কাটছে চিকিৎসা ব্যয়, বীমায় সমাধানের সন্ধান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ৯দিন সুড়ঙ্গে কাদামাটি খেয়ে বেঁচে ছিলেন দুই নেপালি শ্রমিক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    গরমের সঙ্গে বেড়েছে লোডশেডিংও

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৯

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    স্বাস্থ্যব্যবস্থা হবে প্রতিরোধকেন্দ্রিক: ড. এস এম জিয়াউদ্দিন হায়দার

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০

    advertiseadvertise